Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৪০, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:৪২, ২২ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৪০, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:৪২, ২২ নভেম্বর ২০২৬
আরও খবর
হুমকি মোকাবিলায় ‘টেকসই প্রতিরোধ’ গড়ার আহ্বান গালিবাফের
যুক্তরাষ্ট্র যুদ্ধে পরাজিত দেশ, শর্ত আরোপে অক্ষম : ইরান
ইরানের হস্তক্ষেপ বন্ধ ও লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি আউনের
গাজায় ইসরায়েলের অভিযান, শরণার্থী শিবির ছেড়ে পালাচ্ছে ফিলিস্তিনিরা
যুক্তরাজ্যের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিল অস্ট্রেলিয়া

ইসরায়েলে সরকার গঠনে নেতানিয়াহু ও আইজেনকটের দলের আলোচনা

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৪০, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:৪২, ২২ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৪০, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:৪২, ২২ নভেম্বর ২০২৬
বেনিয়ামিন নেতানিয়াহু (বামে) ও গাদি আজেনকট। ছবি : এএফপি

ইসরায়েলে জোট সরকার গঠন করা হবে কি না, সে বিষয়টি খতিয়ে দেখতে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের নেতৃত্বাধীন দল আজ রোববার (২২ নভেম্বর) নতুন দফায় আলোচনা শুরু করেছে। খবর এএফপির

টেলিভিশন সংবাদমাধ্যম চ্যানেল ১৪-এর তথ্য অনুযায়ী, টানা দ্বিতীয় রোববারে আলোচনার জন্য আইজেনকটের 'ইয়াশার' পার্টি এবং নেতানিয়াহুর 'লিকুদ' পার্টির প্রতিনিধিদল স্থানীয় সময় দুপুর ১টায় (জিএমটি ১১টা) তেল আবিবের কাছে হার্জলিয়ার একটি হোটেলে এই বৈঠক শুরু হয়েছে।

গত অক্টোবরের নির্বাচনে কোনো শিবিরই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ার পর, সাবেক সেনাপ্রধান আইজেনকটের হাতে সরকার গঠনের জন্য আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে; তবে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়ানোর সুযোগ রয়েছে।

অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সাথে জোট, আরব দলগুলোর সাথে সমঝোতা, নাকি লিকুদ পার্টির সাথে জাতীয় ঐক্যের সরকার—কোন পথে জোট গঠন করা হবে, তা নিয়ে আইজেনকটের শিবির এখনো বিভক্ত হয়ে আছে।

শনিবার ইয়াশার পার্টি আলোচনা পুনরায় শুরু করার বিষয়টিকে ‘সম্ভাব্য সরকার গঠনের প্রতি একটি প্রকৃত অঙ্গীকার’ হিসেবে উপস্থাপন করে জানিয়েছে যে, আইজেনকট তাঁর প্রতিনিধিদের সব ধরনের বিকল্প খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।

তবে নেতানিয়াহু সমর্থিত একটি ঐক্যের সরকারে যোগ দেওয়ার ক্ষেত্রে লিকুদ পার্টি তাৎক্ষণিকভাবে বেশ কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে। অন্যান্য শর্তের পাশাপাশি দলটি দাবি করেছে যে, বিদায়ী প্রধানমন্ত্রী এবং তাঁর সরকারকে লক্ষ্য করে চলা সব ব্যক্তিগত আক্রমণ এবং বিদ্বেষমূলক উসকানি বন্ধ করতে হবে।

এছাড়া আরব দলগুলোর অংশগ্রহণ ছাড়াই ইহুদি জনগণের জাতি-রাষ্ট্র হিসেবে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকে সমর্থনকারী সব দলকে একত্রিত করার আহ্বান জানিয়েছে লিকুদ পার্টি।

প্রত্যাখ্যান

নেতানিয়াহু এবং তাঁর মিত্ররা নিয়মিতভাবে আরব দলগুলোকে লক্ষ্যবস্তু করে থাকেন; এই দলগুলো আইনসভায় রেকর্ড ১৯টি আসন অর্জন করেছে এবং তারা নেতানিয়াহুর ক্ষমতায় থাকার বিরোধী।

লিকুদ পার্টি বেশ কয়েকটি প্রধান নীতিগত অবস্থানের বিষয়েও ঐকমত্য দাবি করছে; বিশেষ করে ফিলিস্তিন রাষ্ট্র গঠন প্রত্যাখ্যান করা, সিরিয়া, লেবানন ও গাজা উপত্যকার ভূখণ্ডগুলোর ওপর ইসরায়েলি নিয়ন্ত্রণ বজায় রাখা এবং ইসরায়েলের একটি অত্যন্ত সংবেদনশীল ইস্যু—অতি-গোঁড়া ইহুদিদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের বিষয়ে সমঝোতায় পৌঁছানো।

এই দুই নেতার মধ্যে ‘পর্যায়ক্রমে’ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের ভিত্তিতে একটি ঐক্যের সরকার গঠিত হতে পারে, যেখানে প্রত্যেকে পালাক্রমে নির্বাহী বিভাগের নেতৃত্ব দেবেন—যা ইসরায়েলে আগেও চর্চা করা হয়েছে।

তা সত্ত্বেও, আইজেনকট নেতানিয়াহুর নেতৃত্বাধীন কোনো সরকারে কাজ করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তার মিত্র ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও শনিবার পুনরায় জানিয়েছেন যে, তিনি কোনো অবস্থাতেই নেতানিয়াহু বা তার জোটের সাথে সরকারে যোগ দেবেন না।

শুক্রবার আইজেনকট সতর্ক করে বলেন যে, তিনি এই আলোচনাকে দীর্ঘায়িত হতে দেবেন না এবং তিনি পার্লামেন্টে একটি ‘জরুরি জাতীয় সরকার’ গঠনের প্রস্তাব পেশ করতে প্রস্তুত রয়েছেন।

আইজেনকট সরকার গঠনের এই প্রক্রিয়া স্পষ্ট না করলেও তাঁর বক্তব্য থেকে দুই ধাপের একটি পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায়- প্রথমে মূল বিরোধী দলগুলোর সমন্বয়ে দ্রুত একটি সংখ্যালঘু সরকার গঠন করা এবং পরবর্তীতে সেটিকে সম্প্রসারিত করা।

ইসরায়েল সরকার গঠন নেতানিয়াহু আইজেনকোট আলোচনা

সংশ্লিষ্ট সংবাদ: ইসরায়েল

১৬ নভেম্বর ২০২৬
নেসেটের ডেপুটি স্পিকার কে এই আহমাদ তিবি?
১৬ নভেম্বর ২০২৬
নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদ ছাড়ার আহ্বান আইজেনকোটের
১৫ নভেম্বর ২০২৬
ইসরায়েলে ঐক্যের সরকার গঠন করতে পারবেন নেতানিয়াহু-আইজেনকোট?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মেক্সিকোতে মাদক কার্টেলপ্রধানকে ধরতে অভিযান, সংঘর্ষে নিহত ১১
  2. বাল্টিক সাগরে ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন, প্রাণ বাঁচালেন ১৬ নাবিক
  3. জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধ, সমঝোতা ছাড়াই শেষ হওয়ার শঙ্কায় জলবায়ু সম্মেলন
  4. জেলেনস্কির শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২
  5. ইরানের হস্তক্ষেপ বন্ধ ও লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি আউনের
  6. হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া কঠিন কিছু নয় : আব্বাস আরাঘচি 

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x