Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২০, ২০ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৬:২০, ২০ ডিসেম্বর ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২০, ২০ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৬:২০, ২০ ডিসেম্বর ২০২১
আরও খবর
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল এশিয়ার তিন দেশ, নিহত ৮
পোরশায় ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ৪
ইরান যুদ্ধের প্রভাবে ভারতের কনডম শিল্প সংকটে 
ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল
হরমুজ প্রণালি পাড়ি দিয়ে ভারতের পথে ৯৪ হাজার টন এলপিজি

প্রেমিকার জন্য দামি উপহার কিনতে ডাকাতি, ভিডিও ভাইরাল

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২০, ২০ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৬:২০, ২০ ডিসেম্বর ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২০, ২০ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৬:২০, ২০ ডিসেম্বর ২০২১
প্রেমিকার জন্য দামি উপহার কিনতে ডাকাতি করলেন এক যুবক। ছবি : সংগৃহীত

প্রেমিকার মুখের হাসি দেখার জন্য উপহার দিতে বেশ ভালোবাসেন প্রেমিকেরা। তবে উপহার তো এমনি এমনি আসবে না। তার জন্য প্রয়োজন টাকার। সেই টাকা জোগাড় করতে গিয়ে বন্ধুদের সঙ্গে নিয়ে ডাকাতি করলেন এক যুবক। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে ভারতের রাজধানী দিল্লিতে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত মঙ্গলবার দিল্লির সরোজিনী নগর এলাকার বাসিন্দা আদিত্য কুমার পুলিশের দ্বারস্থ হন। তার অভিযোগ, ওইদিন সাড়ে তিনটার দিকে তিন যুবক কলিং বেল বাজায়। দরজা খোলার সঙ্গে সঙ্গেই কিছু বুঝে ওঠার আগেই ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যায় তারা।

তিনি আরও বলেন, অভিযুক্ত তিন যুবকের হাতে ছিল বন্দুক। তাই ভয়ে পেয়ে যান তিনি। ওই তিন যুবক তাকে মারধর করতে শুরু করে। মুহূর্তের মধ্যে তাকে বেঁধে ফেলে তারা। এরপর ঘর থেকে ল্যাপটপ, মোবাইল ফোন, জামাকাপড় ভর্তি একটি ব্যাগ, জ্যাকেট, জুতা, হাতঘড়ি এবং স্কুটার নিয়ে পালিয়ে যায় তারা।

To Buy Expensive Gift For Girlfriend, 3 Men Robbed A #Delhi House

Read more: https://t.co/og7eEQnIN2 pic.twitter.com/nwGUMrk95Y— NDTV (@ndtv) December 18, 2021

বেশ কিছুক্ষণ পর নিজের চেষ্টায় কোনোরকমে বাঁধা হাত খোলেন আদিত্য। মোবাইল চুরি হওয়ায় কাউকেই ফোন করতে পারছিলেন না তিনি। বাধ্য হয়ে প্রায় খারাপ হয়ে যাওয়া একটি ল্যাপটপ থেকে ফেসবুকে লগ ইন করেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করেন। তারপরই পুলিশের দ্বারস্থ হন ওই ব্যক্তি।

অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে পুলিশ। পরে গত শুক্রবার সরোজিনী নগর এলাকা থেকে চোরাই স্কুটারসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়। আর কে পুরম এলাকার বাসিন্দা শুভমকে জিজ্ঞাসাবাদ করে নিজামুদ্দিন এলাকার বাসিন্দা আসিফ এবং জামিলা নগরের বাসিন্দা মোহাম্মদ শরিফুল মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে গ্রেফতারকৃতদের একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করতেই ঘটনার মূল উদ্দেশ্য পুলিশের কাছে প্রকাশ হয়ে যায়। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে শুভম ডাকাতির অভিযোগ স্বীকার করে।

শুভম জানান, সম্প্রতি প্রেমিকার সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়। প্রেমিকার রাগ ভাঙাতে দামী উপহার দেওয়ার কথা চিন্তা করেন তিনি। তবে হাতে টাকা না থাকায় ডাকাতির পরিকল্পনা করা হয়। আর এ কাজে তাকে সাহায্য করে বাকি দুজন অভিযুক্ত।

ভারত ডাকাতি

সংশ্লিষ্ট সংবাদ: ভারত

০৩ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধের প্রভাবে ভারতের কনডম শিল্প সংকটে 
১০ মার্চ ২০২৬
ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল
০২ মার্চ ২০২৬
দেশে ফিরল সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর অভিযান
  2. বাব আল-মান্দেব প্রণালি নিয়েও ইঙ্গিতপূর্ণ হুঁশিয়ারি ইরানের
  3. শক্তিশালী ভূমিকম্পে কাঁপল এশিয়ার তিন দেশ, নিহত ৮
  4. মহাকাশ থেকে পৃথিবীর দৃষ্টিনন্দন ছবি প্রকাশ করল নাসা
  5. দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের
  6. ইরানের তেল দখলের ইঙ্গিত ট্রাম্পের, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x