Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪০, ২৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:৪৪, ২৯ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪০, ২৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:৪৪, ২৯ নভেম্বর ২০২৬
আরও খবর
ভেস্তে গেল আলোচনা, নেতানিয়াহুর প্রস্তাব প্রত্যাখ্যান আইজেনকোটের
জোট সরকার গঠনে বৈঠকে বসছেন আইজেনকোট ও নেতানিয়াহু
প্রধানমন্ত্রিত্ব ছাড়তে সম্মত নেতানিয়াহু
ইসরায়েলে ঐক্যের সরকারের আলোচনা থমকে গেছে : এরপর কী ঘটবে?
হাতে মাত্র আট দিন, সরকার গঠন করতে পারবেন আইজেনকোট?

প্রধানমন্ত্রিত্ব নিয়ে নাটকীয় প্রস্তাবের পর নেতানিয়াহু-আইজেনকোটের বৈঠক

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪০, ২৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:৪৪, ২৯ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪০, ২৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:৪৪, ২৯ নভেম্বর ২০২৬
বিরোধী নেতা গাদি আইজেনকোট ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি

ইসরায়েলে সম্ভাব্য ঐক্য সরকার গঠনের লক্ষ্যে নিজেদের মধ্যকার ‘বড় ধরনের মতপার্থক্য’ কমিয়ে আনার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট। আজ রোববার (২৯ নভেম্বর) তেল আবিবের কিরিয়া সামরিক সদর দপ্তরে দুই নেতার মধ্যে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে পালাক্রমে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগি করে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন নেতানিয়াহু। খবর এএফপি ও টাইমস অব ইসরায়েলের।

বৈঠক শেষে আইজেনকোটের দল ‘ইয়াশার’ এবং নেতানিয়াহুর ‘লিকুদ’ পার্টি এক যৌথ বিবৃতিতে জানায়, দুই পক্ষের মধ্যে অত্যন্ত পেশাদার ও গঠনমূলক পরিবেশে আলোচনা হয়েছে। বৈঠকে উভয় পক্ষই নিজেদের মধ্যকার মৌলিক ও বড় মতপার্থক্যগুলো দূর করার চেষ্টা চালিয়েছে।

প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বৈঠকের শুরুতে একটি নিরাপত্তা ব্রিফিং দেওয়া হয় এবং পরে জাতীয় ঐক্য সরকার গঠনের বিষয়ে আলোচনা হয়। এর আগে গতকাল শনিবার রাতে নেতানিয়াহু ঘোষণা দিয়েছিলেন, ঐক্য সরকারের স্বার্থে তিনি পালাক্রমে ক্ষমতা ভাগাভাগিতে রাজি আছেন এবং মেয়াদের শুরুতে আইজেনকোটকে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেবেন। এই ঘোষণার পরপরই আইজেনকোট আলোচনার জন্য ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। এরপর আজকের এই বৈঠক অনুষ্ঠিত হয়।

তবে বৈঠকের পর পরবর্তী কোনো আলোচনার সূচি নির্ধারিত হয়নি বলে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বৈঠকে আইজেনকোট স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি তার বর্তমান জোটের শরিকদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। নতুন সরকার গঠনের পর লিকুদ ও তার মিত্ররা চাইলে সরকারের মূলনীতির সঙ্গে একমত হয়ে যোগ দিতে পারে। অন্যদিকে, আজ একই সময়ে আইজেনকোটের দলের আলোচকেরা সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ‘বি’ইয়াহাদ’ দলের সঙ্গেও পৃথক বৈঠক করেছেন। আগামী ৬ ডিসেম্বর আইজেনকোটের সরকার গঠনের সময়সীমা শেষ হচ্ছে।

ইসরায়েল বেনিয়ামিন নেতানিয়াহু গাদি আইজেনকোট বৈঠক

সংশ্লিষ্ট সংবাদ: ইসরায়েল

২৯ নভেম্বর ২০২৬
ভেস্তে গেল আলোচনা, নেতানিয়াহুর প্রস্তাব প্রত্যাখ্যান আইজেনকোটের
২৯ নভেম্বর ২০২৬
জোট সরকার গঠনে বৈঠকে বসছেন আইজেনকোট ও নেতানিয়াহু
২৯ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রিত্ব ছাড়তে সম্মত নেতানিয়াহু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইউরোপে পরিবর্তন আনতে পারে স্পেনের জাতীয় নির্বাচন
  2. ইরাকের চোরাচালানবিরোধী অভিযানকে কেন সমর্থন দিচ্ছেন ট্রাম্প?
  3. বিশ্ববাজারে বড় উত্থানের পর কমলো স্বর্ণের দাম
  4. মার্কিন বিমানবাহিনীর কম্পিউটার সিস্টেম হ্যাকিংয়ের শিকার
  5. ইসরায়েলে ঐক্যের সরকারের আলোচনা থমকে গেছে : এরপর কী ঘটবে?
  6. স্পেনে ভোট কাল, জমে উঠেছে দুই বিপরীত দৃষ্টিভঙ্গির লড়াই

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x