ভারতে সবচেয়ে ‘আলোচিত’ রাজনীতিবিদ ইনিই!
ভারতে রাজনীতির আঙিনায় সুন্দরীদের আনাগোনার চল বহু পুরোনো। অনেক সুন্দরী নারীরই আবির্ভাব ঘটেছে রাজনীতির ময়দানে। এরই ধারাবাহিকতায় দেশটির আসাম রাজ্যের এই নারীকে নিয়ে এখন মাতোয়ারা সামাজিক যোগাযোগমাধ্যম।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যে জানা গেছে, আসামিয়া সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আঙ্গুরলতা ডেকা। বিজেপি বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন বাতাড্রোবা বিধানসভায়। কিন্তু, কেউই তাঁর রাজনীতি আঙিনায় আবির্ভাব নিয়ে কথা বলছে না। সবার মুখে শুধুই তাঁর রূপের প্রশংসা।
আসামে বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদি এসেছিলেন আঙ্গুরলতার হয়ে প্রচার করতে। সেই মঞ্চে মোদির পাশে দেখা যায় তাঁকে। মোদির পাশে আঙ্গুরলতার এই ফ্রেম তাঁকে আরো আলোচনার শীর্ষে এনে দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এখন অন্যতম আলোচনার বিষয় আঙ্গুরলতা। ফেসবুক এবং টুইটারে তাঁর হুড়হুড় করে বাড়ছে ফলোয়ারের সংখ্যা।
আঙ্গুরলতা জানিয়েছেন, পুরো বিষয়টি তিনি নাকি ‘এনজয়’ করছেন। তাঁর দাবি আসামিয়া চলচ্চিত্রে তিনি যথেষ্টই জনপ্রিয়। তাই রাজনীতির আঙিনায় তাঁর ভক্তদের অভাব হবে না বলেই মনে করছেন আঙ্গুরলতা।
এ ছাড়া আঙ্গুরলতা জানান, আপাতত অভিনয়ের চেয়ে মানুষকে বেশি করে বুঝতে চাইছেন তিনি। তাঁর মতে,তাঁর রূপের থেকেও বেশি কাজ করেছে এসব মানুষের সমর্থন। তাই মাঠে নেমে সাধারণ মানুষের পাশে থাকতে চান তিনি।

অনলাইন ডেস্ক