Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ১০ নভেম্বর ২০২০
আপডেট: ০৯:০৭, ১০ নভেম্বর ২০২০
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ১০ নভেম্বর ২০২০
আপডেট: ০৯:০৭, ১০ নভেম্বর ২০২০
আরও খবর
মানিকগঞ্জে উচ্ছেদ অভিযানে দোকান গুঁড়িয়ে দিল প্ৰশাসন
করোনায় মৃত্যু এক, শনাক্ত আরও ১০৯
করোনা শনাক্ত আরও আরও ৪২ জনের
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৮০
করোনা শনাক্ত আরও ৬২ জনের

ফাইজার-বায়োএনটেকের টিকা ৯০ শতাংশের বেশি কার্যকরের দাবি

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ১০ নভেম্বর ২০২০
আপডেট: ০৯:০৭, ১০ নভেম্বর ২০২০
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ১০ নভেম্বর ২০২০
আপডেট: ০৯:০৭, ১০ নভেম্বর ২০২০

প্রাথমিক তথ্যে মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি একটি ভ্যাকসিন মহামারি কোভিড-১৯ প্রতিরোধে ৯০ শতাংশের বেশি কার্যকর ফল দিচ্ছে বলে জানা গেছে। কোম্পানি দুটির দাবি, ছয় দেশে ৪৩ হাজার ৫০০ মানুষের দেহে ভ্যাকসিনটির পরীক্ষা চালিয়ে প্রাথমিকভাবে এমন ফল পাওয়া গেছে। নিউইয়র্ক টাইমস ও দ্য গার্ডিয়ানের খবরে এসব তথ্য জানানো হয়েছে।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ নিয়ে যখন বিশ্বের অনেক দেশ হিমশিম খাচ্ছে তখন মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেক এই সুখবর দিলো। তাদের মতে, তৃতীয় ধাপের ট্রায়ালে ৪৩ হাজার ৫০০ স্বেচ্ছাসেবীর ওপর প্রয়োগ করে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কাজ করেছে তাদের এই ভ্যাকসিন।

যৌথভাবে ভ্যাকসিনটির উদ্ভাবক কোম্পানি ফাইজার-বায়োএনটেক এই অগ্রগতিকে মানবতা ও বিজ্ঞানের জন্য ‘ঐতিহাসিক দিন’ হিসেবে অভিহিত করেছে। অন্য ভ্যাকসিনের মতো এটিরও দুটি ডোজ দিতে হয়। প্রথম ডোজের ২৮ দিন এবং দ্বিতীয় ডোজের সাত দিন পর বেশ ভাল প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে এই ভ্যাকসিন। চলতি মাসের শেষ দিকে জরুরি প্রয়োজনে ব্যবহারের অনুমোদন পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার পরিকল্পনা করছে কোম্পানি দুটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও অন্যান্য নিয়ন্ত্রণ সংস্থার ঘোষণা অনুসারে, কোনো ভ্যাকসিনের কার্যকারিতা ৫০ শতাংশ হলেই সেটির অনুমোদন দিয়ে দেওয়া হবে। ফলে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনটি অনুমোদন পাওয়া অনেকটা নিশ্চিত।

যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি অব পাবলিক হেলথের ডিন ডা. আশীষ জাহা বলেন, ‘অনেকগুলো দেশ করোনার ভ্যাকসিন তৈরির কাজ করছে। আমরা আশা করছিলাম, ৭০ ভাগ কার্যকরী কোনো ভ্যাকসিন হয়তো পাবো। কিন্তু ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের সাফল্যের খবরে এখন মনে হচ্ছে আমরা আরো ভাগ্যবান। এটি হয়তো আসতে আরো কিছুদিন সময় লাগতে পারে। তারপরও বলবো এটি বড় একটি সাফল্য।’

তবে, ভ্যাকসিন আবিষ্কার শেষ কথা নয়, প্রচুর পরিমাণে তা উৎপাদন আর সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়াটাও বড় চ্যালেঞ্জ। যদিও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর অনুমান, ২০২০ সালে মধ্যেই বিশ্বব্যাপী তারা অন্তত পাঁচ কোটি ভ্যাকসিনের ডোজ এবং ২০২১ সালের মধ্যে ১৩০ কোটি ডোজ সরবরাহ করতে পারবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার আগেই ফাইজার ও বায়োএনটেকের পেছনে ২০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে।

সর্বাধিক পঠিত
  1. তেল রপ্তানি ছাড়া কতদিন কাটাতে পারবে ইরান
  2. ইরানকে হরমুজ প্রণালি খোলার আহ্বান জানাল চীন
  3. ইসরায়েলে বুলডোজার বিক্রি বন্ধের পক্ষে ৪০ মার্কিন সিনেটরের ভোট
  4. যুক্তরাষ্ট্র–ইরান সংলাপ নিয়ে জেদ্দায় সৌদি–পাকিস্তান বৈঠক
  5. তুরস্কের স্কুলে ফের বন্দুক হামলায় নিহত ৯
  6. অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে আগুন, জ্বালানি সংকটের আশঙ্কা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x