Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১০:০০, ১২ জুন ২০২১
আপডেট: ১০:১৩, ১২ জুন ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১০:০০, ১২ জুন ২০২১
আপডেট: ১০:১৩, ১২ জুন ২০২১
আরও খবর
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পেরু, নিহত ৫
বছরের প্রথম তাপপ্রবাহের জন্য প্রস্তুতি নিচ্ছে গ্রিস
হরমুজ প্রণালিতে ২ তেল ট্যাঙ্কারে বিস্ফোরণ, ৪ জাহাজের গতিরোধ
কুয়েতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত বেশ কয়েকজন সেনা
মার্কিন হামলায় ইরানে নিহত বেড়ে ৩৮, আহত চার শতাধিক

পুলিৎজার পুরস্কার ঘোষণা, মহামারি ও বর্ণবাদ ইস্যুর প্রাধান্য

এনটিভি অনলাইন ডেস্ক
১০:০০, ১২ জুন ২০২১
আপডেট: ১০:১৩, ১২ জুন ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১০:০০, ১২ জুন ২০২১
আপডেট: ১০:১৩, ১২ জুন ২০২১
স্পেনের বার্সেলোনায় পলিথিনের পর্দার দুই পাশ থেকে একে অপরকে চুমু দেন বয়োজ্যেষ্ঠ দম্পতি। গত বছরের ২২ জুন ছবিটি তোলেন এপির ফটোসাংবাদিক এমিলিও মোরেনাত্তি।

যুক্তরাষ্ট্রের পুলিশের বর্ণবাদভিত্তিক অসমতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় আন্তর্জাতিক বার্তা সংস্থা ‘রয়টার্স’ এবং যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের পত্রিকা ‘মিনিয়াপোলিস স্টার ট্রিবিউন’ সাংবাদিকতার সম্মানজনক পুরস্কার পুলিৎজারে ভূষিত হয়েছে। শুক্রবার ১৬টি ক্যাটাগরিতে এই পুরস্কার ঘোষণা করা হয়। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এবার বিশেষ সাংবাদিকতা ক্যাটাগরিতে ১৮ বছর বয়সী কৃষ্ণাঙ্গ তরুণী ডারনেল্লা ফ্রেজিয়ারকে পুলিৎজার পুরস্কারে ভূষিত করা হয়েছে। পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েডকে হত্যার ঘটনা ভিডিও করায় ফ্রেজিয়ারকে এই পুরস্কার দেওয়া হয়েছে। ফ্রেজিয়ারের করা ভিডিওটি পুলিশ সদস্য ডেরেক শাউভিনের বিরুদ্ধে প্রমাণ হিসেবে গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের আদালত।

অন্যদিকে, মহামারি কোভিড-১৯ নিয়ে কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হয়েছে ‘নিউইয়র্ক টাইমস’ ও ‘আটলান্টিক’। জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় ‘জরুরি মুহূর্তে কর্তৃত্ত্বমূলক’ খবর দেওয়ায় ‘ব্রেকিং নিউজ’ ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে মিনিয়াপোলিস স্টার ট্রিবিউন। অন্যদিকে বিস্তারিত প্রতিবেদনের জন্য পুরস্কৃত করা হয়েছে রয়টার্স ও আটলান্টিককে।

আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডকে আটক করে পুলিশি নির্যাতনের ঘটনা ভিডিও করেন ফ্রেজিয়ার (ডান দিক থেকে তৃতীয়)। ছবি : সংগৃহীত

আলোকচিত্রের শক্তিশালী দুই ক্যাটাগরি—ব্রেকিং নিউজ ফটোগ্রাফি ও ফিচার ফটোগ্রাফির পুরস্কার জিতে নিয়েছে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। মহামারিকালীন স্পেনের বয়োজ্যেষ্ঠদের জীবনচিত্র তুলে আনায় ফিচার ফটোগ্রাফিতে পুরস্কৃত হয়েছেন এপির এমিলিও মোরেনাত্তি। অন্যদিকে, জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনার ছবির কারণে ব্রেকিং নিউজ ফটোগ্রাফির পুরস্কারও গেছে এপির হাতে।

তবে এবার এডিটোরিয়াল কার্টুন ক্যাটাগরিতে কাউকে পুরস্কার দেওয়া হয়নি।

যুক্তরাষ্ট্রের সাংবাদিকতায় সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচনা করা হয় পুলিৎজার পুরস্কারকে। ১৯১৭ সাল থেকে এটি দেওয়া হয়ে আসছে। সংবাদপত্র প্রকাশক জোসেফ পুলিৎজার এই পুরস্কার প্রবর্তন করেন।

পুরস্কার ঘোষণার ভার্চুয়াল অনুষ্ঠানে পুলিৎজার বোর্ডের কো-চেয়ার মিন্ডি মার্কেস বলেন, ‘২০২০ সালজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ প্রতিষ্ঠানগুলো বৈশ্বিক মহামারি, পুলিশের বর্ণবাদমূলক হত্যাকাণ্ড এবং হাড্ডাহাড্ডি লড়াই হওয়া প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল।’

পুলিৎজার বোর্ড রয়টার্সের অ্যান্ড্রু চাং, লরেন্স হার্লি, আন্দ্রে জানুতা, জাইমি ডোওডেল ও জ্যাকি বটসের করা ‘শিল্ডেড’ সিরিজ রিপোর্টের কথা উল্লেখ করেছে। ডাটা এনালাইসিসের মাধ্যমে রিপোর্টটিতে মার্কিন পুলিশ বিভাগের ক্ষমতার অপব্যবহার ও এর রক্ষাকবচ হিসেবে আইনি কাঠামো নিয়ে বিস্তারিত বলা হয়েছে।

কোভিড-১৯ মহামারি নিয়ে ভালো ভালো প্রতিবেন লিখে আটলান্টিকের এড ইওং রয়টার্সের সাংবাদিকদের সঙ্গে যৌথভাবে বিস্তারিত প্রতিবেদন ক্যাটাগরির পুরস্কার পেয়েছেন।

এবারের পাবলিক সার্ভিস রিপোর্টিং ক্যাটাগরির পুরস্কার গেছে নিউইয়র্ক টাইমসের ঝুলিতে। এ ছাড়া মার্কিন সমাজে বর্ণবাদের সাংস্কৃতিক অবস্থা নিয়ে ক্ষুরধার লেখনীর কারণে ক্রিটিসিজম ক্যাটাগরিতে পুরস্কারে ভূষিত হয়েছেন নিউইয়র্ক টাইমসের সাংবাদিক ওয়েসলি মরিস।

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে পুলিশি নির্যাতনে জর্জ ফ্লয়েড নিহতের ঘটনার প্রতিবাদে বিক্ষোভকারীদের জালিয়ে দেওয়া ভবনের পাশ দিয়ে মার্কিন পতাকা হাতে ছুটে চলেছেন এক বিক্ষোভকারী। গত বছরের ২৮ মে ছবিটি তোলেন এপির ফটোসাংবাদিক জুলিও কোর্তেজ।

ট্রাকচালকদের সম্পর্কে তথ্যপ্রদানে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য সরকারের ব্যর্থতা নিয়ে করা প্রতিবেদনের জন্য দ্য বোস্টন গ্লোবের সাংবাদিক ম্যাট রচেল্যু, ভার্নাল কোলম্যান, লরা ক্রিমালডি, ইভান অ্যালেন ও ব্রেন্ডান ম্যাকার্থি অনুসন্ধানী প্রতিবেদন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন।

এ ছাড়া ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন করায় অডিও রিপোর্টিং ক্যাটাগরির পুরস্কার পেয়েছেন এনপিআর-এর সাংবাদিক লিসা হ্যাজেন, ক্রিস হ্যাক্সেল, গ্রাহাম স্মিথ ও রবার্ট লিটল।

পুলিৎজার পুরস্কার

সংশ্লিষ্ট সংবাদ: পুলিৎজার পুরস্কার

০৯ মে ২০২৩
পুলিৎজার পুরস্কার পেল নিউইয়র্ক টাইমস
২২ আগস্ট ২০২২
পুলিৎজার পেলেন বাংলাদেশি-মার্কিন ইলাস্ট্রেটর ফাহমিদা আজিম
১০ মে ২০২২
মরণোত্তর পুলিৎজার পুরস্কার পেলেন দানিশ সিদ্দিকি
সর্বাধিক পঠিত
  1. ইরানে ভূমিকম্পের আঘাত
  2. জুলাইয়ে মার্কিন হামলায় ইরানে নিহত ৫০, সমঝোতা স্থগিতের ইঙ্গিত
  3. মার্কিন হামলা চললে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়া হবে, হুঁশিয়ারি মোজতবা খামেনির
  4. যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের প্রতিটি শর্ত লঙ্ঘন করেছে : ইরান
  5. রাশিয়ার পশ্চিমে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৮
  6. ভারতের প্রথম বেসরকারি রকেট ‘বিক্রম-১’ সফলভাবে উৎক্ষেপণ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x