Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
২০:৪৫, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:০৬, ১৫ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২০:৪৫, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:০৬, ১৫ নভেম্বর ২০২৬
আরও খবর
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত
ইসরায়েলের নিরাপত্তায় জাতীয় ঐক্যের সরকার চান নেতানিয়াহু
গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৪ হাজার ৬৯৫
আমিরাত সফরে যাচ্ছে ইসরায়েলি প্রতিনিধিদল, আলোচনায় যেসব বিষয়
ক্ষমতা ছাড়ার আগে নেতানিয়াহু কি ইরানে হামলা চালাবেন?
আল জাজিরার বিশ্লেষণ

ইসরায়েলে ঐক্যের সরকার গঠন করতে পারবেন নেতানিয়াহু-আইজেনকোট?

এনটিভি অনলাইন ডেস্ক
২০:৪৫, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:০৬, ১৫ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২০:৪৫, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:০৬, ১৫ নভেম্বর ২০২৬

ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধী দলীয় নেতা গাদি আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। নিজেকে ক্ষমতায় টিকিয়ে রাখার এই জোটকে তিনি দেশের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য বলে দাবি করছেন। অন্যদিকে, প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কাছ থেকে সরকার গঠনের প্রথম সুযোগ পাওয়া ‘ইয়াশার’ পার্টির নেতা আইজেনকোট নেতানিয়াহুর এই প্রস্তাবকে ‘ধোঁকাবাজি’ হিসেবে অভিহিত করেছেন।

ইসরায়েলের স্থানীয় সময় শনিবার (১৪ নভেম্বর) এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু জানান, বৃহস্পতিবার আইজেনকোটের সঙ্গে বৈঠকের পর জাতীয় ঐক্যের সরকার গঠনের বিষয়ে তার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। তার দাবি, এ ধরনের সরকার গঠিত হলে ইরানের হুমকি চিরতরে দূর করা সম্ভব হবে। পাশাপাশি তিনি দাবি করেন, সুযোগ পেলে তেহরান ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও দ্বিধা করবে না।

জবাবে আইজেনকোট বলেন, চেষ্টাটা ভালো ছিল, কিন্তু এসব কৌশল আমার ওপর বা ইসরায়েলের নাগরিকদের ওপর কাজ করবে না।’ তবে ইয়াশার ও নেতানিয়াহুর লিকুদ পার্টির মধ্যে যৌথ সরকার গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে বলে জানান তিনি।

নেসেটের আসন সমীকরণ ও সম্ভাব্য জোট

গত ২৭ অক্টোবরের নির্বাচনে ১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে আইজেনকোটের নেতৃত্বাধীন চার দলীয় জোট ৪৮টি আসন পেয়েছে। নেতানিয়াহুর ডানপন্থি ও ধর্মীয় জোট পেয়েছে ৫৩টি আসন। এছাড়া ফিলিস্তিনি নেতৃত্বাধীন দুটি দল- জয়েন্ট লিস্ট ও রা’আম (ইউনাইটেড আরব লিস্ট) রেকর্ড ১৯টি আসন লাভ করেছে।

গত সপ্তাহে ফিলিস্তিনি দলগুলোর সমর্থনে আইজেনকোটের জোট ৬৩-৫০ ভোটে নেসেটের অ্যারেঞ্জমেন্টস কমিটি অনুমোদন করিয়ে নিজেদের শক্তি দেখিয়েছে। আইজেনকোটের জোট ও আরব দলগুলোর মোট আসন সংখ্যা ৬৭, যা সংখ্যাগরিষ্ঠতার (৬১ আসন) চেয়ে ছয়টি বেশি। এছাড়া জয়েন্ট লিস্টের ১১ জন আইনপ্রণেতা ভোটদানে বিরত থাকলে রা’আমের আটজন আইনপ্রণেতার সমর্থনে ৫৬ ভোট নিয়ে আইজেনকোট সংখ্যালঘু সরকারও গঠন করতে পারেন।

জোটের অভ্যন্তরীণ মতবিরোধ

আইজেনকোটের মিত্র ‘ডেমোক্র্যাটস’ নেতা ইয়াইর গোলান ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে কাজ করতে আগ্রহী হলেও ‘ইসরায়েল বেইতেনু’ নেতা আভিগদর লিবারম্যান ও ‘টুগেদার’ নেতা নাফতালি বেনেট ফিলিস্তিনিদের সঙ্গে জোট গড়ার বিরোধী। যদিও ২০২১ সালে রা’আম যখন প্রথম আরব দল হিসেবে সরকারে যোগ দেয়, তখন তারা উভয়ই ওই সরকারে ছিলেন।

জেরুজালেম সেন্টার ফর স্টাডিজ অন ইসরায়েলি অ্যাফেয়ার্সের গবেষক ইয়াসের মান্না আল-জাজিরাকে বলেন, লিবারম্যান ও বেনেটের এই আপত্তি আইজেনকোটের বিকল্পগুলো সীমিত করে দিয়েছে ও অতি-রক্ষণশীল (আল্ট্রা-অর্থোডক্স) দলগুলোর সঙ্গে আলোচনার গুরুত্ব বাড়িয়ে দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সবচেয়ে সম্ভাব্য সমীকরণ হলো নেতানিয়াহুর জোটের দুটি অতি-রক্ষণশীল দল ‘শাস’ এবং ‘ইউনাইটেড তোরাহ জুডাইজম’-এর সঙ্গে আইজেনকোটের জোট গঠন, যা তাদের আসন সংখ্যা ৬১-এ নিয়ে যাবে। তবে ইউনাইটেড তোরাহ জুডাইজমের একাংশ ধর্মীয় মাদ্রাসার শিক্ষার্থীদের সামরিক চাকরি থেকে অব্যাহতি দেওয়ার আইন পাসের লিখিত প্রতিশ্রুতি চেয়েছে, যাতে আইজেনকোট ও লিবারম্যানের আপত্তি রয়েছে।

নেতানিয়াহু ও আইজেনকোট কি একসঙ্গে সরকার চালাতে পারবেন?

প্রেসিডেন্ট হারজোগ সরকার গঠনের জন্য আইজেনকোটকে ৬ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন, যা সর্বোচ্চ ১৪ দিন বাড়িয়ে ২০ ডিসেম্বর পর্যন্ত করা যেতে পারে। আইজেনকোট জানিয়েছেন, লিকুদ পার্টি ও অতি-ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের ‘রিলিজিয়াস জায়নিস্ট পার্টি’ যদি তার নেতৃত্ব ও নীতিমালা মেনে নেয়, তবে তাদের জন্য দরজা খোলা রয়েছে।

সাবেক ইসরায়েলি শান্তি আলোচক ড্যানিয়েল লেভি আল-জাজিরাকে বলেন, জোট গঠনের এই সময়টা মূলত একে অপরের ওপর চাপ সৃষ্টি ও রাজনৈতিক সুবিধা আদায়ের কৌশল। গাদি আইজেনকোট ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরায়েলি সেনাপ্রধান ছিলেন এবং গাজা যুদ্ধের প্রথম আট মাস নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভায় পর্যবেক্ষক হিসেবে কাজ করে ২০২৪ সালের জুনে পদত্যাগ করেন। গবেষক ইয়াসের মান্নার মতে, ইরান ও ফিলিস্তিন ইস্যুতে উভয়ের নিরাপত্তা দৃষ্টিভঙ্গি কাছাকাছি হলেও তাদের মধ্যে গভীর আস্থার সংকট রয়েছে।

আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) লিকুদ দলের নেসেট স্পিকার আমির ওহানাকে সরিয়ে ইয়াশার দলের মাতান কাহানাকে বসানোর পরিকল্পনা রয়েছে আইজেনকোটের মিত্রদের। এই ভোটে নেতানিয়াহু ও স্মোট্রিচ কী অবস্থান নেন, তা তাদের সহযোগিতার মানসিকতা স্পষ্ট করবে বলে মনে করেন আইজেনকোট। তবে নীতিগত ঐকমত্য হলেও প্রধানমন্ত্রী কে হবেন, তা-ই মূল বাধা। আইজেনকোট ইতোমধ্যেই নেতানিয়াহুর সঙ্গে পালাক্রমে (রোটেশন) প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছেন।

নিরাপত্তা সংকট কি আলোচনার মোড় ঘুরিয়ে দিতে পারে?

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকায় নেতানিয়াহু আইজেনকোটের জোটের বিভেদ কাজে লাগিয়ে সময় ক্ষেপণ করতে পারেন বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইয়াসের মান্নার মতে, নেতানিয়াহুর নিজের জোট গড়ার চেয়ে আইজেনকোটকে জোট গড়তে না দেওয়াই তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যথেষ্ট। এছাড়া বড় কোনো নিরাপত্তা সংকট তৈরি হলে জাতীয় ঐক্যের সরকারের চাপ বাড়তে পারে, যা আলোচনার গতিপথ বদলে দিতে পারে।

ড্যানিয়েল লেভির মতে, অতি-রক্ষণশীল দলগুলোর সঙ্গে আলোচনা ব্যর্থ হলে আইজেনকোট তার মিত্রদের সামনে দুটি পথ খোলা রাখতে পারেন- হয় ফিলিস্তিনি দলগুলোর সমর্থন নেওয়া, নতুবা নেতানিয়াহুকে ক্ষমতায় রেখে দেওয়া।

এছাড়া কেবল নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে নতুন নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য কয়েক মাসের একটি স্বল্পমেয়াদি সরকার গঠনের প্রস্তাবও দিতে পারেন আইজেনকোট, যাতে নেতানিয়াহু ক্ষমতায় থেকে নতুন কোনো সংকট তৈরি করতে না পারেন।

ইসরায়েল বেনিয়ামিন নেতানিয়াহু গাদি আইজেনকোট ঐক্য

সংশ্লিষ্ট সংবাদ: ইসরায়েল

১৫ নভেম্বর ২০২৬
ইসরায়েলের নিরাপত্তায় জাতীয় ঐক্যের সরকার চান নেতানিয়াহু
১৪ নভেম্বর ২০২৬
আমিরাত সফরে যাচ্ছে ইসরায়েলি প্রতিনিধিদল, আলোচনায় যেসব বিষয়
১৩ নভেম্বর ২০২৬
ক্ষমতা ছাড়ার আগে নেতানিয়াহু কি ইরানে হামলা চালাবেন?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত
  2. যুক্তরাজ্যে ভারতীয় শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড
  3. ইসরায়েলের নিরাপত্তায় জাতীয় ঐক্যের সরকার চান নেতানিয়াহু
  4. সৌরবিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানি
  5. ইরান যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে ২৫ নাবিক নিহত : জাতিসংঘ
  6. ড্রোন হামলা বনাম সাঁড়াশি অভিযান : পাকিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষে মেজরসহ নিহত ২৮

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x