করোনা থেকে সুস্থ ৪৬ লাখ ২৫ হাজারের বেশি মানুষ
বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ শনিবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৭ লাখ ৫৮ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৩৬ লাখ ৭০ হাজার ২৫১ জন চিকিৎসাধীন এবং ৫৪ হাজার ৭৯৬ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৪৬ লাখ ২৫ হাজার ৪৯৪ জন সুস্থ হয়ে উঠেছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ৯ লাখ ৫৬ হাজার ৬১ জন, ব্রাজিলে পাঁচ লাখ ২০ হাজার ৩৬০, রাশিয়ায় তিন লাখ ২৪ হাজার ৪০৬, স্পেনে এক লাখ ৯৬ হাজার ৯৫৮, ইতালিতে এক লাখ ৮১ হাজার ৯০৭, জার্মানিতে এক লাখ ৭৪ হাজার ৪০০, ভারতে দুই লাখ ১৪ হাজার ২০৬, চিলিতে এক লাখ ৯১ হাজার ৪৯১, ইরানে এক লাখ ৫৯ হাজার ১৯২, তুরস্কে এক লাখ ৫৭ হাজার ৫১৬, পেরুতে এক লাখ ৩৫ হাজার ৫২০, মেক্সিকোতে এক লাখ ২৭ হাজার ৩৩২, সৌদি আরবে ৯৫ হাজার ৭৬৪, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৪১০ ও ফ্রান্সে ৭৪ হাজার ১১৪ জন।
এ ছাড়া কানাডায় ৬৩ হাজার তিনজন, বাংলাদেশে ৪২ হাজার ৯৪৫, সুইজারল্যান্ডে ২৮ হাজার ৯০০, বেলজিয়ামে ১৬ হাজার ৭৫১, অস্ট্রিয়ায় ১৬ হাজার ১৪১, দক্ষিণ কোরিয়ায় ১০ হাজার ৮৫৬, মালয়েশিয়ায় আট হাজার ৭০ ও অস্ট্রেলিয়ায় ছয় হাজার ৮৮১ জন সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং চার লাখ ৬২ হাজার ৫২৫ জন রোগী মারা গেছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

অনলাইন ডেস্ক