বিয়ের সব ছবি তোলা হলো আইফোনে
বিয়ের ছবি কি ডিএসএলআর ক্যামেরা ছাড়া হয়। এমন ক্যামেরা ছাড়া এখন বিয়ের ছবি তোলার কথা ভাবাই যায় না। তবে ভারতের এক পুরস্কারজয়ী ফটোগ্রাফার আইফোন ৬-এসের ক্যামেরা দিয়েই একটি বিয়ের সব ছবি তুলেছেন। আর ওই ছবিগুলোর মান তাক লাগিয়েছে সবাইকে।
ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলের নাগরিক সেফি বারজারসন থিতু গেড়েছেন ভারতের গোয়ায়। ছবি তোলাকে পেশা হিসেবে তিনি বেছে নিয়েছেন তিনি। ১৪ বছর ধরে একজন ওয়েডিং ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন বারজারসন। ‘বিহাইন্ড দি ইনডিয়ান ভেইল’ নামের বইয়ের ছবিও তুলেছেন তিনি। তাঁর ঝুলিতে জমেছে বেশ কিছু পুরস্কারও।
.jpg)
অনেকদিন ধরেই বারজারসনের স্বপ্ন ছিল শুধু আইফোনের ক্যামেরায় কোনো বিয়ের সব ছবি তুলবেন। তবে বিয়ের অনুষ্ঠান ভারতীয়দের কাছে বিশেষ কিছু। তাই প্রায় সব সময়ই এমন প্রস্তাব প্রত্যাখ্যান হয়েছেন। অবশেষে একটি অনুষ্ঠানের বর-কনেকে রাজি করান বারজারসন। পরে পুরো বিয়ের অনুষ্ঠানই আইফোন ৬-এসে তোলেন। বিয়ের অনুষ্ঠানে তাঁর তোলা সব ছবি এরই মধ্যে বেশ আলোড়ন তুলেছে।
.jpg)
বারজারসনের মতে, ফটোগ্রাফিতে কোনো কারসাজি নেই। এটি সম্পূর্ণই দক্ষতার বিষয়। মানুষ যেভাবে গিটার বাজানো শেখে, সেভাবেই দক্ষ হয় ছবি তোলায়।
.jpg)

অনলাইন ডেস্ক