ইমাম রেজার মাজারে সমাহিত আয়াতুল্লাহ খামেনি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক আগ্রাসনে নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনিকে তার জন্মভূমি মাশহাদের পবিত্র ইমাম রেজা (আ.) মাজার শরিফে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জুলাই) দিনগত রাতে লাখ লাখ শোকার্ত মানুষের উপস্থিতিতে মাজারের ‘দার আল-জিকর’ কক্ষে তার দাফন সম্পন্ন হয়। খবর প্রেস টিভির। দাফনের আগে ইমাম রেজা মাজারের ‘পায়াম্বার-ই আজম’ (মহানবী) চত্বরে...