Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ২৭ জুন ২০২২
আপডেট: ০৮:২৬, ২৭ জুন ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ২৭ জুন ২০২২
আপডেট: ০৮:২৬, ২৭ জুন ২০২২
আরও খবর
এবার ‘নিট’ পরীক্ষা বাতিলের দাবিতে সোচ্চার থালাপতি বিজয়ের দল
প্রশ্ন ফাঁস ‘ঘোর পাপ’, জড়িতদের কড়া শাস্তির বার্তা মোদির
মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
বিক্ষোভে দমনপীড়ন, মোদির পদত্যাগ দাবি রাহুল গান্ধীর
ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন

আফগানিস্তানে ৩ হাজার টন গম পাঠিয়েছে ভারত

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ২৭ জুন ২০২২
আপডেট: ০৮:২৬, ২৭ জুন ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ২৭ জুন ২০২২
আপডেট: ০৮:২৬, ২৭ জুন ২০২২
আফগানিস্তানে তিন হাজার টন গমের একটি চালান পাঠিয়েছে ভারত। ছবি : সংগৃহীত

মানবিক সহায়তার অংশ হিসেবে আফগানিস্তানে তিন হাজার টন গমের একটি চালান পাঠিয়েছে ভারত। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। খবর দি ইকোনমিক টাইমসের।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে অরিন্দম বাগচি বলেছেন, ‘আফগানিস্তানে আজ তিন হাজার টন গমের পরবর্তী চালান পাঠিয়েছে ভারত। আফগান জনগণকে মানবিক সহায়তা প্রদানে আমাদের দৃঢ় অঙ্গীকার রয়েছে।’

জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আফগানিস্তানে ভারত ৩৩ হাজার ৫০০ মেট্রিক টন গমের চালান পাঠিয়েছে বলে জানিয়েছেন তিনি।

India sent next shipment of 3000 MTs of wheat today to Afghanistan.

Our commitment to provide humanitarian assistance to the Afghan people remains steadfast.

As on date, India has successfully completed shipment of 33,500 MTs of wheat to Afghanistan in partnership with WFP. pic.twitter.com/YP8L23C1uV— Arindam Bagchi (@MEAIndia) June 25, 2022

গত মে মাসে ভারত সরকারের মানবিক সহায়তা হিসেবে দুই হাজার মেট্রিক টন গমের আরেকটি চালান আত্তারি-ওয়াগা সীমান্ত দিয়ে আফগানিস্তানে পাঠানো হয়েছিল। আফগানিস্তানে ৫০ হাজার মেট্রিক টন গম পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ভারত সরকার। এই প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশটিতে এরই মধ্যে ১০ হাজার টন গম পাঠিয়েছে নয়াদিল্লি।

এর আগে, পাকিস্তানের স্থলপথ ব্যবহার করে আফগানিস্তানে ৫০ হাজার টন গম মানবিক সহায়তার ঘোষণা দিয়েছিল ভারত। সেই ঘোষণার অংশ হিসেবে গত ২৬ ফেব্রুয়ারি প্রথম চালানে আড়াই হাজার মেট্রিক টন ভারতীয় গম পাকিস্তান হয়ে আফগানিস্তানের জালালাবাদে পৌঁছায়।

একই পথে গত ৩ মার্চ অমৃতসর থেকে পাঠানো দ্বিতীয় চালানে আরও দুই হাজার টন গম দেশটিতে পৌঁছায়। পরে গত ৮ মার্চ আত্তারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ৪০টি ট্রাকে আফগানিস্তানে দুই হাজার টন গমের তৃতীয় চালান পাঠিয়েছে ভারত।

এ ছাড়া ভারতের দুই হাজার টন গমের চতুর্থ চালান আত্তারি-ওয়াঘা সীমান্ত হয়ে আফগানিস্তানের উদ্দেশে পাঠানো হয় গত ১৫ মার্চ।

ভারত আফগানিস্তান
সর্বাধিক পঠিত
  1. দায়িত্ব নিয়েই চমক বার্নহামের, মন্ত্রিসভায় বড় রদবদল
  2. ইরানে টানা ১১তম রাতের বিমান হামলা যুক্তরাষ্ট্রের, আক্রান্ত চাবাহার-হামাদান
  3. ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় কত, জানালেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  4. নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি এখতিয়ার নিউইয়র্ক সিটির নেই : মামদানি
  5. ইতালিতে পুলিশি হেফাজতে অভিবাসীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ
  6. ১২তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক : নারীর মৃত্যু, জীবিত যুবক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x