Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১০:০৫, ২৪ এপ্রিল ২০২১
আপডেট: ১০:১০, ২৪ এপ্রিল ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১০:০৫, ২৪ এপ্রিল ২০২১
আপডেট: ১০:১০, ২৪ এপ্রিল ২০২১
আরও খবর
ইরানের বেসামরিক স্থাপনায় আবারও হামলার হুমকি দিলেন ট্রাম্প
হরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাতে গেলে ‘বিশ্বজুড়ে ঝুঁকি’ তৈরি হবে : রুবিও
সৌদির সঙ্গে পরমাণু চুক্তি করছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের অনুমোদন
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় কত, জানালেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর পদে লড়বেন কেইটলিন জেনার

এনটিভি অনলাইন ডেস্ক
১০:০৫, ২৪ এপ্রিল ২০২১
আপডেট: ১০:১০, ২৪ এপ্রিল ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১০:০৫, ২৪ এপ্রিল ২০২১
আপডেট: ১০:১০, ২৪ এপ্রিল ২০২১
কেইটলিন জেনার। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাবেক অ্যাথলেট ও টিভি তারকা কেইটলিন জেনার দেশটির গুরুত্বপূর্ণ ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর পদের জন্য লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। ডেমোক্র্যাটদের ঘাঁটি হিসেবে পরিচিত অঙ্গরাজ্যটির গভর্নর পদের পুনরায় ভোটে রিপাবলিকান দলের হয়ে লড়তে চাইছেন তিনি। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির খবরে এ কথা বলা হয়েছে।

দীর্ঘদিন ধরে রিপাবলিকান রাজনীতির সঙ্গে যুক্ত অলিম্পিকে স্বর্ণজয়ী ক্রীড়াবিদ কেইটলিন জেনার। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েকজন উপদেষ্টাসহ শুক্রবার নির্বাচনে প্রার্থিতার আবেদন জমা দিয়েছেন জেনার।

জেনারের টুইটার একাউন্টে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘ক্যালিফোর্নিয়াবাসী গভর্নরের কাছ থেকে আরও বেশি কিছু পেতে চায় এবং পাওয়ার যোগ্য। দীর্ঘ ক্যারিয়ারের রাজনীতিবিদেরা ব্যাপক প্রতিশ্রুতি দেন এবং কম কাজ করেন। আমাদের একজন নেতা দরকার যিনি এসব দেখে সমাধান দেবেন।’

বর্তমান ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউসমের বিরুদ্ধে মহামারি মোকাবিলায় ব্যর্থতাসহ নানাবিধ দুর্নীতির অভিযোগে পুনরায় ভোটের আবেদন করেছে একটি পক্ষ। তারা ক্যালিফোর্নিয়ার ১৪ লাখ ৯৫ হাজারের বেশি মানুষের স্বাক্ষর নিয়ে তা নির্বাচন কমিশনে জমা দিয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে এগুলো যাচাই-বাছাই হবে। আর এরপর এ বছরের শেষ নাগাদ নির্বাচনের তারিখ দেওয়া হতে পারে।

জেনার গভর্নর নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের অল্প কয়েকজন প্রথিতযশা রূপান্তরিত নারী-পুরুষের মধ্যে একজন হবেন তিনি। পুরুষ হিসেবে জন্ম নিয়ে দুনিয়াজোড়া খ্যাতি অর্জন করা জেনার ২০১৫ সালে রুপান্তরিত নারী হিসেবে নিজের নতুন পরিচয় জানান দেন। তাঁকেই পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় রূপান্তরিত নারী বিবেচনা করা হয়।

ক্যালিফোর্নিয়াসহ যুক্তরাষ্ট্রের ২০টি অঙ্গরাজ্যে পুনরায় ভোটের নিয়ম রয়েছে। জনগণের নিরঙ্কুশ ক্ষমতা নিশ্চিত করতে এসব অঙ্গরাজ্যে পুনরায় ভোটের বিধান রাখা হয়েছে। নির্বাচিত ব্যক্তির মেয়াদ শেষের আগেই তাঁকে অপসারণের সুযোগ রয়েছে এর মাধ্যমে।

জানা গেছে, ক্যালিফোর্নিয়ার পুনরায় ভোটে ভোটারদের উদ্দেশে দুটি প্রশ্ন করা হতে পারে। তাঁরা গ্যাভিন নিউসমকে পুনর্বহাল করতে চায় না কি নতুন কাউকে গভর্নর পদে বসাতে চায়? এবং একটি তালিকা দেওয়া হবে যার মধ্য থেকে ক্যালিফোর্নিয়াবাসী নতুন কাউকে বেছে নিতে পারবে।

তবে ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে তারকাদের আসীন হওয়ার ঘটনা নতুন নয়। এর আগে আর্নল্ড শোয়ার্জনেগার অঙ্গরাজ্যটির গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। এরও আগে আশির দশকে প্রখ্যাত অভিনেতা রোনাল্ড রিগান অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচিত হন। পরে অবশ্য তিনি দুইবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও নির্বাচিত হন।

২১ জুলাই ২০২৬
কানাডার পণ্যে ৫০ শতাংশ নতুন শুল্ক আরোপ ট্রাম্পের
২০ জুলাই ২০২৬
ইরানে টানা নয় রাত মার্কিন হামলা, পরমাণুকেন্দ্র আক্রান্ত
১৯ জুলাই ২০২৬
ইরান যুদ্ধে ১৬ সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র
১৯ জুলাই ২০২৬
যুদ্ধবিরতির সুযোগে ৬০০ কোটি ডলারের তেল রপ্তানি ইরানের
১৯ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিজ দেশে জমা দেওয়ার আহ্বান
১৮ জুলাই ২০২৬
কানাডার দাবানলের ধোঁয়ায় ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি
১৭ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্র কেন ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে?
১৭ জুলাই ২০২৬
মার্কিন হামলায় ইরানে নিহত বেড়ে ৩৮, আহত চার শতাধিক
১৭ জুলাই ২০২৬
মার্কিন বিমান হামলায় ইরানের ৫ সেতু বিধ্বস্ত
১৭ জুলাই ২০২৬
ভাষণ সম্প্রচার না করায় টেলিভিশনের লাইসেন্স কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দায়িত্ব নিয়েই চমক বার্নহামের, মন্ত্রিসভায় বড় রদবদল
  2. ইরানে টানা ১১তম রাতের বিমান হামলা যুক্তরাষ্ট্রের, আক্রান্ত চাবাহার-হামাদান
  3. ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় কত, জানালেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  4. নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি এখতিয়ার নিউইয়র্ক সিটির নেই : মামদানি
  5. ইতালিতে পুলিশি হেফাজতে অভিবাসীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ
  6. ১২তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক : নারীর মৃত্যু, জীবিত যুবক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x