Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অস্ট্রেলিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১০:০০, ০২ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ১০:০০, ০২ ফেব্রুয়ারি ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১০:০০, ০২ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ১০:০০, ০২ ফেব্রুয়ারি ২০২৩
আরও খবর
রোহিঙ্গাদের আড়াই কোটি ডলার সহায়তা দেবে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া ও কানাডার ভিসার প্রলোভনে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২
অস্ট্রেলিয়ায় বার্ড ফ্লু সংক্রমণের আশঙ্কা
সমুদ্র সৈকতে ভেসে আসা রহস্যময় বল ঘিরে কৌতূহল ও আতঙ্ক
রোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকা দেবে অস্ট্রেলিয়া, চুক্তি স্বাক্ষর

অস্ট্রেলিয়ার ব্যাংক নোটে আর থাকছে না রানি এলিজাবেথের ছবি

এনটিভি অনলাইন ডেস্ক
১০:০০, ০২ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ১০:০০, ০২ ফেব্রুয়ারি ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১০:০০, ০২ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ১০:০০, ০২ ফেব্রুয়ারি ২০২৩
নিজেদের ৫ ডলারের ব্যাংক নোট থেকে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি সরানোর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ছবি : গার্ডিয়ান

নিজেদের ৫ ডলারের ব্যাংক নোট থেকে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি সরানোর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। রানির ছবির জায়গায় আদিবাসীদের সংস্কৃতি তুলে ধরা হবে। আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

অস্ট্রেলিয়ার রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ফেডারেল সরকারের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেডারেল সরকার পরিবর্তনের বিষয়টিকে সমর্থন জানিয়েছে। ৫ ডলারের অপর প্রান্তে থাকা অস্ট্রেলিয়ার সংসদের ছবিটিই থাকবে।

এদিকে গত বছর মারা যান ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটিশ রানি হলেও সাংবিধানিকভাবে তিনি অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন। এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটিশ সিংহাসনে বসেন রাজা তৃতীয় চার্লস। ফলে এখন অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান হয়েছেন তিনি।

তবে রানি মারা যাওয়ার পর অস্ট্রেলিয়ায় ব্রিটিশ রাজা বা রানির ‘সাংবিধানিক রাষ্ট্রপ্রধান’ থাকার বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক হচ্ছে।

১৯৯৯ সালে ব্রিটিশ রাজা বা রানিকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধানের পদমর্যাদার পদ থেকে অপসারণে একটি গণভোট আয়োজন করা হয়। তবে ওই ভোটে বেশিরভাগ মানুষ তৎকালীন রানি দ্বিতীয় এলিজাবেথকে রাষ্ট্রপ্রধানের পদে রাখায় মতামত দেন।

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং আরও ১২টি কমনওয়েলথভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানের ভূমিকা পালন করেন ব্রিটিশ রাজা বা রানি। তবে এ পদটি শুধুমাত্রই ‘আনুষ্ঠানিক।’

রানির মৃত্যুর পর পরই অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয় ৫ ডলারের নোটে রাজা তৃতীয় চার্লসের ছবি যুক্ত করা হবে না। এর বদলে সেখানে অস্ট্রেলিয়ার কোনো বিশেষ ব্যক্তির ছবি দেওয়া হবে।

অস্ট্রেলিয়া ব্যাংক নোট রানি এলিজাবেথ

সংশ্লিষ্ট সংবাদ: অস্ট্রেলিয়া

৩১ জুলাই ২০২৬
অস্ট্রেলিয়া ও কানাডার ভিসার প্রলোভনে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২
২৯ জুলাই ২০২৬
অস্ট্রেলিয়ায় বার্ড ফ্লু সংক্রমণের আশঙ্কা
২৪ জুন ২০২৬
অস্ট্রেলিয়ায় ছড়াচ্ছে এইচ৫ বার্ড ফ্লু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ট্রাম্পের গাজা পরিকল্পনার মধ্যেও ইসরায়েলি হামলায় ১৯ ফিলিস্তিনি নিহত
  2. হরমুজ প্রণালি নিয়ে অচলাবস্থা, ইরানে হামলা স্থগিত করেও সমাধান পাননি ট্রাম্প
  3. ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ না নেওয়ার বার্তা তিন দেশের
  4. যুক্তরাজ্যের লিখিত সংবিধানের পক্ষে সমর্থনের কথা জানালেন বার্নহাম
  5. পাকিস্তানে আত্মঘাতী হামলা, পুলিশসহ নিহত ১৩
  6. ‘লাকি নম্বরে’ টিকিট কিনে লটারিতে জিতলেন সাড়ে ১২ কোটি টাকা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x