ইসরায়েলি সেনাবাহিনীতে ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ আত্মহত্যার রেকর্ড
অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় আল-আমআরি শরণার্থী শিবিরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি সৈন্যরা। ছবি : রয়টার্স
ইসরায়েলি সেনাবাহিনীতে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত কর্মরত ২৩ জন সেনা ও কর্মকর্তা আত্মহত্যা করেছেন। গত ১৬ বছরের মধ্যে ইসরায়েলি বাহিনীতে এক বছরে এটিই সর্বোচ্চ আত্মহত্যার রেকর্ড। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবর আলজাজিরার।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজায় চলমান যুদ্ধে নিয়মিত বা রিজার্ভ বাহিনীতে দায়িত্ব পালন করা আরও ১৭ জন সেনা চাকরি ছাড়ার পর চলতি বছর আত্মহত্যা করেছেন। এছাড়া ২০২৬ সালে ইসরায়েলের পাঁচজন পুলিশ কর্মকর্তাও আত্মহননের পথ বেছে নিয়েছেন।
পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে আত্মহত্যার প্রবণতা ক্রমাগত বাড়ছে। যুদ্ধ শুরুর আগের এক দশকে ইসরায়েলি সেনাবাহিনীতে প্রতি বছর গড়ে প্রায় ১২ জন সেনা আত্মহত্যা করতেন।

এনটিভি অনলাইন ডেস্ক