‘এই ঝাড়ুদার মোদি নন’
২০১৪ সালে ভারতের জাতীয় নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন বিজেপি নেতা নরেন্দ্র মোদি। সেই সময় মোদিকে নিয়ে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় ওঠে। মোদির বিনয়ী স্বভাব আর কর্মজীবন নিয়ে নানা রকম মন্তব্য করছিলেন মোদি ভক্তরা।
সেই সময় থেকেই মোদির বিভিন্ন কর্মকাণ্ডের ছবি ফেসবুকসহ অন্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়তে থাকে। ইন্টারনেট-জুড়েই মোদির এমন অসংখ্য ছবি পাওয়া যাবে।
তবে সম্প্রতি ঝাড়ু হাতে বসে থাকা এক ব্যক্তির ছবিকে মোদির ছবি হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। অনেকেই ছবির সত্যতা নিয়ে প্রশ্ন তুললেও তা প্রমাণ করা সম্ভব হয়নি।
ছবি ফেক মোদি

ছবিটিতে দেখা যায়, হাফপ্যান্ট ও শার্ট পরিহিত গালে দাড়ি গোঁফ ওয়ালা এক ব্যক্তি ঝাড়ু হাতে ঘর পরিষ্কার করছেন। এই ছবিটিকেই নরেন্দ্র মোদির বিরল ছবি বলে শেয়ার করছেন টুইটার ও ফেসবুক ব্যবহারকারীরা।
এবিপি লাইভ জানিয়েছে, ছবিটি মোদির এমন দাবির বিরোধিতা করেছে ভারতের তথ্য অধিকার বিভাগ। অন্য একটি ছবিকে ফটোশপের মাধ্যমে এডিট করে মোদির ছবি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে তারা।
আহমেদাবাদের একজন কর্মী তথ্য অধিকার আইনের আওতায় ছবিটির সত্যতা সম্পর্কে জানতে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে তথ্য অধিকার বিভাগের পক্ষ থেকে বলা হয়, ‘এই ছবির কোনো প্রমাণ নেই। অন্য একটি ছবিতে কারসাজি করে এই ছবিটি তৈরি করা হয়েছে। ছবির ব্যক্তিটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নন।’
ছবি রিয়েল পিক

এ ছাড়া যে ছবিতে ফটোশপের মাধ্যমে এডিট করে মোদির চেহারা আনা হয়েছে সে ছবিটিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায় হাফপ্যান্ট ও শার্ট পরিহিত এক ব্যক্তি ঝাড়ু হাতে ঘর পরিষ্কার করছেন। এই ছবি এবং মোদির ছবি হিসেবে প্রচারিত ছবির পেছনের দৃশ্য হুবহু এক। শুধু চেহারায় কিছু পরিবর্তন এনে ছবিটি মোদির বলে চালানোর চেষ্টা করা হয়েছে।

অনলাইন ডেস্ক