Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১২:০৫, ০৮ জুলাই ২০২২
আপডেট: ১৬:১৯, ০৮ জুলাই ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
১২:০৫, ০৮ জুলাই ২০২২
আপডেট: ১৬:১৯, ০৮ জুলাই ২০২২
আরও খবর
‘সরকারের ভাবমূর্তি যেন ক্ষুণ্ণ না হয় সেদিকে খেয়াল রাখবেন’
ইরান ইস্যুতে সৌদি-তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
সৌদির প্রতিরক্ষা সামলে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা করতে পারবে পাকিস্তান?
হজ ভিসা নিয়ে সৌদি সরকারের নতুন নির্দেশনা
সৌদি আরবে পাঠানো হলো পাকিস্তানের যুদ্ধবিমান

‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

এনটিভি অনলাইন ডেস্ক
১২:০৫, ০৮ জুলাই ২০২২
আপডেট: ১৬:১৯, ০৮ জুলাই ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
১২:০৫, ০৮ জুলাই ২০২২
আপডেট: ১৬:১৯, ০৮ জুলাই ২০২২

সারা বিশ্ব থেকে সৌদি আরবে সমবেত হওয়া মুসলমানেরা আজ শুক্রবার আরাফাত ময়দানে হাজির হয়েছেন হজের মূল আনুষ্ঠানিকতায় অংশ নিতে। তাঁদের ‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে বিদায় হজের স্মৃতি বিজড়িত এ ময়দান।

সেখানে তাঁরা সূর্যাস্ত পর্যন্ত থেকে হজের খুতবা শুনবেন এবং জুমা ও আসরের নামাজ পড়বেন। এ বছর আরাফাতের ময়দানে হজের খুতবা দেবেন মসজিদে নামিরার খতিব মুহাম্মাদ আবদুল করীম আল-ঈসা। এ খুতবা রেডিও ও টেলিভিশনে সম্প্রচার করা হবে বিশ্বময়।

কোভিড মহামারির ভয়াবহতা কাটিয়ে ওঠায় দুবছর পর কিছুটা বড় পরিসরে হজ হচ্ছে এবার। এ বছর বিভিন্ন দেশের ১০ লাখ মুসলমানকে হজে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে সৌদি আরব। তবে এ সংখ্যাও মহামারির আগের সময়ের তুলনায় অর্ধেক।

এ বছর যারা হজ করছেন, তাদের মধ্যে সাড়ে আট লাখ মানুষ বিশ্বের বিভিন্ন দেশ থেকে গেছেন, বাকিরা সৌদি আরবে থাকেন। বাংলাদেশ থেকে এবার হজ করার সুযোগ পাচ্ছেন ৬০ হাজার মুসলমান।

গত বুধবার তাঁরা পবিত্র নগরী মক্কায় কাবা শরীফ তাওয়াফ করেন। এরপর রাতে এশার নামাজের পর থেকে জড়ো হতে শুরু করেন তাবুনগরী মিনায়। বৃহস্পতিবার সারা দিন ও রাত তাঁরা সেখানে কাটান ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে। আল্লাহর নৈকট্য লাভের আশায় তাঁরা জিকির করেন, নামাজ পড়েন জামাতে।

হজের মূল আনুষ্ঠানিকতার জন্য আজ শুক্রবার ভোরের আগেই তাঁরা সমবেত হতে থাকেন আরাফাতের ময়দানে। ইসলামি রীতি অনুযায়ী, জিলহজ মাসের নবম দিনটি আরাফাতের ময়দানে অবস্থান করে ইবাদতে কাটানোই হল হজ।

সেলাইবিহীন সাদা দুই টুকরা কাপড়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তাঁরা আরাফাতের ময়দানেই থাকবেন। যার যার মতো সুবিধাজনক জায়গা বেছে নিয়ে ইবাদত করবেন; হজের খুতবা শুনবেন।

চার বর্গমাইল আয়তনের এ বিশাল সমতল মাঠের দক্ষিণ দিকে মক্কা হাদা তায়েফ রিং রোড, উত্তরে সাদ পাহাড়। সেখান থেকে আরাফাত সীমান্ত পশ্চিমে আরও প্রায় পৌনে এক মাইল বিস্তৃত।

মুসলমানদের বিশ্বাস অনুযায়ী, আদি পিতা আদম (আ.) ও আদি মাতা হাওয়া পৃথিবীতে পুনর্মিলনের পর এ আরাফাতের ময়দানে এসে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়েছিলেন। এক হাজার ৪০০ বছরের বেশি সময় আগে এখানেই শেষ নবী হজরত মুহাম্মদ (স.) দিয়েছিলেন তাঁর বিদায় হজের ঐতিহাসিক ভাষণ।

এ আরাফাতে উপস্থিত না হলে হজের আনুষ্ঠানিকতা পূর্ণাঙ্গ হয় না। তাই হজে এসে যারা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তাঁদেরও অ্যাম্বুলেন্সে করে আরাফাতের ময়দানে নিয়ে আসা হয় স্বল্প সময়ের জন্য।

প্রতিবছরের মতো এবারও হজের দিন ভোরে কাবা আচ্ছাদিত করা হয় নতুন গিলাফে। মসজিদুল হারাম ও মসজিদে নববীর সভাপতির তত্ত্বাবধানে শুক্রবার ফজরের নামাজের পর নতুন গিলাফ পরানো হয়।

আরাফাতের ময়দানের আনুষ্ঠানিকতা সেরে আবারও মিনায় ফেরার পথে শুক্রবার সন্ধ্যায় মুযদালিফায় মাগরিব ও এশার নামাজ পড়বেন সমবেত মুসলমানরা। মুজদালিফায় রাতে থাকার সময় তাঁরা পাথর সংগ্রহ করবেন, যা মিনার জামারায় শয়তানের উদ্দেশে ছোঁড়া হবে।

শনিবার সকালে মিনায় ফিরে সেই পাথর তাঁরা প্রতীকী শয়তানকে লক্ষ্য করে ছুঁড়বেন। এরপর কোরবানি দিয়ে ইহরাম ত্যাগ করবেন এবং সবশেষে কাবা শরিফকে বিদায়ী তাওয়াফের মধ্যে দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।

সৌদি আরব হজ আরাফাত দিবস

সংশ্লিষ্ট সংবাদ: হজ

১৩ এপ্রিল ২০২৬
হজ ভিসা নিয়ে সৌদি সরকারের নতুন নির্দেশনা
১২ এপ্রিল ২০২৬
চলতি বছরের হজ ফ্লাইট শুরু ১৭ এপ্রিল
২০ মার্চ ২০২৬
হজযাত্রীদের সেবায় ৬৬ সদস্যের প্রশাসনিক সহায়ক দল গঠন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানকে বাগে আনতে নৌ-অবরোধ দিয়ে ঝুঁকির মুখে যুক্তরাষ্ট্র
  2. ভারতে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১৪
  3. ইরানের সঙ্গে ‘বড় ও স্থায়ী সমঝোতা’ চান ট্রাম্প : জেডি ভ্যান্স
  4. ইরান ইস্যুতে সৌদি-তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
  5. যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধে চীনের পাশে থাকার ঘোষণা রাশিয়ার
  6. ইরান যুদ্ধ ‘প্রায় শেষের পথে’ : ট্রাম্প

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x