Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • পাকিস্তান
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:১০, ১৪ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:১৬, ১৪ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:১০, ১৪ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:১৬, ১৪ নভেম্বর ২০২৬
আরও খবর
আঞ্চলিক আলোচনার লক্ষ্যে বিরল সফরে ভারতে মন্ত্রী পাঠাচ্ছে পাকিস্তান
প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধপরিকল্পনার একটি পাতা দিতেন ভারতীয় পাইলট
পঞ্চগড়ে থ্রি-হুইলারে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৩
আসামে ট্রাক-মিনিবাসের সংঘর্ষে ২৩ জন নিহত
সংসদ সদস্য সেলিমুজ্জামানের গাড়ি বহরে দুর্ঘটনায় নিহত ১

ড্রোন হামলা বনাম সাঁড়াশি অভিযান : পাকিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষে মেজরসহ নিহত ২৮

এনটিভি অনলাইন ডেস্ক
২৩:১০, ১৪ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:১৬, ১৪ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:১০, ১৪ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:১৬, ১৪ নভেম্বর ২০২৬
(বাম থেকে ডানে) পাকিস্তান সেনাবাহিনীর মেজর ওমর মিনহাস নাসির, হাবিলদার মুহাম্মদ আদনান খান, নায়েক আফতাব আলী ও হাবিলদার আসমত আলী। ছবি : পাকিস্তানের আইএসপিআর/ফাইল

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে পৃথক অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর একজন মেজরসহ চারজন সেনাসদস্যের মৃত্যু হয়েছে। একই অভিযানে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ ও ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর ২৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের।

বেলুচিস্তানে গতকাল শুক্রবার থেকে সশস্ত্র বাহিনী কোলপুর, কারদাগাপ ও নুশকি এলাকায় একাধিক অভিযান পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে কোয়েটা-তাফতান জাতীয় মহাসড়ক (এন-৪০) এলাকায় টহল ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কার্যক্রম। এর উদ্দেশ্য হলো স্থানীয় যান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযান অব্যাহত রাখা।

সেনাবাহিনীর গণমাধ্যম শাখা জানায়, ১৩ ও ১৪ নভেম্বরের মধ্যবর্তী রাতে কোলপুর এলাকায় নিরাপত্তা বাহিনী ভারত-সমর্থিত আট সন্ত্রাসীকে হত্যা করেছে এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। নিহতদের মধ্যে একজন আত্মঘাতী বোমা হামলাকারীও ছিল।

সেনাবাহিনী জানায়, ভারত-সমর্থিত সন্ত্রাসীরা টহলরত সামরিক যানবাহনকে লক্ষ্য করে সশস্ত্র কোয়াডকপ্টার (ড্রোন) ব্যবহার করে হামলা চালায়। এতে চাকওয়াল জেলার বাসিন্দা মেজর উমর মিনহাজ নাসির এবং কোটলি সাত্তিয়ার বাসিন্দা হাবিলদার মুহাম্মদ আদনান খানের মৃত্যু হয়।

আইএসপিআর আরও জানায়, এই কাপুরুষোচিত কর্মকাণ্ড নিরাপত্তা বাহিনীর সংকল্পকে টলাতে পারেনি। স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে অভিযানের গতি বজায় রাখা হবে এবং একই উদ্যমে গোয়েন্দা-ভিত্তিক কার্যক্রম অব্যাহত থাকবে। হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত এসব এলাকায় তল্লাশি অভিযান চলবে।

সেনাবাহিনীর গণমাধ্যম শাখা জানায়, ভারত ও অন্যান্য বৈরী গোয়েন্দা সংস্থার মদদপুষ্ট ‘ফিতনা আল-হিন্দুস্তান’ গোষ্ঠীটি ড্রোন, আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) এবং অন্যান্য প্রযুক্তিগত মাধ্যম ব্যবহার করে নিরীহ বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করার চেষ্টা চালাচ্ছে। তাদের উদ্দেশ্য হলো—এলাকায় শান্তি ও স্বাভাবিক অবস্থা বজায় রাখার জন্য সরকার ও নিরাপত্তা বাহিনীর নেওয়া প্রচেষ্টাকে নস্যাৎ করা।

আইএসপিআর আরও জানায়, ‘ফিতনা আল-হিন্দুস্তান’কে পূর্ণ আর্থিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে এবং তাদের অত্যাধুনিক সরঞ্জাম সরবরাহ করছে। তবে, নিরাপত্তা বাহিনী এই ক্রমবর্ধমান হুমকি সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং সন্ত্রাসীরা যে কৌশলই অবলম্বন করুক না কেন, তাদের কোনো সুযোগ দেওয়া হবে না। জাতীয় কর্মপরিকল্পনা বিষয়ক ফেডারেল অ্যাপেক্স কমিটির অনুমোদিত ‘আজম-ই-ইস্তেহকাম’ ভিশনের আওতায় সন্ত্রাসবিরোধী নিরবচ্ছিন্ন অভিযান পূর্ণ গতিতে অব্যাহত থাকবে।

আইএসপিআর জানায়, নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো দেশ থেকে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের শহীদদের আত্মত্যাগ এই সংকল্পকে আরও শক্তিশালী করেছে।

খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরস্তানে সন্ত্রাসীদের আস্তানায় অভিযান

আইএসপিআর জানিয়েছে, খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরস্তানে ধারাবাহিক অভিযানে দুই সেনা সদস্যের মৃত্যু হয়েছে এবং ভারত-সমর্থিত অন্তত ১৬ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

সেনাবাহিনীর মিডিয়া উইং এক পৃথক বিবৃতিতে জানিয়েছে, চলমান গোয়েন্দা-ভিত্তিক অভিযানের অংশ হিসেবে উত্তর ওয়াজিরস্তান জেলার মীর আলী, দাতা খেল এবং এর আশপাশের এলাকায় ‘ফিতনা আল-খাওয়ারিজ’-এর বেশ কয়েকটি আস্তানায় অভিযান চালানো হয়েছে।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, তীব্র গোলাগুলির পর গত ১২ ঘণ্টায় আলী খেলে ১২ জন ‘খাওয়ারিজ’ সদস্য নিহত হয়েছে। এদের মধ্যে ভারত-সমর্থিত ‘ফিতনা আল-খাওয়ারিজ’-এর সঙ্গে যুক্ত দুই আফগান নাগরিকও রয়েছে।

মীর আলী ও দাতা খেলে দুজন করে মোট চারজন জঙ্গিকে নিষ্ক্রিয় করা হয়েছে, যা ওই এলাকায় সক্রিয় সন্ত্রাসী নেটওয়ার্কের জন্য বড় ধরনের আঘাত।

আইএসপিআর আরও জানায়, এই লড়াইয়ের সময় দেশের দুই সাহসী সন্তান—হাবিলদার আসমত আলী (৪৩, সোয়াবি জেলার বাসিন্দা) এবং নায়েক আফতাব আলী (৩২, মারদান জেলার বাসিন্দা) বীরত্বের সঙ্গে লড়াই করে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন এবং শাহাদাত বরণ করেছেন।

সেনাবাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে, নিহত ভারত-সমর্থিত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তারা বেসামরিক নাগরিকদের হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল।

আইএসপিআর জানায়, ওই এলাকাগুলোতে লুকিয়ে থাকা অবশিষ্ট জঙ্গিদের নির্মূল করতে তল্লাশি ও নিরাপত্তা অভিযান অব্যাহত থাকবে। তারা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে, বিদেশ-সমর্থিত সন্ত্রাসবাদের হুমকি দেশ থেকে পুরোপুরি মুছে ফেলার জন্য সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণ গতিতে চালিয়ে যাওয়া হবে।

২০২১ সালে আফগানিস্থানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে এই দুটি প্রদেশই ছিল দেশটির সহিংসতার প্রধান কেন্দ্রবিন্দু। এর মধ্যে খাইবার পাখতুনখোয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল হিসেবে চিহ্নিত হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওই প্রান্তিকে সহিংসতায় প্রাণহানির প্রায় ৯৬ শতাংশই ঘটেছে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে। মোট প্রাণহানির মধ্যে ৬১ শতাংশেরও বেশি (৪৭৫ জন) ঘটেছে খাইবার পাখতুনখোয়াতে এবং ৩৪ শতাংশ (২৬৫ জন) ঘটেছে বেলুচিস্তানে।

এ ছাড়া খাইবার পাখতুনখোয়াতেই সবচেয়ে বেশি সহিংস ঘটনা (১৫১টি) রেকর্ড করা হয়েছে, যা সারা দেশের মোট ঘটনার ৫৭ শতাংশ। এর পরেই রয়েছে বেলুচিস্তান, যেখানে ৯৪টি (৩৫ শতাংশ) সহিংস ঘটনা ঘটেছে—যা এই দুটি প্রদেশে ব্যাপক জঙ্গি তৎপরতার চিত্রই তুলে ধরে।

পাকিস্তান নিহত সেনাবাহিনী হামলা

সংশ্লিষ্ট সংবাদ: পাকিস্তান

১১ নভেম্বর ২০২৬
পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ৮ পুলিশ কর্মকর্তা নিহত
০৯ নভেম্বর ২০২৬
টিভি উপস্থাপিকা রাবিয়াকে গুলি করে হত্যা
০১ নভেম্বর ২০২৬
ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য পাকিস্তানের হাতে, গ্রেপ্তার সাবেক ল্যান্স নায়েক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচলে স্থবিরতা, কেন ঘটল এই বিপর্যয়?
  2. ২৪ ঘণ্টা পরও পুরোপুরি স্বাভাবিক হয়নি মাইক্রোসফটের সেবা
  3. কয়েক ঘণ্টার অচলাবস্থা শেষে যুক্তরাষ্ট্রের ফ্লাইট চলাচল শুরু
  4. যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইট বন্ধ
  5. ট্রাম্প কেন বলছেন ইরানের সঙ্গে ‘কোনো চুক্তির প্রয়োজন নেই?’
  6. প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল তুরস্ক ও কাতার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x