Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
০৭:১৫, ২৪ জুলাই ২০২২
আপডেট: ০৭:২৪, ২৪ জুলাই ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
০৭:১৫, ২৪ জুলাই ২০২২
আপডেট: ০৭:২৪, ২৪ জুলাই ২০২২
আরও খবর
ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি নেই শেখ হাসিনার : মোদি সরকার
কঙ্গনাকে পাত্তাই দিলেন না অভিজিৎ, বললেন ‘ওকে আবার সিরিয়াসলি নেয় কে?’
প্রধানমন্ত্রীকে ক্যামেরা অ্যাঙ্গেল নয়, মনের অ্যাঙ্গেল বদলাতে হবে
পরকীয়া প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলার সময় কান্না, শিশু সন্তানকে হত্যা করলেন মা
আন্দোলনের হুমকির পর মধ্যরাতে সিজেপির সঙ্গে মোদি সরকারের বৈঠক

২০ মাসে সর্বনিম্নে নামল ভারতের রিজার্ভ

এনটিভি অনলাইন ডেস্ক
০৭:১৫, ২৪ জুলাই ২০২২
আপডেট: ০৭:২৪, ২৪ জুলাই ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
০৭:১৫, ২৪ জুলাই ২০২২
আপডেট: ০৭:২৪, ২৪ জুলাই ২০২২
দেড় বছরের বেশি সময়ের মধ্যে চলতি মাসে সর্বনিম্নে নেমেছে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ছবি : সংগৃহীত

দেড় বছরের বেশি সময়ের মধ্যে চলতি মাসে সর্বনিম্নে নেমেছে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ জুলাই শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৭.৫ বিলিয়ন ডলার কমে ৫৭২.৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড বলছে, ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ২০ মাসের মধ্যে সর্বনিম্নে নেমেছে। ২০২০ সালের ৬ নভেম্বর ভারতের রিজার্ভের পরিমাণ ছিল ৫৬৮ বিলিয়ন ডলার।

দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক রুপি বাজার স্থিতিশীল রাখার জন্য ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে। বর্তমানে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ যথেষ্ট আছে বলে আশ্বস্ত করেছেন তিনি।

আমদানি ব্যয়, ঋণ পরিষেবার প্রয়োজনীয়তা এবং বহিঃপ্রবাহের কারণে চাহিদার তুলনায় বাজারে বৈদেশিক মুদ্রার সরবরাহের প্রকৃত ঘাটতি রয়েছে বলে স্বীকার করেছেন শক্তিকান্ত দাস। তিনি বলেছেন, আরবিআইয়ের কাছে পর্যাপ্ত রিজার্ভ রয়েছে এবং তা নিশ্চিত করতে বাজারে ডলার সরবরাহ করছে।

ভারতের কেন্দ্রীয় ব্যাংক প্রধান এমন এক সময় এসব মন্তব্য করলেন, যখন দেশটিতে গত কয়েক দিন ধরে ডলারের বিপরীতে রুপির দর পতনের নতুন রেকর্ড হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত রুপির মান ডলারের বিপরীতে প্রায় ৭ শতাংশ কমেছে।

দেশটির বিশেষজ্ঞরা বলছেন, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে আমদানিকারকদের মাঝে ডলারের জোরাল চাহিদার এটি একটি ফলাফল। ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া বলছে, গত বৃহস্পতিবারের তুলনায় শনিবার আন্তঃব্যাংক লেনদেনে ভারতীয় রুপির মান ১০ পয়সা বেড়েছে। বৃহস্পতিবার ডলারের বিপরীতে রুপির মান ছিল ৭৯ দশমিক ৯৫।

২০২০ সালের নভেম্বরে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৫৭২ বিলিয়ন ডলার ছিল। তারপর ২০২১ সালের অক্টোবরে তা বেড়ে ৬৪২ বিলিয়ন ডলারে পৌঁছায়। বৈদেশিক মুদ্রার বাজারের অস্থিরতা রোধ করতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ৫০ বিলিয়ন ডলার বিক্রি করছে।

ভারত

সংশ্লিষ্ট সংবাদ: ভারত

৩১ জুলাই ২০২৬
ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি নেই শেখ হাসিনার : মোদি সরকার
৩০ জুলাই ২০২৬
কঙ্গনাকে পাত্তাই দিলেন না অভিজিৎ, বললেন ‘ওকে আবার সিরিয়াসলি নেয় কে?’
২৯ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীকে ক্যামেরা অ্যাঙ্গেল নয়, মনের অ্যাঙ্গেল বদলাতে হবে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরান সংকটে কঠিন সমীকরণের মুখোমুখি ট্রাম্প
  2. ‘ওইসব চরিত্রে অভিনয়ের জন্য আমাকে লাখ লাখ রুপি দেওয়া হয়েছে’
  3. ইসরায়েল কি সত্যিই গাজা থেকে সৈন্য প্রত্যাহারে প্রস্তুত?
  4. মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়ার পরামর্শ
  5. বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
  6. রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ৯

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x