ফাইভ-জির পূর্ণ সক্ষমতায় শক্তিশালী ফাইবার নেটওয়ার্ক জরুরি, কর্মশালায় বিশেষজ্ঞরা

চারপাশে সবুজের সমারোহ। শহরের কোলাহল থেকে দূরে নিভৃত পরিবেশ। প্রকৃতির শান্ত আবহের মধ্যেই এক হলরুমে জমে উঠেছিল বাংলাদেশের টেলিকম ও প্রযুক্তি খাতের ভবিষ্যৎ নিয়ে কর্মশালা। আলোচনায় ছিলেন টেলিকম ও প্রযুক্তি খাতের সাংবাদিক, বিশেষজ্ঞ এবং ব্রডব্যান্ড শিল্পের প্রতিনিধিরা।সম্প্রতি গাজীপুরের ছুটি রিসোর্টে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজন করে দিনব্যাপী কর্মশালা-‘ফিক্সড ব্রডব্যান্ড:...