Skip to main content
NTV Online

ভ্রমণ

ভ্রমণ
  • অ ফ A
  • ট্রাভেলগ
  • কোথায়, কীভাবে
  • দর্শনীয় স্থান
  • টিপস
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • ভ্রমণ
  • দর্শনীয় স্থান
নাসির আহমেদ, গাজীপুর
১৩:৫০, ০৯ মার্চ ২০২৬
আপডেট: ১৪:১৭, ০৯ মার্চ ২০২৬
নাসির আহমেদ, গাজীপুর
১৩:৫০, ০৯ মার্চ ২০২৬
আপডেট: ১৪:১৭, ০৯ মার্চ ২০২৬
আরও খবর
ঈদের ছুটিতে আনন্দভ্রমণে হাতিরঝিল
ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার
মার্কিন সরকারি সুবিধার অপব্যবহার করলে কঠোর পরিণতি :  দূতাবাস
মধুমতির বুকে জেগে ওঠা চরে হাজারো মানুষের ভিড়
মানুষের মন কাড়ছে ভাড়ারদহ বিলের বৃক্ষ ও অতিথি পাখি

মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য

নাসির আহমেদ, গাজীপুর
১৩:৫০, ০৯ মার্চ ২০২৬
আপডেট: ১৪:১৭, ০৯ মার্চ ২০২৬
নাসির আহমেদ, গাজীপুর
১৩:৫০, ০৯ মার্চ ২০২৬
আপডেট: ১৪:১৭, ০৯ মার্চ ২০২৬

ভাওয়ালের ঐতিহ্যবাহী শাল–গজারি বনের বুক চিরে ছুটে গেছে দেশের অন্যতম ব্যস্ত ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক। প্রতিদিন হাজারো যানবাহনের কোলাহলে মুখর এই সড়ক এখন আর কেবল যাতায়াতের পথ নয়, বরং প্রকৃতির রঙিন সাজে সেজে উঠেছে। এটি হয়ে উঠেছে এমন এক মনোমুগ্ধকর দৃশ্যপট, যা মুহূর্তেই বদলে দেয় যাত্রাপথের অনুভূতি।

গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালেই যেন বদলে যায় পথচলার অভিজ্ঞতা। মহাসড়কের মাঝের বিভাজকজুড়ে ফুটে থাকা নানান রঙের ফুল আর সবুজ পাতার সমারোহ মুহূর্তেই ভেঙে দেয় দীর্ঘ পথচলার একঘেয়েমি। সাদা, গোলাপি ও লালচে রঙের ফুলে সাজানো ডিভাইডার যেন যাত্রীদের স্বাগত জানায় এক রঙিন প্রকৃতির রাজ্যে।

দুপুরের প্রখর রোদ, পড়ন্ত বিকেলের স্নিগ্ধ আলো কিংবা গভীর রাতের নিস্তব্ধ অন্ধকারে মহাসড়কের এই অংশে ধরা দেয় প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ।

দুপুরের প্রখর রোদে ঝলমলে আলোয়, পড়ন্ত বিকেলের স্নিগ্ধ আলো কিংবা গভীর রাতের নিস্তব্ধ অন্ধকারে—প্রতিটি সময়েই মহাসড়কের এই অংশে ধরা দেয় প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ। চলন্ত গাড়ির জানালা দিয়ে তাকালেই চোখে পড়ে ফুলে ভরা সবুজ ডিভাইডার। মনে হয়, ব্যস্ত এই মহাসড়কের মাঝেও প্রকৃতি নিজেই যাত্রীদের স্বাগত জানাচ্ছে রঙিন এক পথে।

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকা থেকে চান্দনা চৌরাস্তা পেরিয়ে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা, গড়গড়িয়া নতুন বাজার, মাস্টারবাড়ি ও নয়নপুর জৈনাবাজার পর্যন্ত বিস্তৃত এই মহাসড়কের বিভাজকে ফুটে থাকা ফুল এখন সবার নজর কাড়ছে। পথচারী, পরিবহনচালক কিংবা যাত্রী—অনেকে গাড়ি থামিয়ে ফুলের সঙ্গে ছবি তুলছেন। কেউ আবার মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। বাসের জানালা থেকেও অনেক যাত্রীকে এই মনোরম দৃশ্য ক্যামেরাবন্দি করতে দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, চান্দনা চৌরাস্তা থেকে কয়েক কিলোমিটার সামনে অগ্রসর হলে দুই পাশে চোখে পড়ে ভাওয়ালের সবুজ শাল–গজারি বন। মাঝেমধ্যে শিল্পকারখানার উপস্থিতি থাকলেও মহাসড়কের ডিভাইডারে লাগানো ফুল ও গাছপালা পুরো পরিবেশে এনে দিয়েছে ভিন্ন এক প্রাণবন্ততা। লালচে–গোলাপি আর সাদা ফুলের সারি যেন পথচারীদের আহ্বান জানায় কিছুক্ষণ থেমে প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চান্দনা চৌরাস্তা থেকে ময়মনসিংহ পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কের প্রায় ১৩ ফুট প্রশস্ত ডিভাইডারে রোপণ করা হয়েছে বিভিন্ন প্রজাতির ফুলগাছ ও বৃক্ষ। শহরের কোলাহল পেরিয়ে এই সড়কে প্রবেশ করলেই চোখে পড়ে সবুজের সমারোহ আর ফুলের বর্ণিল ছটা, যা যাত্রীদের মনে এনে দেয় এক ধরনের প্রশান্তি। বিশেষ করে শ্রীপুর উপজেলার বিভিন্ন অংশে এই সৌন্দর্য আরও বেশি চোখে পড়ে এবং ধীরে ধীরে ময়মনসিংহ পর্যন্ত বিস্তৃত হয়েছে সবুজ ও ফুলের এই শোভা।

মহাসড়কের বিভাজকে নীল কাঞ্চন, কামিনী, কৃষ্ণচূড়া, জোড়া টগর, রাধাচূড়া, অগ্নিশ্বর, পলাশ, গৌরীচূড়া, কনকচূড়া, কনকচাঁপা, কদম, কাঠবাদাম, জারুল ও রক্তকরবীসহ নানা প্রজাতির ফুলগাছ রয়েছে। এসব গাছে বছরজুড়েই পর্যায়ক্রমে ফুল ফোটে। ফলে ঋতু বদলের সঙ্গে সঙ্গে মহাসড়কটিও যেন নতুন নতুন রঙে সেজে ওঠে।

শ্রীপুর থেকে আসা শিক্ষার্থী সুমন মিয়া বলেন, ‘ফেসবুকে এই ফুলের একটি ভিডিও দেখেছিলাম। তাই সরাসরি দেখতে এখানে এসেছি। বাস্তবে এসে দেখলাম, দৃশ্যটি আরও বেশি সুন্দর।’

একই অভিজ্ঞতার কথা জানিয়ে আরেক শিক্ষার্থী বলেন, ‘বন্ধুর মাধ্যমে ফুলের খবর পেয়ে কয়েকজন মিলে দেখতে এলাম। মনে হচ্ছে যেন বিদেশের কোনো সড়কে দাঁড়িয়ে আছি।’

তবে এই সৌন্দর্য দেখতে এসে অনেকেই ঝুঁকিপূর্ণ আচরণ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর প্রতিদিনই মহাসড়কের বিভিন্ন স্থানে মানুষের ভিড় বাড়ছে। কেউ কেউ সরাসরি ডিভাইডারের ওপর উঠে ছবি তুলছেন, আবার কেউ মহাসড়কের মাঝখানে দাঁড়িয়ে বা বসে ভিডিও ধারণ করছেন। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।

এ ছাড়া কিছু অসচেতন দর্শনার্থী ফুলের সৌন্দর্য নষ্টও করছেন। গাছের ডালে উঠে ফুল তুলতে গিয়ে অনেকেই ডালপালা ভেঙে ফেলছেন, ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার পাশাপাশি নষ্ট হচ্ছে এই নান্দনিক পরিবেশ।

স্থানীয়দের মতে, মহাসড়কে এমন অনিয়ন্ত্রিত ভিড় ও ঝুঁকিপূর্ণ আচরণ বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। বিশেষ করে ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়িয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।

গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মুহাম্মদ তারিক হাসান জানান, মহাসড়ককে দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব করতে ডিভাইডারে কয়েক হাজার চারা রোপণ করা হয়েছে। কোথাও ২ থেকে ৫ মিটার প্রস্থের জায়গায় তিন সারিতে এবং কোথাও ১ থেকে ২ মিটার প্রস্থে এক সারিতে গাছ লাগানো হয়েছে। নিয়মিত পরিচর্যার মাধ্যমে এসব গাছের সৌন্দর্য রক্ষা করা হচ্ছে।

নদী ও প্রকৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, ‘মহাসড়কের বিভাজকে এ ধরনের সবুজায়ন ও ফুলের গাছ রোপণ পরিবেশ রক্ষার জন্য অত্যন্ত ইতিবাচক উদ্যোগ। এটি শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না, বায়ুদূষণ কমানো, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং জীববৈচিত্র্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এই সৌন্দর্য রক্ষায় মানুষের সচেতনতা জরুরি।’

পরিবেশবিদদের মতে, মহাসড়কের ডিভাইডারে লাগানো এসব গাছ এক লেনের গাড়ির হেডলাইটের আলো বিপরীত লেনের চালকদের চোখে সরাসরি পড়া থেকেও কিছুটা সুরক্ষা দেয়। পাশাপাশি ধুলাবালি ও শব্দদূষণ কমাতেও এগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ।

প্রতিদিন হাজারো যানবাহনের কোলাহলের মাঝেও ভাওয়ালের সবুজ বন আর ফুলে সাজানো এই মহাসড়ক যেন মনে করিয়ে দেয়—যান্ত্রিক জীবনের ভিড়েও প্রকৃতি তার সৌন্দর্যের রঙ ছড়িয়ে দিতে জানে। তবে এই সৌন্দর্য উপভোগের পাশাপাশি নিরাপত্তা ও পরিবেশ রক্ষার বিষয়টি সমানভাবে গুরুত্ব দেওয়া জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

ভ্রমণ
০৪ সেপ্টেম্বর ২০২৫
কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড় কখন যাবেন?
০২ সেপ্টেম্বর ২০২৫
মালনীছড়া চা-বাগান হয়ে উঠছে গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র
০১ সেপ্টেম্বর ২০২৫
ইলিশ খেতে একদিন
২৬ আগস্ট ২০২৫
নিরাপদ সমুদ্র পর্যটনের জন্য জরুরি নির্দেশনা
২৫ আগস্ট ২০২৫
ইউরোপে পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য ডুব্রোভনিক
০৭ আগস্ট ২০২৫
নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর
০১ আগস্ট ২০২৫
১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর
২৮ জুলাই ২০২৫
ঘুরে আসুন করটিয়া জমিদার বাড়ি
১৭ জুলাই ২০২৫
যে গ্রামে হেলিকপ্টারে চড়ে যেতে হয়
১২ জুলাই ২০২৫
গ্রামের নাম সিদ্ধিনগর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার
  2. মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য
  3. মধুমতির বুকে জেগে ওঠা চরে হাজারো মানুষের ভিড়
  4. ভাওয়াল গড় বাংলার ঐতিহ্য ও লোককথার এক অনন্য সাক্ষ্য
  5. হ্যামিলনের বাঁশিওয়ালার শহরে কেন যাবেন, কখন যাবেন?
  6. পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা কোন স্থান থেকে দেখবেন,কীভাবে যাবেন?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x