Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪৫, ২৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৫০, ২৮ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪৫, ২৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৫০, ২৮ নভেম্বর ২০২৬
আরও খবর
ইসরায়েলে ঐক্যের সরকারের আলোচনা থমকে গেছে : এরপর কী ঘটবে?
৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের
৮৬ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানের সেবাকর্মীরা পাচ্ছেন সম্মানী ভাতা
ঢাকার আবাসনের চাপ কমাতে সেকেন্ডারি সিটির পরিকল্পনা সরকারের
আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে নতুন পাঠ্যবই বিতরণের পরিকল্পনা রয়েছে : শিক্ষামন্ত্রী

হাতে মাত্র আট দিন, সরকার গঠন করতে পারবেন আইজেনকোট?

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪৫, ২৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৫০, ২৮ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪৫, ২৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৫০, ২৮ নভেম্বর ২০২৬
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোট। ফাইল ছবি 

ইসরায়েলে সরকার গঠনের জন্য ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোটের হাতে আর মাত্র আট দিন সময় বাকি আছে। আগামী ৬ ডিসেম্বর প্রেসিডেন্ট আইজাক হার্জগের দেওয়া তার এই সময়সীমা বা ম্যান্ডেট শেষ হবে। তবে এই অল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হটিয়ে নতুন সরকার গঠনের অঙ্গীকার করেছেন তিনি। একই সঙ্গে নতুন করে নির্বাচন দিতে বাধ্য করার জন্য নেতানিয়াহুর লিকুদ পার্টি জোটের আলোচনা ঝুলিয়ে রাখছে বলে অভিযোগ তুলেছেন আইজেনকোট।

স্থানীয় সময় শুক্রবার (২৭ নভেম্বর) তার দেওয়া এসব বক্তব্যের খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইসরায়েল’।

গত ২৭ অক্টোবর ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে নেতানিয়াহুর জোট কিংবা আইজেনকোটের পরিবর্তনপন্থী জোট— কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ১২০ আসনের পার্লামেন্ট বা নেসেটে সরকার গড়তে হলে অন্তত ৬১টি আসন প্রয়োজন।

আইজেনকোট ইতোমধ্যে আভিগদর লিবারম্যানের ‘ইসরায়েল বেইতেনু’ এবং ইয়াইর গোলানের ‘দ্য ডেমোক্রেটস’ দলের সঙ্গে জোট চুক্তি করেছেন। এই তিনটি দলের মোট আসনসংখ্যা ৩৬টি। এর সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ‘বি ইয়াহাদ’ দলকে যোগ করলেও আসন হয় মাত্র ৪৮টি। অর্থাৎ, সরকার গঠনের জন্য তার আরও ১৩টি আসন প্রয়োজন।

এই আসন ঘাটতি মেটাতে আইজেনকোটের সামনে দুটি পথ খোলা আছে। প্রথমত, তাকে আরব নেতৃত্বাধীন দুটি দল অথবা অতি-অর্থোডক্স দুটি দলের সমর্থন নিতে হবে। আপাতত তিনি অতি-অর্থোডক্স দল ‘ইউনাইটেড তোরাহ জুডাইজম’ (ইউটিজে) এবং মধ্যপন্থী আরব দল ‘রাম’-এর সমর্থন নিয়ে সরকার গড়ার কথা ভাবছেন। যদিও আইজেনকোটের জোটের অনেক নেতাই নির্বাচনের আগে আরব বা অতি-অর্থোডক্স দলগুলোর সঙ্গে সরকারে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে আরেকটি নির্বাচন এড়াতে এখন সবাইকে ছাড় দিতে হচ্ছে।

দ্বিতীয় পথটি হলো নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে ঐক্য সরকার গঠন করা। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ পোস্টে আইজেনকোট জানান, ঐক্য সরকারের স্বার্থে তিনি ছাড় দিতে রাজি আছেন। কিন্তু লিকুদ এ নিয়ে আন্তরিকভাবে কথা বলছে না। গত দুই সপ্তাহে লিকুদের সঙ্গে তার দলের মাত্র পাঁচবার বৈঠক হয়েছে। আরও বেশি বৈঠকের অনুরোধ লিকুদ ফিরিয়ে দিয়েছে।

আইজেনকোট অভিযোগ করেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ব্যর্থতা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠনে লিকুদ রাজি নয়। এ ছাড়া সরকার থেকে চরমপন্থীদের বাদ দেওয়া এবং সবার জন্য সামরিক বা জাতীয় সেবা বাধ্যতামূলক করার আইনের বিষয়েও তারা কথা বলছে না। আইজেনকোট বলেন, লিকুদ সবচেয়ে খারাপ প্রস্তাব দিয়েছে। তারা আগের মতোই সরকার ও শরিক রাখতে চায় এবং বাধ্যতামূলক সামরিক সেবার আইন করতে চায় না। তিনি এমন প্রহসনে যোগ দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। অবশ্য বিচার বিভাগের সংস্কার এবং তদন্ত কমিশনের বিষয়ে তার জোট ছাড় দিতে রাজি ছিল বলেও তিনি উল্লেখ করেন।

জবাবে লিকুদ পার্টি পাল্টা অভিযোগ করেছে। তাদের দাবি, আইজেনকোট ইতোমধ্যে ‘বিপজ্জনক বামপন্থী সরকার’ গঠনের চুক্তি করে ফেলেছেন এবং গোপনে মন্ত্রিত্ব ভাগ করছেন। আরব দলগুলোকে ‘সন্ত্রাসীদের সমর্থক’ বলে আখ্যা দিয়ে লিকুদ জানায়, আইজেনকোট তাদের সঙ্গে নিয়ে সরকার গড়ার চেষ্টা করছেন। তবে এই বিবৃতির কয়েক মিনিট পরই লিকুদ আরেকটি বিবৃতি দেয়। সেখানে তারা বলে, দেশের বর্তমান সংকট বিবেচনায় ঐক্য সরকার গঠনে তাদের হাত বাড়ানো আছে এবং তারা এজন্য সর্বোচ্চ চেষ্টা করবে।

এদিকে, জোটের ভেতরেও নানা মতবিরোধ রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট শুক্রবার জানান, তিনি লিকুদকে নিয়ে ঐক্য সরকার চান। তার মতে, এই সরকারে আইজেনকোট ও নেতানিয়াহু পালাক্রমে প্রধানমন্ত্রী থাকবেন। তবে তা সম্ভব না হলে বিকল্প পথে হাঁটার ইঙ্গিতও দিয়েছেন বেনেট। বাধ্যতামূলক সামরিক সেবা নিয়ে মতবিরোধের কারণে গত বৃহস্পতিবার বেনেট ও আইজেনকোটের একটি বৈঠক স্থগিত হয়েছিল। আগামী রোববার তাদের মধ্যে সেই বৈঠক হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, ‘দ্য ডেমোক্রেটসের’ নেতা ইয়াইর গোলান ইয়াশার পার্টির সঙ্গে চুক্তির কথা জানিয়ে জোটের শরিকদের সতর্ক করেছেন। তিনি চান না নেতানিয়াহুকে ক্ষমতায় রেখে লিকুদের সঙ্গে কোনো ঐক্য সরকার হোক। তার মতে, এটি ইসরায়েলের ভবিষ্যতের জন্য বিপজ্জনক। চুক্তি অনুযায়ী, দ্য ডেমোক্রেটস চারটি মন্ত্রণালয় এবং পার্লামেন্টের সংবিধান, আইন ও বিচারসহ গুরুত্বপূর্ণ কয়েকটি কমিটির প্রধানের পদ পাবে।

চ্যানেল ১২-এর খবরে বলা হয়েছে, লিবারম্যান ও গোলানের সম্মতি ছাড়া লিকুদের সঙ্গে ঐক্য সরকার গঠন করবেন না বলে তাদের কথা দিয়েছেন আইজেনকোট। জোটের এক জ্যেষ্ঠ নেতা চ্যানেল ১২-কে বলেন, নেতানিয়াহু সব বৈঠকেই তার অতি-অর্থোডক্স মিত্রদের সঙ্গে রাখার শর্ত দিচ্ছেন। ফলে লিকুদের সঙ্গে সরকার গড়লে অতি-অর্থোডক্সদের সামরিক সেবা থেকে ছাড় দেওয়ার বিষয়টি যেমন থেকে যাবে, তেমনি নেতানিয়াহুও ক্ষমতায় থেকে যাবেন।

ইসরায়েলের আইন অনুযায়ী, প্রেসিডেন্ট হার্জগ চাইলে আইজেনকোটের সময়সীমা সর্বোচ্চ ১৪ দিন বাড়াতে পারেন। তিনি সরকার গড়তে ব্যর্থ হলে প্রেসিডেন্ট অন্য কোনো সংসদ সদস্যকে ২৮ দিন সময় দেবেন। সেটিও ব্যর্থ হলে নতুন নির্বাচন এড়াতে শেষ চেষ্টা হিসেবে অন্তত ৬১ জন সংসদ সদস্যের অনুরোধে আরেকজনকে ১৪ দিনের জন্য সরকার গঠনের দায়িত্ব দেওয়া হতে পারে।

ইসরায়েল গাদি আইজেনকোট বেনিয়ামিন নেতানিয়াহু সরকার

সংশ্লিষ্ট সংবাদ: ইসরায়েল

২৮ নভেম্বর ২০২৬
ইসরায়েলে ঐক্যের সরকারের আলোচনা থমকে গেছে : এরপর কী ঘটবে?
২৪ নভেম্বর ২০২৬
ইসরায়েলি সেনাবাহিনীতে ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ আত্মহত্যার রেকর্ড
২৩ নভেম্বর ২০২৬
সামরিক পদক্ষেপ নেওয়ার মতো ‘ইরান থেকে কোনো হুমকি’ নেই : আইজেনকোট
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিশ্ববাজারে বড় উত্থানের পর কমলো স্বর্ণের দাম
  2. মার্কিন বিমানবাহিনীর কম্পিউটার সিস্টেম হ্যাকিংয়ের শিকার
  3. ইসরায়েলে ঐক্যের সরকারের আলোচনা থমকে গেছে : এরপর কী ঘটবে?
  4. স্পেনে ভোট কাল, জমে উঠেছে দুই বিপরীত দৃষ্টিভঙ্গির লড়াই
  5. আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে নিহত ৭
  6. হাতে মাত্র আট দিন, সরকার গঠন করতে পারবেন আইজেনকোট?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x