গলিত রাস্তায় আতঙ্কে পথচারীরা
ভারতের গুজরাট রাজ্যের ভালসাদ শহরে গত শনিবার দিনটা শুরু হয়েছিল অন্যান্য সাধারণ দিনের মতোই। কাজের জন্য ঘরের বাইরে বের হওয়া পথচারীদের জন্য সেদিন অপেক্ষা করছিল জঘন্য বিস্ময়।
যখনই তারা রাজপথে পা দিলেন তখনই তাদের জুতা, স্যান্ডেল আটকে যেতে শুরু করল গলিত আলকাতরায়। আর চটচটে আলকাতরা থেকে পা ছাড়ানো কতটা কঠিন সেটা তাদের মুখোভঙ্গি দেখেই বোঝা যাচ্ছিল। কয়েকজন পথচারীকে তো সমবেতভাবে আলকাতরা থেকে নিজেদের ছাড়ানোর চেষ্টা করতেও দেখা গেছে।
এদিকে হঠাৎ রাস্তা পার হওয়ার সময় আলকাতরায় আটকে পড়ে যান একজন নারী। দ্রুত তাঁকে উদ্ধার করে আশপাশের পথচারীরা।
গতকাল ভালসাদের তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। ভারতের এই অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের কারণেই এভাবে সড়কের পিচ বা আলকাতরা গলার ঘটনা ঘটেছে। এই মুহূর্তে রাজস্থানের চুরু এবং শ্রীগঙ্গানগর হচ্ছে রাজ্যের সবচেয়ে গরম স্থান। এই দুটি স্থানের তাপমাত্রা বেড়ে ৪৯.২ ডিগ্রিতে পৌঁছেছে।

অনলাইন ডেস্ক