Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৪৫, ১৩ জুলাই ২০২২
আপডেট: ১৪:৪৯, ১৩ জুলাই ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৪৫, ১৩ জুলাই ২০২২
আপডেট: ১৪:৪৯, ১৩ জুলাই ২০২২
আরও খবর
কাঁচা মাছ খেয়ে ৩৬ দিন সাগরে ভাসছিলেন দুই জেলে
শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক
শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেপ্তার
বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী
যুদ্ধে প্রাণহানির নিন্দা করে ইরানি নাবিকদের আশ্রয় দিল শ্রীলঙ্কা

রাজাপাকসে রাজত্বের কলঙ্কময় ইতি

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৪৫, ১৩ জুলাই ২০২২
আপডেট: ১৪:৪৯, ১৩ জুলাই ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৪৫, ১৩ জুলাই ২০২২
আপডেট: ১৪:৪৯, ১৩ জুলাই ২০২২
শ্রীলঙ্কায় রাজাপাকসে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ। ছবি : সংগৃহীত

জ্বালানি ও খাদ্য ঘাটতির বিরুদ্ধে চলতি বছরের এপ্রিল থেকে বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগপর্যন্ত শ্রীলঙ্কার রাজনীতিতে ছিল রাজাপাকসে সাম্রাজ্যেরই আধিপত্য। সেই রাজাপাকসে পরিবারেরই একজন দেশটির সদ্য পদত্যাগ করা প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। আর, তাঁকেই কিনা আজ বুধবার দিনের আলো ফোটার আগেই রাতের অন্ধকারে দেশ ছেড়ে পালাতে হলো।

দুই মাস আগেও গোটাবায়া বিক্ষোভকারীদের দাবি উপেক্ষা করে মেয়াদপূর্তি পর্যন্ত ক্ষমতায় থাকার ঘোষণা দিয়েছিলেন। তা আর হলো না। শনিবার হাজার হাজার বিক্ষোভকারী তাঁর সরকারি বাসভবন দখলে নিলে তিনি আত্মগোপনে চলে যেতে বাধ্য হন, প্রতিশ্রুতি দেন ক্ষমতা ছাড়ার। আজই তাঁর পদত্যাগ করার কথা ছিলো।

‘এটা একদিন হওয়ারই কথা ছিলো,’ বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই বলেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের চারপাশে ইতস্তত হেঁটে বেড়ানো ৭৩ বছর বয়সি অবসরপ্রাপ্ত প্রকৌশলী মালাওয়ারা আরাচ্চি। এ বাসভবনে সর্বশেষ ছিলেন গোটাবায়ার বড় ভাই মাহিন্দা রাজাপাকসে। গত শনিবার থেকে এটি বিক্ষোভকারীদের দখলে। ‘তাঁরা জনগণের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে। রাজাপাকসে পরিবার বিদায় নেওয়ায় আমরা অদূর ভবিষ্যতেই বিশ্বের সেরা দেশ হব,’ বলেছেন তিনি।

মাহিন্দা গত মে মাসে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান, ছেলে যোশিথ ছিলেন তাঁর চিফ অব স্টাফ; বাবার সঙ্গে তাঁরও বিদায় ঘটে। মাহিন্দার আরেক ছেলে নমল, বড় ভাই চমল, ছোট ভাই বাসিল আর শশেন্দ্রও গত এপ্রিলে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হয়েছিলেন।

সাবেক অর্থমন্ত্রী বাসিল মঙ্গলবার দেশ ছেড়ে পালাতে চাইলে বিমানবন্দরে বাধার সম্মুখীন হয়েছিলেন। তাঁকে দেশের বাইরে যেতে দিলে জনসাধারণের ক্ষোভ আরও প্রকট হতে পারে আশঙ্কায় অভিবাসন কর্মকর্তারা তাঁকে যাওয়ার অনুমতি দেননি।

তবে, শেষ পর্যন্ত বাসিল যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গোটাবায়ার এই ছোট ভাই মার্কিন নাগরিক।

শ্রীলঙ্কার কাছে এখন জ্বালানি আমদানির জন্য মার্কিন ডলার নেই বললেই চলে। বিদেশি ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থতা তাদেরকে ঋণখেলাপি বানিয়ে দিয়েছে। গত মাসেই তাদের মূল্যস্ফীতি ৫৪.৬ শতাংশ ছুঁয়েছে, সামনে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। জ্বালানি বাঁচাতে দেশটিতে স্কুল আর অফিসও বন্ধ রাখতে হচ্ছে।

১৯৪৮ সালের স্বাধীনতার পর আর কখনোই দেশটি এত বাজে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে পড়েনি। অথচ এর মধ্যে তাঁরা তামিল বিদ্রোহীদের সঙ্গে একটি রক্তাক্ত গৃহযুদ্ধও পার করেছে; ২০০৯ সালে প্রতিরক্ষা সচিব থাকাকালে গোটাবায়াই তামিল বিদ্রোহীদের গুঁড়িয়ে দেওয়ার কাজ তদারকি করেছিলেন।

অবশ্য শ্রীলঙ্কার এখনকার এ অর্থনৈতিক সংকটের জন্য সবচেয়ে বেশি দায় কোভিড-১৯ মহামারির। বৈশ্বিক এ মহামারি দ্বীপদেশটির পর্যটন খাতের গলা টিপে ধরে, বিদেশ থেকে আসা রেমিটেন্সের প্রবাহে নামে ধস।

এর পাশাপাশি রাজাপাকসেদের সরকারের কর কমানোর নীতি আর রাসায়নিক সারে নিষেধাজ্ঞা পরিস্থিতিকে জটিল করে তোলে। রাসায়নিক সারের ওপর নিষেধাজ্ঞা অবশ্য কয়েক মাস পরে তুলেও নেওয়া হয়েছিল, তবে যা ক্ষতি হওয়ার তা অতদিনে হয়ে গেছে, খাদ্য উৎপাদনে এর সরাসরি প্রভাব পড়েছে।

শ্রীলঙ্কা
২১ মে ২০২২
শ্রীলঙ্কায় ৪০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল পাঠাল ভারত
২১ মে ২০২২
শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার
২০ মে ২০২২
শ্রীলঙ্কায় আরও ৯ নতুন মন্ত্রী নিয়োগ
২০ মে ২০২২
শ্রীলঙ্কায় জ্বালানির ঘাটতির কারণে বন্ধ স্কুল ও অফিস
১৬ মে ২০২২
দেশে একদিনের পেট্রোল মজুদ আছে : শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী
১৪ মে ২০২২
শ্রীলঙ্কার সংকটের জন্য গোষ্ঠীতন্ত্রই দায়ী
১৩ মে ২০২২
শ্রীলঙ্কায় সরকারবিরোধীদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার অঙ্গীকার
১৩ মে ২০২২
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রীকে মাহিন্দা রাজাপাকসের শুভেচ্ছা
১২ মে ২০২২
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে
১২ মে ২০২২
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন রনিল বিক্রমাসিংহে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
  2. কঙ্গনাকে পাত্তাই দিলেন না অভিজিৎ, বললেন ‘ওকে আবার সিরিয়াসলি নেয় কে?’
  3. ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা
  4. ইউরোপে দাবানল: আকাশে উড়ছে আগুন নেভানোর বিমান
  5. যুদ্ধের চাপ সামলে ইরানের অর্থনীতি কীভাবে টিকে আছে?
  6. ‘দক্ষ নন’ বলে ছাঁটাই, প্রমাণ করতে না পেরে কর্মীকে ১৯ লাখ টাকা দিল কোম্পানি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x