Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • পাকিস্তান
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৩৫, ০২ আগস্ট ২০২৬
আপডেট: ২২:৪৫, ০২ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৩৫, ০২ আগস্ট ২০২৬
আপডেট: ২২:৪৫, ০২ আগস্ট ২০২৬
আরও খবর
পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবলের মৃত্যু
পুলিশের নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হয়ে তরুণীর আত্মহত্যা
পুলিশের সন্ত্রাসবিরোধী মামলায় স্কুলছাত্র কারাগারে
বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৩

পাকিস্তানে আত্মঘাতী হামলা, পুলিশসহ নিহত ১৩

এনটিভি অনলাইন ডেস্ক
২২:৩৫, ০২ আগস্ট ২০২৬
আপডেট: ২২:৪৫, ০২ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৩৫, ০২ আগস্ট ২০২৬
আপডেট: ২২:৪৫, ০২ আগস্ট ২০২৬
রোববার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলায় একটি বিক্ষোভ চলাকালে আত্মঘাতী বোমা হামলার পর আহত এক ব্যক্তিকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : এএফপি

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলায় থানা সংলগ্ন জনবহুল এলাকায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। নিহতদের মধ্যে আটজনই পুলিশ সদস্য।

আজ রোববার (২ আগস্ট) নাগরিক সমাজের প্রতিবাদ সমাবেশ চলাকালে থানার কাছের ব্যস্ততম মোড়ে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর এএফপির। 

সোয়াত জেলার উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ফিদা হোসেন ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, আত্মঘাতী এই হামলায় আটজন পুলিশ কর্মকর্তাসহ মোট ১৩ জন নিহত হয়েছেন। তিনি আরও জানান, আহত ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সন্দেহভাজন হামলাকারীর ক্ষতবিক্ষত দেহাবশেষও উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে ফিদা হোসেন বলেন, আত্মঘাতী হামলাকারী মোড়ে অবস্থিত থানার ভেতরে প্রবেশের চেষ্টা করেছিল। কিন্তু মূল ফটকেই সতর্ক পুলিশ সদস্যরা তাকে আটকে দিলে সে বিস্ফোরণ ঘটায়।

খাইবার পাখতুনখোয়া আফগানিস্তানের সীমান্তবর্তী একটি এলাকা, যেখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই বড় ধরনের অভিযান চালাচ্ছ নিরাপত্তা বাহিনী। প্রাথমিক অবস্থায় কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

তবে একই দিনে প্রাদেশিক রাজধানী পেশোয়ারে হাতে তৈরি বোমার (আইইডি) বিস্ফোরণে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পেশোয়ারের পুলিশ প্রধান এএফপিকে জানান, ওই হামলার দায় স্বীকার করেছে টিটিপি।

গত শুক্রবার (৩১ জুলাই) পাকিস্তান সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, চলতি বছরে এ পর্যন্ত জঙ্গি হামলা এবং এর জবাবে চালানো বিভিন্ন অভিযানে মোট ৮১৯ জন সেনাসদস্য ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সীমান্তবর্তী এই প্রদেশগুলোতে ক্রমবর্ধমান সহিংসতার জন্য পাকিস্তান সরাসরি প্রতিবেশী আফগানিস্তানকে দায়ী করে আসছে। তবে কাবুলের তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। এই পাল্টাপাল্টি অভিযোগের জেরে দুই দেশের মধ্যে চরম কূটনৈতিক উত্তেজনা ও সামরিক সংঘাত তৈরি হয়েছে। গত জুনেও আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান বিমান হামলা চালায়, যাতে বহু বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে তালেবান সরকার ও জাতিসংঘ জানিয়েছিল।

পাকিস্তান আত্মঘাতী হামলা পুলিশ বিস্ফোরণ খাইবার পাখতুনখোয়া

সংশ্লিষ্ট সংবাদ: পাকিস্তান

০১ আগস্ট ২০২৬
পাকিস্তানে তুষারধস, ৪ পর্বতারোহীর মরদেহ উদ্ধার
৩১ জুলাই ২০২৬
পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ৩৪
২৩ জুলাই ২০২৬
ভারতের ককরোচ আন্দোলন নিয়ে মন্তব্যে অনীহা পাকিস্তানের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আনুষ্ঠানিকভাবে দেশের নাম পাল্টে ফেলল নাউরু
  2. ইথিওপিয়ায় ধর্মীয় অনুষ্ঠান চলাকালে ভূমিধসে নিহত ১৪
  3. সুদানে আদালতের অধিবেশন চলাকালে ড্রোন হামলা, নিহত ৩৫
  4. বিচার চলাকালীন কারামুক্ত থাকবেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হার্নান্দেজ
  5. রেকর্ড তাপপ্রবাহে দক্ষিণ কোরিয়ায় ১৬ জনের মৃত্যু
  6. হরমুজ প্রণালিতে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাতে কার্গো জাহাজ ক্ষতিগ্রস্ত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x