Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
২০:৪৫, ২৯ জুন ২০২২
আপডেট: ২০:৪৭, ২৯ জুন ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
২০:৪৫, ২৯ জুন ২০২২
আপডেট: ২০:৪৭, ২৯ জুন ২০২২
আরও খবর
এবার ‘নিট’ পরীক্ষা বাতিলের দাবিতে সোচ্চার থালাপতি বিজয়ের দল
প্রশ্ন ফাঁস ‘ঘোর পাপ’, জড়িতদের কড়া শাস্তির বার্তা মোদির
মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
বিক্ষোভে দমনপীড়ন, মোদির পদত্যাগ দাবি রাহুল গান্ধীর
ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন

ভারতে ‘তালেবানি সংস্কৃতি’ বরদাশত করা হবে না : আজমির শরিফ প্রধান

এনটিভি অনলাইন ডেস্ক
২০:৪৫, ২৯ জুন ২০২২
আপডেট: ২০:৪৭, ২৯ জুন ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
২০:৪৫, ২৯ জুন ২০২২
আপডেট: ২০:৪৭, ২৯ জুন ২০২২
আজমির শরিফের প্রধান দেওয়ান জয়নুল আবেদীন আলী খান। ছবি : সংগৃহীত

ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরে এক হিন্দু দর্জিকে হত্যার নিন্দা জানিয়েছেন আজমির শরিফের প্রধান দেওয়ান জয়নুল আবেদীন আলী খান। তিনি বলেছেন, দেশে ‘তালেবানি মানসকিতা’ মাথাচাড়া দিলে তা কখনো মেনে নেওয়া হবে না।

আজমির শরিফের প্রধান আরও বলেছেন, কোনো ধর্মই মানবতার বিরুদ্ধে সহিংসতা সমর্থন করে না। খবর ইকোনমিক টাইমস ও এনডিটিভির।

গতকাল মঙ্গলবার উদয়পুরে জনাকীর্ণ বাজারের ভেতর কানহাইয়া লালকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। সেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন হামলাকারীরা।

পুলিশ বলছে, হামলাকারীরা ওই দর্জির শিরশ্ছেদ করার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। ভারতীয় পুলিশের দেওয়া তথ্যমতে, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জেরে সাময়িক বরখাস্ত বিজেপির মুখপাত্র নূপুর শর্মাকে সমর্থন করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছিলেন কানহাইয়া লাল। এরপর থেকে হুমকি পাচ্ছিলেন তিনি।

কানহাইয়া লালকে হত্যার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়ে আজমির শরিফের প্রধান বলেন, ‘মানবতার বিরুদ্ধে সহিংসতা কোনো ধর্মই সমর্থন করে না, বিশেষ করে ইসলাম ধর্মে। ইসলামে যা শিক্ষা দেওয়া হয়, তা শান্তির উৎস হিসেবে কাজ করে। ইন্টারনেটে একটি রোমহর্ষক ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, নিরীহ এক ব্যক্তির ওপর পাশবিক হামলা চালাচ্ছেন নীতিবিবর্জিত কিছু মানুষ। ইসলামে একে শাস্তিযোগ্য পাপ মনে করা হয়।’

জয়নুল আবেদীন খান আরও বলেছেন, ‘অভিযুক্ত হামলাকারীরা এমন কোনো চরমপন্থী গোষ্ঠীর অংশ, যারা সহিংসতাকেই সমাধানের একমাত্র পথ মনে করেন।’

জয়নুল আবেদীন খান বলেছেন, ‘আমি কঠোরভাবে এসব কাজে নিরুৎসাহিত করছি এবং তাদের (অভিযুক্তদের) বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। ভারতের মুসলিমরা কখনো আমাদের মাতৃভূমিতে তালেবানি মানসকিতা মাথাচাড়া দিয়ে উঠতে দেবে না।’

প্রকাশ্যে দরজি কানহাইয়া লালকে হত্যার ঘটনার নিন্দা জানিয়েছেন জামিয়াত উলেমা-ই-হিন্দ নামে একটি সংগঠনের মহাসচিব মাওলানা হাকিমউদ্দিন কাশমি।

তিনি এক বিবৃতিতে বলেন, ‘যারা এই ঘটনা ঘটিয়েছে, কোনোভাবেই তা মেনে নেওয়া যেতে পারে না। এটা আমাদের ধর্ম ও দেশের আইনের পরিপন্থী।’

ভারত আজমির শরিফ

সংশ্লিষ্ট সংবাদ: ভারত

২১ জুলাই ২০২৬
মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
২১ জুলাই ২০২৬
বিক্ষোভে দমনপীড়ন, মোদির পদত্যাগ দাবি রাহুল গান্ধীর
২১ জুলাই ২০২৬
ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দায়িত্ব নিয়েই চমক বার্নহামের, মন্ত্রিসভায় বড় রদবদল
  2. ইরানে টানা ১১তম রাতের বিমান হামলা যুক্তরাষ্ট্রের, আক্রান্ত চাবাহার-হামাদান
  3. ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় কত, জানালেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  4. নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি এখতিয়ার নিউইয়র্ক সিটির নেই : মামদানি
  5. ইতালিতে পুলিশি হেফাজতে অভিবাসীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ
  6. ১২তলা থেকে নারীর ওপর পড়লেন যুবক : নারীর মৃত্যু, জীবিত যুবক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x