Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৩৫, ১৯ মে ২০২৩
আপডেট: ২২:৩৯, ১৯ মে ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৩৫, ১৯ মে ২০২৩
আপডেট: ২২:৩৯, ১৯ মে ২০২৩
আরও খবর
ছাতকে ৮০ শতাংশ টিউবওয়েল পানিশূন্য, তীব্র পানিসংকটে লক্ষাধিক মানুষ
শরীরের পানিশূন্যতা বোঝার চার উপায়
পানিশূন্যতা প্রতিরোধের ছয় উপায়

বিশ্বের অর্ধেকেরও বেশি বড় হ্রদ শুকিয়ে যাচ্ছে : গবেষণা

এনটিভি অনলাইন ডেস্ক
২২:৩৫, ১৯ মে ২০২৩
আপডেট: ২২:৩৯, ১৯ মে ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৩৫, ১৯ মে ২০২৩
আপডেট: ২২:৩৯, ১৯ মে ২০২৩
পানির অভাবে শুকিয়ে যাচ্ছে হ্রদ। ছবিটি রয়টার্সের ভিডিও থেকে নেওয়া

বিশ্বের মধ্যে থাকা বৃহৎ হৃদগুলোর অর্ধেকের বেশিই শুকিয়ে যাচ্ছে। ১৯৯০ দশকের শুরু থেকে সরু হয়ে যাচ্ছে জলাধারগুলো। এর জন্য প্রধানত দায়ী জলবায়ু পরিবর্তন। এ ছাড়া, কৃষিকাজের জন্য হ্রদের পানির ব্যবহার, জলবিদ্যুৎ ও মানুষের অনবরত ব্যবহারের জন্য সংকুচিত হচ্ছে এগুলো। গতকাল বৃহস্পতিবার (১৮ মে) প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। খবর রয়টার্সের।

আন্তর্জাতিক গবেষকদের একটি দল জানিয়েছে, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিঠা পানির উৎস হিসেবে পরিচিত হ্রদগুলোর মধ্যে কয়েকটি গত তিন দশকের প্রতি বছরে ২২ গিগাটন করে পানি হারিয়েছে। এই পানির পরিমাণ যুক্তরাষ্ট্রের বৃহৎ হ্রদ, লেক মিডের মোট পানির ১৭ গুণ বেশি।

এই গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার সারফেস হাইড্রোলজিস্ট ফ্যাংফ্যাং ইয়াও। সায়েন্স জার্নালে প্রকাশ করা হয়েছে এই গবেষণা প্রতিবেদনটি। ফ্যাংফ্যাং ইয়াও বলেছেন, ‘জলবায়ুর উষ্ণায়ন ও মানুষের ব্যবহার জন্য ৫৬ শতাংশ প্রাকৃতিক হ্রদ সংকুচিত হয়েছে।’

এই গবেষক আরও বলেন, ‘সাধারণত জলবায়ু বিজ্ঞানীরা মনে করেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের শুষ্ক অঞ্চলগুলো আরও শুষ্ক হয়ে উঠবে এবং আর্দ্র অঞ্চলগুলো আরও আর্দ্র হয়ে উঠবে। তবে, গবেষণায় আর্দ্র অঞ্চলেও উল্লেখযোগ্য মিঠা পানির ক্ষতি দেখা গেছে। এটি উপেক্ষা করা উচিত নয়।’

স্যাটেলাইট থেকে তোলা দুই হাজার হ্রদের ছবির ওপর ভিত্তি করে এই গবেষণা চালানো হয়। ছবিগুলো দেখে তারা বুঝেছে যে, মানুষের ব্যবহার, বৃষ্টিপাতে পরিবর্তন ও ক্রমবর্ধমান তাপমাত্রা বিশ্বব্যাপী হ্রদের পানির স্তরকে আরও নিচের দিকে নিয়ে যাচ্ছে। ১৯৯২ সাল থেকে ২০২০ পর্যন্ত হ্রদের পানি কমেছে ৫৩ শতাংশ পর্যন্ত।

পৃথিবীর অন্যতম বৃহৎ হ্রদ লেক বাসিনকে ঘিরে বাস করে প্রায় ২০০ কোটি মানুষ। তবে, ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে হ্রদটি। এতে করে সাম্প্রতিক বছরগুলোতে সরাসরি প্রভাবিত হচ্ছে হ্রদটির চারপাশে থাকা অনেক অঞ্চল।

জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বিপর্যয়কর পরিণতি এড়াতে বৈশ্বিক তাপমাত্রা এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের বেশি যেন না বাড়ে, সেজন্য অনেক আগে থেকে আওয়াজ তুলছে বিজ্ঞানীরা ও পরিবেশ আন্দোলনকারীরা। বর্তমানে বিশ্ব প্রায় এক দশমিক এক ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণ হচ্ছে। এমনকি, আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বের উষ্ণতা সর্বোচ্চ হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের জলবায়ুবিষয়ক সংস্থা ডব্লিউএমও।

পানি শূন্যতা হ্রদ

সংশ্লিষ্ট সংবাদ: পানি শূন্যতা

০১ মার্চ ২০২৬
ছাতকে ৮০ শতাংশ টিউবওয়েল পানিশূন্য, তীব্র পানিসংকটে লক্ষাধিক মানুষ
সর্বাধিক পঠিত
  1. তেল রপ্তানি ছাড়া কতদিন কাটাতে পারবে ইরান
  2. ইরানকে হরমুজ প্রণালি খোলার আহ্বান জানাল চীন
  3. ইসরায়েলে বুলডোজার বিক্রি বন্ধের পক্ষে ৪০ মার্কিন সিনেটরের ভোট
  4. যুক্তরাষ্ট্র–ইরান সংলাপ নিয়ে জেদ্দায় সৌদি–পাকিস্তান বৈঠক
  5. তুরস্কের স্কুলে ফের বন্দুক হামলায় নিহত ৯
  6. অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে আগুন, জ্বালানি সংকটের আশঙ্কা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x