Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৩৫, ০৫ মে ২০২১
আপডেট: ২৩:১২, ০৫ মে ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৩৫, ০৫ মে ২০২১
আপডেট: ২৩:১২, ০৫ মে ২০২১
আরও খবর
কলকাতায় আগুনে ৯ মৃত্যু, সেই হোটেল মালিক গ্রেপ্তার
হোস্টেল থেকে নার্সিং ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাংলাদেশের একাধিক ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত
কলকাতায় হোটেলে আগুন: বেঁচে যাওয়া তিন বাংলাদেশি জানালেন ভয়াবহ অভিজ্ঞতা
রেস্তোরাঁর খাবার খেয়ে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি পুরো পরিবার

যোগীর রাজ্যে ধরাশায়ী বিজেপি

এনটিভি অনলাইন ডেস্ক
২২:৩৫, ০৫ মে ২০২১
আপডেট: ২৩:১২, ০৫ মে ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৩৫, ০৫ মে ২০২১
আপডেট: ২৩:১২, ০৫ মে ২০২১
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ছবি : সংগৃহীত

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বিজেপির কট্টর নেতা যোগী আদিত্যনাথ। সেই রাজ্যের বারানসী, অযোধ্যা ও মথুরা হলো বিজেপির শক্ত ঘাঁটি। তিন জায়গাতেই পঞ্চায়েত ভোটে কম আসন পেয়েছে দলটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের কেন্দ্র বারানসী। সেখানে বিজেপি পেয়েছে আটটি। সমাজবাদী পার্টি পেয়েছে ১৫টি। বিএসপি পাঁচটি এবং আপ ও সুহেলদেব ভারতীয় জনতা পার্টি পেয়েছে একটি করে আসন।

অযোধ্যার অবস্থাও খারাপ। অযোধ্যায় বিজেপি পেয়েছে মাত্র ছয়টি আসন, সমাজবাদী পার্টি ২২টি ও বিএসপি চারটি আসন। যেখানে রামমন্দির হচ্ছে, যোগী আদিত্যনাথ যে জায়গাকে সবচেয়ে গুরুত্ব দেন, সেখানেও বিজেপি ধরাশায়ী হয়েছে।

মথুরায় বিএসপি ১২, অজিত সিংয়ের লোকদল নয়টি এবং বিজেপি তিনটি আসনে জিতেছে। অর্থাৎ উত্তর প্রদেশের প্রধান তিনটি শহরে বিজেপির শোচনীয় হার হয়েছে। তবে শুধু এখানেই নয়, উত্তর প্রদেশের বিভিন্ন জায়গায় ছবিটা কমবেশি একই।

মিরাটে বিজপি পেয়েছে মাত্র ছয়টি আসন। সমাজবাদী পার্টি নয়টি ও বিএসপি ১২টি আসনে জিতেছে। পশ্চিম উত্তর প্রদেশ যেখানে কৃষকদের আন্দোলন জোরদার ছিল, সেখানে বিজেপি অধিকাংশ আসনে হেরেছে। এবার অরবিন্দ কেজরিওয়ালের আপ উত্তর প্রদেশে বেশ কিছু আসনে জিতেছে।

রাজ্যের জেলা পঞ্চায়েত ক্ষেত্রগুলোর মধ্যে সমাজবাদী পার্টি পেয়েছে মোট ৭৪৭টি আসন। বিজেপি রয়েছে দ্বিতীয় স্থানে। তারা পেয়েছে ৬৬৬টি। বহুজন সমাজ পার্টি (বিএসপি) ও কংগ্রেস পেয়েছে যথাক্রমে ৩২২ ও ৭৭টি আসন। বিধানসভা ভোটের আগে জেলা পঞ্চায়েত দখল সব রাজনৈতিক দলের কাছেই গুরুত্বপূর্ণ। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

এদিকে অমর উজালার রাজনৈতিক সম্পাদক শরদ গুপ্তা ডয়েচে ভেলেকে বলেছেন, ‘এই ভোটে সবচেয়ে বড় প্রভাব পড়েছে করোনা ও কৃষক আন্দোলনের। করোনার দ্বিতীয় ঢেউ আসার পর সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ প্রবল হয়েছে। লোকের মনে হয়েছে, সরকার কিছুই করেনি। সেই সঙ্গে কৃষকদের আন্দোলনের বিপুল প্রভাব পড়েছে। তারই যোগফলে বিজেপি খারাপ ফল করেছে।’

সর্বাধিক পঠিত
  1. ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, বেলজিয়ামের গাড়ি বিক্রেতা হলেন ‘রাজপুত্র’
  2. ইউক্রেনে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে ফ্রান্স
  3. স্বর্ণের দাম ৩ মাসের মধ্যে সর্বোচ্চ
  4. মার্কিন নিষেধাজ্ঞাকে অন্য দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন বলছে ইরান
  5. কুরিলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র মহড়া, কড়া প্রতিবাদ
  6. ইতালি যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ১৩

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x