Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৪৫, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:৪৮, ১২ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৪৫, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:৪৮, ১২ নভেম্বর ২০২৬
আরও খবর
১২ সেকেন্ডের ভিডিও, ১০ বিলিয়নের আইনি ঝড়
প্রাইভেট পড়ে মোটরসাইকেলে ফিরছিল তিন বন্ধু, সড়কে নিহত ২
হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৩
গাজায় মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি হামলা, নিহত ৯
জেনসেন হুয়াংয়ের ভবিষ্যৎ নিয়ে বৈঠকে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ

ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলে বন্দুকধারীর গুলি, নিহত ১, গুলিবিদ্ধ ৫

এনটিভি অনলাইন ডেস্ক
২১:৪৫, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:৪৮, ১২ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৪৫, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:৪৮, ১২ নভেম্বর ২০২৬
ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলে বন্দুকধারীর গুলির পর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। ছবি : এএফপি

পুলিশ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলে একটি ব্যস্ত সড়কে এক সন্দেহভাজন বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পরপরই ওই বন্দুকধারী পাশের একটি ভবনের ভেতরে নিজেকে অবরুদ্ধ করে রেখেছেন। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, এই হামলায় একজন নিহত হয়েছেন। খবর আলজাজিরার।

ঘটনাস্থল থেকে আল জাজিরার প্রতিনিধি জন হলম্যান জানান, ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং সিক্রেট সার্ভিসসহ স্থানীয় ও ফেডারেল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকাটি ঘিরে রেখেছে এবং সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

কর্তৃপক্ষের বর্ণনা অনুযায়ী, সন্দেহভাজন ওই হামলাকারী একজন শ্বেতাঙ্গ পুরুষ এবং তাঁর পরনে ধূসর রঙের শার্ট ছিল।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ২৩ মিনিটে (গ্রিনিচ মান সময় ১৩টা ২৮) লোগান সার্কেলের কাছে ১৫তম স্ট্রিট এনডব্লিউ এবং পি স্ট্রিটের সংযোগস্থলে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।

একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, তিনি ঘটনাস্থলের একটি ব্যায়ামাগারের ভেতরে এক ব্যক্তিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় দেখেছেন। গুলিবর্ষণের সময় জেমস স্পেলম্যান নামের ওই ব্যক্তি ব্যয়ামাগারের ভেতরেই ছিলেন। তিনি জানান, সে সময় সেখানে প্রায় ৫০ জন মানুষ উপস্থিত ছিলেন।

স্পেলম্যান বলেন, ‘কয়েক সেকেন্ডের মধ্যেই একজন মাটিতে লুটিয়ে পড়েন এবং রক্তের বন্যা বয়ে যায়। ব্যয়ামাগারের এক সদস্য তাঁকে সাহায্য করতে ছুটে যান। কিন্তু তিনি ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন। তাঁর ঘাড়ে গুলি লেগেছিল।’

স্পেলম্যান জানান, তিনি এবং ব্যয়ামাগারের অন্যান্য সদস্যরা দৌড়ে বাইরে বেরিয়ে আসেন এবং তিনি ১৫তম স্ট্রিট এলাকায় আরও গুলির শব্দ শুনতে পান। তাঁর ভাষ্যমতে, ব্যয়ামাগারের ভেতরে প্রায় দুটি এবং বাইরে পাঁচ থেকে ছয়টি গুলির শব্দ শোনা গেছে।

সকালের ব্যস্ততম সময়ে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে প্রায় এক মাইল দূরে এই হামলার ঘটনাটি ঘটল।

ঘটনাস্থলের কাছাকাছি অবস্থিত স্কুলগুলোতে লকডাউন জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো ব্লকটি ঘিরে ফেলার পাশাপাশি পুলিশ স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ জারি করেছে।

ওয়াশিংটন ডিসি বন্দুকধারীর গুলি নিহত যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
  1. শর্ত মানবে কি ওয়াশিংটন, যুক্তরাষ্ট্রের পরিষ্কার বার্তার অপেক্ষায় ইরান
  2. ইউরোপে থাকা মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের
  3. পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ৮ পুলিশ কর্মকর্তা নিহত
  4. বোমা হামলার হুমকি, ইতালিজুড়ে ৩ শতাধিক স্কুল খালি
  5. শর্ত না মানলে যুক্তরাষ্ট্রকে কোনো ছাড় দেবে না ইরান
  6. সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তরের প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x