Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৫০, ২০ অক্টোবর ২০২১
আপডেট: ১৭:৫৬, ২০ অক্টোবর ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৫০, ২০ অক্টোবর ২০২১
আপডেট: ১৭:৫৬, ২০ অক্টোবর ২০২১
আরও খবর
মুখ্যমন্ত্রী বিজয়ের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করলেন সঙ্গীতা
যৌন নির্যাতনের অভিযোগে সাংবাদিক তরুণ তেজপালের কারাদণ্ড
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত সরকারের প্রতি আহ্বান হুইপ দুলুর
‘বাংলাদেশের জনগণের অনুভূতির বিষয়ে ভারতকে আরও বেশি সংবেদনশীল হতে হবে’
শেখ হাসিনা লাইভে আসার পর কমে যায় ৪৪ হাজার দর্শক

দার্জিলিং ও জলপাইগুড়িতেও প্রবল বৃষ্টি, রেড অ্যালার্ট জারি

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৫০, ২০ অক্টোবর ২০২১
আপডেট: ১৭:৫৬, ২০ অক্টোবর ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৫০, ২০ অক্টোবর ২০২১
আপডেট: ১৭:৫৬, ২০ অক্টোবর ২০২১
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরাঞ্চলীয় জেলা দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারি বৃষ্টিতে পরিস্থিতি ক্রমাগত খারাপ হওয়ায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বিপৎসীমার ওপর দিয়ে বইছে তিস্তা নদীর পানি। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরাঞ্চলীয় জেলা দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারি বৃষ্টিতে পরিস্থিতি ক্রমাগত খারাপ হওয়ায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বিপৎসীমার ওপর দিয়ে বইছে তিস্তা নদীর পানি।

সোমবার থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টি মঙ্গলবারও অব্যাহত ছিল। এদিন সন্ধ্যা থেকেই তিস্তা নদীর পানি বাড়তে শুরু করে। পরে বিপৎসীমা ছাড়িয়ে যায়।

ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) বুধবারও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বুধবার সকালে দার্জিলিংয়ের অন্তত পাঁচটি এলাকা থেকে ভূমিধসের খবর আসে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা ও হিন্দুস্তান টাইমস।

গত দুই দিনে দার্জিলিংয়ে ৪০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হয়েছে ২৩৩ মিলিমিটার। এর পাশাপাশি কালিম্পঙে ১৯৯, শিলিগুড়িতে ১৯৬ ও জলপাইগুড়িতে ১৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

প্রবল বৃষ্টিতে মাটি আলগা হয়ে বহু জায়গায় ধস নেমেছে। এতে দার্জিলিংয়ের সঙ্গে বহু জায়গার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জাতীয় সড়কে ভূমিধসের কারণে বন্ধ হয়ে গেছে।

জলপাইগুড়ির দোমহনিতে নদীর পানি তিস্তা সেতু ছুঁইছুঁই করছে। গজলডোবায় তিস্তার বাঁধের স্লুইচ গেট ‍উপচে পড়ছে পানি। স্থানীয় প্রশাসন বাধ্য হয়ে দফায় দফায় তিস্তা জলাধার থেকে পানি ছাড়তে বাধ্য হয়েছে। 

তাতে জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। অনেক জায়গায় বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম ডুবে গেছে। পরিস্থিতি সামাল দিতে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) মোতায়েন করা হয়েছে।

তারা জলপাইগুড়ির চাঁপাডাঙা, পাতকাটা, সুকান্তনগর, নন্দনপুর, মৌয়ামারি, বোয়ালমারি, সারদাপল্লি মতো তলিয়ে যাওয়া এলাকাগুলো থেকে বহু মানুষকে উদ্ধার করেছে। উদ্ধার পাওয়া লোকজনকে ত্রাণশিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। 

টানা দুই দিনের প্রবল বৃষ্টিতে কোচবিহারের নদীগুলোতেও পানি বেড়েছে। তোর্সা নদীর পানি বাড়ায় তীরবর্তী একটি বাজারসহ বহু এলাকা প্লাবিত হয়েছে।

কালিম্পং ও গ্যাংটকগামী জাতীয় মহাসড়কের কয়েকটি অংশ তিস্তার পানিতে ডুবে গেছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের যে যেখানে আছেন সেখানেই থাকতে বলা হয়েছে।

বুধবারও ভারি বৃষ্টির পূর্বাভাস থাকায় পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারত
২৭ জুলাই ২০২৬
১৯৪ জন যাত্রী নিয়ে দুবাইগামী ফ্লাইটে ধোঁয়া, জরুরি অবতরণ
২৬ জুলাই ২০২৬
সন্তানদের সামনে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা করল স্বামী
২৬ জুলাই ২০২৬
ভারতে একই পুরুষকে বিয়ে করলেন তিন বোন, ভিডিও ভাইরাল
২৫ জুলাই ২০২৬
ব্যাংক কর্মকর্তাকে চড় মারলেন ভারতের সাবেক মন্ত্রীর মেয়ে!
২৫ জুলাই ২০২৬
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
২৫ জুলাই ২০২৬
কৃষ্ণসাগরে জাহাজে হামলায় নাবিক নিহতের ঘটনায় উদ্বেগ ভারতের
২৫ জুলাই ২০২৬
ককরোচ পার্টির উল্লাস, ‘ছাত্রশক্তির জয় হোক’
২৫ জুলাই ২০২৬
পদত্যাগের পর যে বার্তা দিলেন মোদির অনুগত শিক্ষামন্ত্রী
২৫ জুলাই ২০২৬
আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
২৫ জুলাই ২০২৬
আন্দোলনে পুলিশ ভ্যান থামিয়ে দেওয়া কে এই রিয়া?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরান যুদ্ধে ট্রাম্পের ‘কঠিন সমীকরণ’, সমঝোতা বা সংঘাত—দুই পথেই ঝুঁকি
  2. জলবায়ু পরিবর্তনে কানাডার দাবানলের ঝুঁকি দ্বিগুণ বেড়েছে : গবেষণা
  3. রাশিয়ার দুটি তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা
  4. হরমুজে প্রবেশকারী জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ পেতে পারে ইরান
  5. হরমুজ প্রণালিতে বাধ্যতামূলক টোলের বিরোধিতা ৮ শিপিং সংস্থার
  6. ইউক্রেনের ৬০৫ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x