Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:১০, ০৮ জানুয়ারি ২০২১
আপডেট: ১৬:১৫, ০৮ জানুয়ারি ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:১০, ০৮ জানুয়ারি ২০২১
আপডেট: ১৬:১৫, ০৮ জানুয়ারি ২০২১
আরও খবর
ইরান যুদ্ধে জয়ী হয়েছি, জি-৭ জোটের সমর্থন অপ্রাসঙ্গিক : ট্রাম্প
পরমাণু অস্ত্র না বানানোর শর্তে রাজি ইরান, দাবি ট্রাম্পের
এল নিনো শুরু, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা
‘মুদ্রাস্ফীতি ভালোবাসি’, ট্রাম্পের এই মন্তব্য ঘিরে যুক্তরাষ্ট্রে তোলপাড়
ট্রাম্প প্রশাসনের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল?

ট্রাম্পের অভিশংসনের দিকে চোখ ডেমোক্র্যাটদের

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:১০, ০৮ জানুয়ারি ২০২১
আপডেট: ১৬:১৫, ০৮ জানুয়ারি ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:১০, ০৮ জানুয়ারি ২০২১
আপডেট: ১৬:১৫, ০৮ জানুয়ারি ২০২১

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বারের অভিশংসিত করার বিষয়টি নিয়ে পর্যালোচনা শুরু করেছে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাটরা। নির্বাচনে জালিয়াতি হওয়াই কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলায় প্ররোচিত করার পেছনে দায়ী—ট্রাম্পের এমন অসত্য দাবির দুদিনের মাথায় আজ শুক্রবার থেকে ট্রাম্পের অভিশংসনের প্রক্রিয়া শুরু করার কথা ভাবছে ডেমোক্র্যাটরা। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও ট্রাম্পের মন্ত্রিসভা যদি ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে পদক্ষেপ নিতে অস্বীকৃতি জানায়, তাহলে অভিশংসনের প্রক্রিয়া তাৎক্ষণিক শুরু করার আহ্বান জানিয়েছেন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি এবং সিনেটের সংখ্যালঘিষ্ট নেতা চাক শুমারসহ ডেমোক্র্যাট নেতারা।

ট্রাম্প ‘বিদ্রোহ’ উসকে দিয়েছেন অভিযোগ করে এক বিবৃতিতে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাতে ডেমোক্রেটিক নেতারা বলেন, ‘প্রেসিডেন্টের বিপজ্জনক ও দ্রোহমূলক কর্মকাণ্ডের কারণে তাঁকে ক্ষমতা থেকে তাৎক্ষণিক অপসারণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।’ 

তবে, ট্রাম্প সরকারের মেয়াদ আর দুই সপ্তাহেরও কম হওয়ায়, অভিশংসনের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যথেষ্ট সময় পাওয়া যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

হাউস স্পিকার ন্যান্সি পেলোসি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্তের কথা ঘোষণা না করলেও, এক সংবাদ সম্মেলনে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তাঁর নির্বাচনি এলাকার ডেমোক্র্যাট সদস্যরা গত বুধবার ক্যাপিটল দখলের ঘটনায় দলের পদক্ষেপ দেখতে চান। 

যদি ট্রাম্প কংগ্রেসের নিম্নকক্ষে অভিশংসিত হন, তাহলে নিয়ম অনুযায়ী তাঁকে রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেটে বিচারের মুখে পড়তে হবে। এদিকে হাউসে ট্রাম্প অভিশংসিত হলে কী পদক্ষেপ নেবেন, সে বিষয়ে সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলীয় নেতা মিচেল ম্যাকোনেলের পক্ষ থেকে এখনো কিছু জানা যায়নি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রতিদ্বন্দ্বী তৎকালীন মার্কিন ভাইস প্রেসিডেন্ট (নবনির্বাচিত প্রেসিডেন্ট) জো বাইডেন ও তাঁর ছেলের বিরুদ্ধে তদন্ত করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির ওপর চাপ প্রয়োগ করার জেরে ডেমোক্র্যাট অধ্যুষিত হাউসে অভিশংসিত হন ট্রাম্প। কিন্তু, রিপাবলিকান অধ্যুষিত সিনেটে দায়মুক্তি পান তিনি। 

জর্জিয়া অঙ্গরাজ্যে দুটি সিনেট আসনের পুনর্নির্বাচনে জয়ী হওয়ার পর ডেমোক্র্যাটরা সিনেটের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। তবে নতুন সিনেটর জন ওসফ ও রাফায়েল ওয়ারনক অঙ্গরাজ্যের আনুষ্ঠানিক অনুমোদন না পাওয়া পর্যন্ত শপথ নিতে পারবেন না। আগামী ২২ জানুয়ারি পর্যন্ত অঙ্গরাজ্যের অনুমোদনের দিন নির্ধারণ করা আছে। তবে, এই তারিখ এগিয়ে আসতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ: ডোনাল্ড ট্রাম্প

১ ঘন্টা আগে
আজই ইরানের সঙ্গে চুক্তি, উন্মুক্ত হচ্ছে হরমুজ প্রণালি : ট্রাম্প
১০ জুন ২০২৬
ইরানের বিরুদ্ধে ‘হামলা অব্যাহত’ রাখার কড়া বার্তা ট্রাম্পের
০৯ জুন ২০২৬
মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের অভিযোগ ট্রাম্পের, ইরানকে পাল্টা জবাবের হুমকি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
  2. ২৪ ঘণ্টার মধ্যে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা
  3. ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ৫
  4. ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
  5. বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ৫ শতাংশ
  6. ইলন মাস্কের ১ ট্রিলিয়ন ডলার হাতে গুনলে কত বছর লাগবে?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x