পার্লামেন্ট ভবনের পাশে গাছে ঝুঁলে আত্মহত্যা
ভারতের পার্লামেন্ট ভবনের পাশে আজ সকালে একটি গাছে ঝুলে আত্মহত্যা করেন এক ব্যক্তি। ছবি : এনডিটিভি
ভারতের রাজধানী দিল্লির পার্লামেন্ট ভবনের কাছে একটি গাছে ঝুলে আত্মহত্যা করেছেন রাম দয়াল (৩৯) নামে এক ব্যক্তি।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে রাম দয়াল আত্মহত্যা করেন বলে ধারণা করছে পুলিশ।
রাম দয়ালের বাড়ি মধ্যপ্রদেশের শিবপুর শহরে। মৃত্যুর আগে তিনি ৩০ পৃষ্ঠার একটি ‘সুইসাইড নোট’ লিখে যান।
পুলিশের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, ৩০ পৃষ্ঠার ওই সুইসাইড নোটের প্রথম কয়েক পৃষ্ঠা পড়ে বোঝা গেছে, রাম দয়াল ক্রিকেট খেলায় বাজিতে হেরে অনেক টাকা ঋণ করেন। ঋণ পরিশোধ করতে না পারায় তিনি আত্মহত্যা করতে পারেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সুরক্ষিত এলাকায় দয়াল আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলের কাছেই গুরুত্বপূর্ণ সব সরকারি ভবন। তাঁর লাশের কাছে একটি ব্যাগ পাওয়া গেছে।

অনলাইন ডেস্ক