Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
কলকাতা সংবাদদাতা
১৭:০৫, ২৯ নভেম্বর ২০২১
আপডেট: ১৭:০৬, ২৯ নভেম্বর ২০২১
কলকাতা সংবাদদাতা
১৭:০৫, ২৯ নভেম্বর ২০২১
আপডেট: ১৭:০৬, ২৯ নভেম্বর ২০২১
আরও খবর
পিস্তল-রাইফেল দেখিয়ে বস্তায় স্বর্ণালংকার ভরে পালাল ডাকাতরা
‘চলো সংসদ’ ঘিরে উত্তাল নয়াদিল্লি, ককরোচ পার্টির ওপর লাঠিচার্জ-কাঁদানে গ্যাস
৩৮ হাজারের চাকরি ছেড়ে চা বিক্রি করে যুবকের আয় ১ লাখ ৮০ হাজার
বিমার অর্থ পেতে সাপের কামড় খাইয়ে স্বামীকে হত্যা স্ত্রীর!
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে যা জানাল ভারত

হট্টগোলের মধ্যেই ভারতের লোকসভায় কৃষি আইন প্রত্যাহার বিল পাস

কলকাতা সংবাদদাতা
১৭:০৫, ২৯ নভেম্বর ২০২১
আপডেট: ১৭:০৬, ২৯ নভেম্বর ২০২১
কলকাতা সংবাদদাতা
১৭:০৫, ২৯ নভেম্বর ২০২১
আপডেট: ১৭:০৬, ২৯ নভেম্বর ২০২১
ভারতে লোকসভায় পাস হয়েছে কৃষি আইন প্রত্যাহার বিল। ছবি : সংগৃহীত

ভারতে লোকসভায় পাস হয়েছে কৃষি আইন প্রত্যাহার বিল। আজ সোমবার (২৯ নভেম্বর) হট্টগোল ও বিরোধী আইনপ্রণেতাদের প্রবল হইচইয়ের মধ্যে কণ্ঠভোটে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের এই বিলটি পাস হয়।

কৃষি আইন নিয়ে আলোচনার দাবিতে সোমবার সকালে শীতকালীন অধিবেশনের শুরুতেই হট্টগোল শুরু করেন ভারতের বিরোধীদলীয় আইনপ্রণেতারা। একপর্যায়ে ওয়েলে নেমে এসে বিক্ষোভ দেখান তারা। ওই পরিস্থিতিতে সংসদের দুই কক্ষেই অধিবেশন বেলা ১২টা পর্যন্ত মুলতুবি করেন স্পিকার।

পরে বেলা ১২টায় অধিবেশন ফের শুরু হতেই ‘কৃষি আইন প্রত্যাহার বিল, ২০২১’ পেশ করেন ভারতের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। কণ্ঠভোটে সঙ্গে সঙ্গেই সেটি পাস হয়ে যায়। অন্যদিকে বিরোধীরা কৃষি আইনের ওপর আলোচনার যে দাবি করেছিল, তা খারিজ করে দেয় সরকারপক্ষ।

এদিকে এখনও দিল্লি সীমানায় বসে রয়েছেন আন্দোলনরত কৃষকরা। সম্প্রতি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের বিষয়ে মৌখিক ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু আন্দোলনরত কৃষকদের দাবি ছিল, পার্লামেন্টে আনুষ্ঠানিক প্রত্যাহার না হওয়ার পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এই পরিস্থিতিতে সোমবারই তিন কৃষি আইন প্রত্যাহার বিল রাজ্যসভায় পেশ করা হবে বলে আগেই জানিয়েছিলেন ভারতের সংসদ বিষয়ক মন্ত্রী।

সোমবার শীতকালীন অধিবেশনের প্রথম দিনই এ নিয়ে আলোচনার দাবি তোলেন বিরোধী আইনপ্রণেতারা। সরকারপক্ষ সেই দাবি না মানায় শুরু হয় হট্টগোল। শেষ পর্যন্ত লোকসভা ও রাজ্যসভার অধিবেশন বেলা ১২টা পর্যন্ত মুলতুবি করতে বাধ্য হন স্পিকার।

বেলা ১২টায় অধিবেশন শুরু হতেই লোকসভায় প্রত্যাহার বিল পেশ করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। ধ্বনিভোটে তা পাস হয়ে যায়। বিরোধীদের আলোচনার দাবি মানেনি মোদি সরকার।

উল্লেখ, গত বছরের সেপ্টেম্বরে তিনটি কৃষি বিলে সংশোধন করে আইনে পরিণত করে ভারতের কেন্দ্রীয় সরকার। এরপর থেকেই দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্তানে ওই আইনের বিরুদ্ধে তুমুল প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়। বিশেষত, পাঞ্জাবে সেই বিক্ষোভের তীব্রতা ছিল অনেক বেশি।

রাজ্যজুড়ে রাস্তা অবরোধ, রেললাইন অবরোধসহ নানা আন্দোলনের মাধ্যমে কৃষি আইনের বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ জানায় কৃষক সংগঠনগুলো। তাদের অভিযোগ, নতুন আইনের ফলে লোকসানের মুখে পড়বেন কৃষকরা।

কৃষকরা দাবি করেছিলেন, বিতর্কিত ওই আইনের ফলে ফসল নিয়ে তাদের দরাদরির ক্ষমতা কমে যাবে, প্রচলিত ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) পাওয়া থেকেও বঞ্চিত হবেন তারা। পাশাপাশি, বেসরকারি এবং বড় সংস্থাগুলোর কাছে কৃষিপণ্য মজুত রাখার রাস্তাও উন্মুক্ত হবে।

ভারত কৃষি আইন প্রত্যাহার

সংশ্লিষ্ট সংবাদ: ভারত

২০ জুলাই ২০২৬
পিস্তল-রাইফেল দেখিয়ে বস্তায় স্বর্ণালংকার ভরে পালাল ডাকাতরা
২০ জুলাই ২০২৬
‘চলো সংসদ’ ঘিরে উত্তাল নয়াদিল্লি, ককরোচ পার্টির ওপর লাঠিচার্জ-কাঁদানে গ্যাস
১৯ জুলাই ২০২৬
৩৮ হাজারের চাকরি ছেড়ে চা বিক্রি করে যুবকের আয় ১ লাখ ৮০ হাজার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মুদ্রাস্ফীতির শঙ্কায় কমল স্বর্ণের দাম
  2. দায়িত্ব নিয়েই ১০ বছরের পরিকল্পনার কথা জানালেন বার্নহাম
  3. সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধের ডাক ইয়েমেনের হুতিদের
  4. যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম
  5. সরে দাঁড়ালেন স্টারমার, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন বার্নহাম
  6. নারীর সঙ্গে সম্পর্কের জেরে পদ খোয়ালেন সিঙ্গাপুরের মন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x