Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৩৫, ১৩ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৩৮, ১৩ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৩৫, ১৩ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৩৮, ১৩ নভেম্বর ২০২৬
আরও খবর
ট্রাম্প কেন বলছেন ইরানের সঙ্গে ‘কোনো চুক্তির প্রয়োজন নেই?’
ক্ষমতা ছাড়ার আগে আরেক দেশ আক্রমণের ইঙ্গিত দিলেন ট্রাম্প
বিশ্ববাজারে দ্বিতীয় সপ্তাহের মতো কমছে জ্বালানি তেলের দাম
নিউইয়র্কে ভবন ধসে নিহত বেড়ে ৮
এক বছরের মধ্যে সর্বনিম্ন স্বর্ণের দাম, ক্রেতাদের হিড়িক

ক্ষমতা ছাড়ার আগে নেতানিয়াহু কি ইরানে হামলা চালাবেন?

এনটিভি অনলাইন ডেস্ক
২২:৩৫, ১৩ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৩৮, ১৩ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৩৫, ১৩ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৩৮, ১৩ নভেম্বর ২০২৬
বেনিয়ামিন নেতানিয়াহু। এএফপির ফাইল ছবি

গত মাসের পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানো সত্ত্বেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এখনও তত্ত্বাবধায়ক সরকার হিসেবে ক্ষমতায় রয়েছে। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত তিনি দেশ পরিচালনা করবেন। নতুন সরকার গঠিত হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক মাস সময় লাগতে পারে, কারণ ইসরায়েলের বিরোধী দলগুলো মিলে একটি জোট গঠনের জন্য চেষ্টা করে যাচ্ছে। খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্র এবং বিরোধী রাজনীতিবিদদের কাছ থেকে উৎসাহ না পাওয়া সত্ত্বেও রাজনৈতিকভাবে দুর্বল নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করছেন বলে জানা গেছে। কিন্তু নেতানিয়াহুর তত্ত্বাবধায়ক সরকারের কি ইসরায়েলি সেনাদের আবার যুদ্ধে পাঠানোর ক্ষমতা আছে? এ ধরনের পদক্ষেপ দেশটিতে কীভাবে গ্রহণ করা হবে, তা এই প্রতিবেদনে তুলে ধরা হলো।

ইসরায়েলের তত্ত্বাবধায়ক সরকারের কাছে কী কী সামরিক বিকল্প রয়েছে?

আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা একটি নিয়মিত সরকারের মতোই। দেশের মৌলিক আইনের ৩০নং অনুচ্ছেদে বলা হয়, নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার একই দায়িত্ব পালন করে যাবে।

তবে, ইসরায়েলের সর্বোচ্চ আদালত পূর্বে রায় দিয়েছে, বিদায়ী সরকারকে জরুরি না হলে ‘অপরিবর্তনীয় নীতিগত’ পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে হবে, এই নীতিটি ‘সংযম পালনের কর্তব্য’ নামে পরিচিত।

লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির আন্তর্জাতিক আইনের অধ্যাপক এবং “ইসরায়েল’স অকুপেশন” বইয়ের লেখক নেভ গর্ডন বলেন, নেতানিয়াহু তার তত্ত্বাবধায়ক সরকারের অনুমোদন নিয়ে সামরিক পদক্ষেপ শুরু করতে পারেন, যেটিকে তিনি ‘জরুরি ও জাতীয় স্বার্থে’ বলে উপস্থাপন করতে পারেন।

তেল আবিব-ভিত্তিক তাখলিথ ইনস্টিটিউটের গবেষক ওর আশের বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো সাধারণত তত্ত্বাবধায়ক সরকারের সংযমের কর্তব্যের ‘সবচেয়ে স্পষ্ট ব্যতিক্রম’।

আশের বলেন, ঐতিহাসিকভাবে সর্বোচ্চ আদালত যুদ্ধে যাওয়ার সিদ্ধান্তে হস্তক্ষেপ করা থেকে বিরত থেকেছে। নতুন নেসেট (পার্লামেন্ট) অধিবেশন বসার পরের সপ্তাহগুলোতে এবং এর কমিটিগুলো গঠিত হওয়ার আগে পার্লামেন্টারি তদারকি সবচেয়ে দুর্বল থাকে। তিনি আরও বলেন, ‘একজন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আইনত ইসরায়েলকে যুদ্ধে টেনে নিতে পারেন, এমনকি ইরানের বিরুদ্ধেও।’

ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিক ও বিশ্লেষক ইহাব জাবরিন বলেন, সরকারের তত্ত্বাবধায়ক অবস্থা ‘রাজনৈতিকভাবে নিজেকে প্রমাণের দায়’ বাড়িয়ে দেয়। নেতানিয়াহু দেশকে এমন একটি সিদ্ধান্তের পরিণতি মেনে নিতে বলবেন, যা তার সরকারের মেয়াদের পরেও স্থায়ী হতে পারে।

নেতানিয়াহু কি ইরানের সঙ্গে পুনরায় যুদ্ধে ফেরার জন্য চাপ দিচ্ছেন?

গত বুধবার ইসরায়েলি গণমাধ্যম জানায়, নেতানিয়াহুর সভাপতিত্বে নিরাপত্তা মন্ত্রিসভা ইরানের ওপর হামলার প্রস্তুতি জোরদার করার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানায়, নিরাপত্তা মন্ত্রিসভার দেওয়া নির্দেশনার ফলে ইসরায়েলি সামরিক বাহিনী এমন কর্মকাণ্ড চালাতে পারে, যার মাধ্যমে তারা যুদ্ধ শুরু করে দিতে পারে।

এর আগে খবরে বলা হয়েছে, নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের জন্য চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বারবার ফোন করছেন। ইসরায়েলের ওয়াইনেট নিউজ ওয়েবসাইটের মতে, এই কথোপকথনের সময় অন্তত একবার তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে।

গত বৃহস্পতিবার কানের এক প্রতিবেদনে একজন মার্কিন সামরিক কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়, ওয়াশিংটন ইসরায়েলকে সম্ভাব্য নতুন এক দফা সংঘাতের জন্য প্রস্তুত হতে বলেছে। কিন্তু মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) পরে এই প্রতিবেদনগুলো খারিজ করে জানায়, এগুলো ‘শুধু জল্পনা’।

ইসরায়েলের চ্যানেল ১৩ জানায়, দেশটির সামরিক কর্তৃপক্ষ ইরানের ওপর হামলা চালানোর কোনো জরুরি প্রয়োজন দেখছে না। চ্যানেলটি জানায়, বুধবার এক ব্রিফিংয়ে নেতানিয়াহু এবং বিরোধী দলীয় নেতা গাদি আইজেনকোটের কাছে এই তথ্য তুলে ধরা হয়েছে। আইজেনকোটকে পরবর্তী সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।

ইসরায়েলের বিরোধী দল কী বলেছে?

বিরোধী দল দাবি করেছে, অত্যন্ত জরুরি না হলে নেতানিয়াহু যেন সামরিক পদক্ষেপ এড়িয়ে চলেন।

বিরোধী জোটের সদস্য ও ইসরায়েল বেইতেনু দলের নেতা আভিগদর লিবারম্যান বলেছেন, নেতানিয়াহুর তত্ত্বাবধায়ক সরকারকে অবশ্যই পার্লামেন্ট ও সব নিরাপত্তা কর্মকর্তার পূর্ণ সম্মতি ছাড়া এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, যা ইসরায়েলকে যুদ্ধে টেনে নিয়ে যেতে পারে।

বুধবার নেতানিয়াহুকে লেখা এক চিঠিতে আইজেনকোটও একই মনোভাব ব্যক্ত করে বলেন, ‘কোনো প্রত্যক্ষ ও তাৎক্ষণিক হুমকি ছাড়া ইসরায়েলি বাহিনী মোতায়েন করা দেশের গণতন্ত্র এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর ওপর জনগণের আস্থার ক্ষেত্রে বিধ্বংসী পরিণতি ডেকে আনতে পারে।’

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এর জবাবে জোর দিয়ে বলেন, সরকার শুধু ‘নিরাপত্তাজনিত বিবেচনার’ ভিত্তিতেই সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করে।

পুনরায় যুদ্ধ শুরু হলে ইসরায়েলি দলগুলো এবং জনগণ কীভাবে প্রতিক্রিয়া জানাবে?

এক্ষেত্রে গুরুতর বিভাজন দেখা দেবে। অধ্যাপক নেভ গর্ডন বলেন, স্বাভাবিকভাবেই, যারা নেতানিয়াহু এবং তার জোটের দলগুলোকে ভোট দিয়েছিল তারা এর পক্ষে থাকবে, অন্যদিকে তথাকথিত পরিবর্তনপন্থি জোটকে সমর্থনকারী বেশিরভাগই নেতানিয়াহুর এই যুদ্ধকে ব্যবহার করে ক্ষমতায় থাকার চেষ্টা এবং তাদের নির্বাচনি সাফল্যকে বাধা দেওয়ার চেষ্টায় ক্ষুব্ধ হবে।

নেভ গর্ডন আরও বলেন, পুনরায় সংঘাত শুরু হলে নেতানিয়াহুর জোটের বিরুদ্ধে ভোট দেওয়া বেশিরভাগ মানুষই দেশের পতাকার নিচে সমবেত হবে।

ফিলিস্তিনি নাগরিক ও বিশ্লেষক ইহাব জাবরিন স্বীকার করেন, নতুন যুদ্ধ শুরু হলে এবং ক্ষেপণাস্ত্র ধেয়ে এলে ইসরায়েলিরা সম্ভবত সমবেত হবে। কিন্তু তিনি বলেন, সবচেয়ে কঠিন পরীক্ষাটি আসবে তখন, যখন রিজার্ভ সৈন্যদের আবারও তলব করা হবে, পরিবারগুলো পুনরায় আশ্রয়কেন্দ্রে ফিরে যাবে এবং সরকারকে ব্যাখ্যা করতে হবে—এই সামরিক অভিযান এমন কী অর্জন করতে পারবে যা আগের অভিযানে সম্ভব হয়নি।

অভ্যন্তরীণ বিবেচনার বাইরে নেতানিয়াহুর পুনরায় যুদ্ধ শুরুর পথে একটি বড় বাধা হতে পারে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের অবস্থান। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা বড় আকারের সামরিক পদক্ষেপ নেওয়ার পরিবর্তে ইরানের ওপর অর্থনৈতিক চাপের কৌশল আরও জোরদার করার দিকে মনোযোগ দিচ্ছে।

অধ্যাপক গর্ডন বলেন, নেতানিয়াহুর সমস্যা ইসরায়েলি জনগণের দিক থেকে নয়, বরং যুক্তরাষ্ট্রের দিক থেকে। তাদের যেন আগ্রহ কমে এসেছে।’

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বিষয়ক বিশেষজ্ঞ ও রাষ্ট্রবিজ্ঞানী অ্যান্ডারস পার্সন বলেন, নেতানিয়াহুর জন্য নতুন কোনো সামরিক অভিযান পরিচালনা করা সহজ হতো, যদি তা যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে করা যেত। তিনি বলেন, ‘নেতানিয়াহু যতই প্রকাশ্যে ইরানকে উসকানি দেবেন এবং ট্রাম্পের কাছ থেকে যত কম সমর্থন পাবেন, তার পক্ষে এই পরিস্থিতি সামাল দেওয়া ততই কঠিন হয়ে পড়বে এবং ইসরায়েলি জনগণের জন্যও তা মেনে নেওয়া কঠিন হবে।’

ইসরায়েলের অন্তর্বর্তীকালীন সরকার কি অতীতে কখনো সামরিক পদক্ষেপ নিয়েছে?

হ্যাঁ, নিয়েছে। এমনকি, স্বয়ং নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারই এমন পদক্ষেপ নিয়েছিল।

২০২১ সালের মে মাসে আইনসভার নির্বাচনে নেতানিয়াহুর দল সংখ্যাগরিষ্ঠতা হারানোর কয়েক সপ্তাহ পর যখন নতুন সরকার গঠনের আলোচনা চলছিল, তখনই তিনি গাজায় ১১ দিনব্যাপী যুদ্ধ শুরু করেন। ফিলিস্তিনি ওই ভূখণ্ডে চালানো সেই হামলায় অন্তত ২৬০ জন নিহত হন। এ ছাড়া ইসরায়েলেও ১৩ জন প্রাণ হারান।

যদিও সেই সংঘাত নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর প্রক্রিয়াকে সাময়িকভাবে থামিয়ে দিয়েছিল, তবুও পরের মাসেই নাফতালি বেনেট ও ইয়াইর লাপিদের নেতৃত্বে একটি নতুন সরকার গঠিত হয়। এর মধ্য দিয়ে নেতানিয়াহুর টানা ১২ বছরের প্রধানমন্ত্রীর মেয়াদের অবসান ঘটে।

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ও ইয়াইর লাপিদও অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকাকালে গাজায় সামরিক অভিযানের নির্দেশ দিয়েছিলেন। এর মধ্যে ওলমার্টের নেতৃত্বাধীন ২০০৮ সালের যুদ্ধটি ছিল সবচেয়ে ভয়াবহ, যাতে প্রায় ১ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছিলেন।

ইসরায়েল বেনিয়ামিন নেতানিয়াহু ইরান-ইসরায়েল যুদ্ধ যুক্তরাষ্ট্র

সংশ্লিষ্ট সংবাদ: ইসরায়েল

১১ নভেম্বর ২০২৬
প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একাধিক আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট
০৮ নভেম্বর ২০২৬
বিভক্ত বিরোধীদের নিয়ে সরকার গঠন করতে পারবেন আইজেনকোট?
০৮ নভেম্বর ২০২৬
কে এই গাদি আইজেনকোট, যেভাবে হয়ে উঠলেন নেতানিয়াহুর বিকল্প
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আরব আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০
  2. যুক্তরাষ্ট্রের সঙ্গে অচলাবস্থা কাটাতে পারবে কি ইরান?
  3. ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলে বন্দুকধারীর গুলি, নিহত ১, গুলিবিদ্ধ ৫
  4. কেলেঙ্কারির জেরে এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ
  5. ইসরায়েলি ফোন-হ্যাকিং প্রযুক্তি কিনতে নিজেদের আইন এড়াচ্ছে ভারত
  6. মোদিকে প্রশ্ন ছুড়ে দেওয়া সাংবাদিকের ভিসা বাতিল করল ভারত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x