Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২৫, ১৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:৩০, ১৪ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২৫, ১৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:৩০, ১৪ নভেম্বর ২০২৬
আরও খবর
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবির পর যুক্তরাষ্ট্রের উদ্দেশে অভিবাসীদের ঢল
চীনে প্রথমবারের মতো বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন
কয়েক ঘণ্টার অচলাবস্থা শেষে যুক্তরাষ্ট্রের ফ্লাইট চলাচল শুরু
যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইট বন্ধ
ট্রাম্প কেন বলছেন ইরানের সঙ্গে ‘কোনো চুক্তির প্রয়োজন নেই?’

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচলে স্থবিরতা, কেন ঘটল এই বিপর্যয়?

এনটিভি অনলাইন ডেস্ক
১০:২৫, ১৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:৩০, ১৪ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২৫, ১৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:৩০, ১৪ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রজুড়ে উড়োজাহাজ চলাচলে সাময়িক স্থবিরতা কাটিয়ে দেশটির আকাশসীমা আবার খুলে দিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। তবে উড্ডয়ন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও ফ্লাইট চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) দেশটির এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারগুলোর টেলিযোগাযোগ ব্যবস্থায় ত্রুটির কারণে দেশজুড়ে উড়োজাহাজের উড্ডয়ন বন্ধের নির্দেশ দেয় এফএএ। এতে হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়। কয়েক লাখ যাত্রী পড়েন চরম ভোগান্তিতে। খবর আল জাজিরার। 

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা ৫৪ মিনিটে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়। পরে রাত ৮টা ১৫ মিনিটে আকাশসীমা আবার খুলে দেওয়া হয়। টানা চার ঘণ্টার বেশি সময় ধরে চলা এই অচলাবস্থার অবসান হলেও তাৎক্ষণিকভাবে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়নি।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি বলেন, আকাশসীমা খুলে দেওয়া হয়েছে। তবে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। পাইলট ও কেবিন ক্রুদের প্রাপ্যতার ওপর নির্ভর করে পর্যায়ক্রমে ফ্লাইট পরিচালনা করা হবে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শও দেন তিনি।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর দেশজুড়ে সব অভ্যন্তরীণ ফ্লাইটের উড্ডয়ন বন্ধের ঘটনা এবার নিয়ে তৃতীয়বার ঘটল।

কী ঘটেছিল?

শুক্রবার যুক্তরাষ্ট্রের এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টারগুলোর টেলিযোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় দেখা দেয়। এসব কেন্দ্র দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে চলাচলকারী উড়োজাহাজের গতিপথ ও নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে।

পরিস্থিতি বিবেচনায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দেশজুড়ে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেয় এফএএ।

তবে আকাশে থাকা উড়োজাহাজগুলোকে গন্তব্যে পৌঁছানোর অনুমতি দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় পৃথকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। কিছু আন্তর্জাতিক ফ্লাইট নিষেধাজ্ঞার মধ্যেও উড্ডয়নের অনুমতি পায়।

বিমান চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল ৪টার পরও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দর থেকে প্রায় ১১ হাজার ফ্লাইট ছাড়ার কথা ছিল। এসব ফ্লাইটে যাত্রীসংখ্যা ছিল ১৫ লাখের বেশি।

শুক্রবার সন্ধ্যা ৭টা ৫ মিনিট পর্যন্ত অন্তত ৮২৭টি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করতে হয়। এর মধ্যে ৬৭০টি উড়োজাহাজকে যাত্রা শুরুর বিমানবন্দরে ফিরিয়ে নেওয়া হয় এবং বাকি ১৫৭টি অন্য বিমানবন্দরে অবতরণ করে।

কত ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে?

ফ্লাইট ট্র্যাকিং প্রতিষ্ঠান ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, শুক্রবার যুক্তরাষ্ট্রে ৪ হাজার ৭০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বিলম্বিত হয়েছে ১০ হাজারের বেশি ফ্লাইট। এছাড়া শনিবারের (১৪ নভেম্বর) জন্য নির্ধারিত আরও প্রায় ৭০০টি ফ্লাইট আগেই বাতিল করা হয়েছিল।

বিমান চলাচল বিশ্লেষকদের আশঙ্কা, প্রযুক্তিগত সমস্যা সমাধান হলেও উড়োজাহাজ, পাইলট ও কেবিন ক্রুদের নতুন করে সমন্বয় করতে হবে। ফলে পুরো ফ্লাইট সূচি স্বাভাবিক করতে কয়েক দিন লেগে যেতে পারে।

লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের একজন নিউজিল্যান্ড থেকে আসা নিকোলাস এরদোদি। শিকাগোতে একটি সম্মেলনে যোগ দিতে গিয়ে তিনি বিমানবন্দরে আটকা পড়েন।

আল জাজিরাকে তিনি বলেন, ১৬ থেকে ১৮ ঘণ্টা ভ্রমণের পর বিমানবন্দরে আরও ছয় ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। একপর্যায়ে যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে দেওয়া হয়।

এরদোদি বলেন, বিমানবন্দরে কী করতে হবে, তা জানার জন্য কাউকে পাওয়া যাচ্ছিল না। সবচেয়ে বেশি ভোগান্তি হয়েছে তথ্যের অভাবে। নতুন করে ফ্লাইট বুকিং দেওয়া হলেও সেটি আদৌ ছাড়বে কি না, তা নিয়ে অনিশ্চয়তা ছিল।

কেন বন্ধ হয়েছিল ফ্লাইট চলাচল?

এফএএ জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ব্যবহৃত টেলিযোগাযোগ নেটওয়ার্কে ত্রুটির কারণেই এই বিপর্যয় ঘটে।

পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, অতিরিক্ত তথ্যের চাপ সামলাতে না পেরে নেটওয়ার্কের কিছু সুইচ ও রাউটার অকার্যকর হয়ে পড়ে। তবে যোগাযোগ ও রাডার ব্যবস্থার সম্পূর্ণ কার্যক্রম বন্ধ হয়ে যায়নি।

বিমান চলাচল নিরাপত্তা বিশেষজ্ঞ এবং এয়ারসেফ ডটকমের প্রধান নির্বাহী টড কার্টিস আল জাজিরাকে বলেন, যুক্তরাষ্ট্রের এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টারগুলোতে এই সমস্যা বেশি দেখা গেছে। দেশটিতে এ ধরনের ২১টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে একটি আলাস্কায় এবং বাকি ২০টি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের বিভিন্ন অঞ্চলে অবস্থিত।

এসব কেন্দ্র দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে চলাচলকারী উড়োজাহাজের গতিপথ নিয়ন্ত্রণ করে। এ ক্ষেত্রে একাধিকবার এক নিয়ন্ত্রণকেন্দ্র থেকে অন্য নিয়ন্ত্রণকেন্দ্রে দায়িত্ব হস্তান্তর করতে হয়।

এদিকে বিকল্প বা ব্যাকআপ ব্যবস্থা থাকার পরও কেন দ্রুত সেগুলো কার্যকর হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ইউনিভার্সিটি অব দ্য সাউথ প্যাসিফিকের আন্তর্জাতিক বিমান চলাচল আইনের অধ্যাপক রন বার্টশ।

রন বার্টশ বলেন, বিমান চলাচলব্যবস্থার অন্যতম ভিত্তি হলো বিকল্প নিরাপত্তাব্যবস্থা। ফলে একটি ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ার পরও বিকল্প ব্যবস্থা দ্রুত চালু না হওয়ায় নতুন প্রশ্ন তৈরি হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েইন মুলিন জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে কোনো সাইবার হামলার সংশ্লিষ্টতা নেই। তার দাবি, এ ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা কখনোই হুমকির মুখে পড়েনি।

মুলিন বলেন, ‘সবাই নিরাপদে আছেন। এটি আরেকটি ৯/১১ নয়।’

অন্যদিকে পরিবহনমন্ত্রী শন ডাফি যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার আধুনিকায়নে ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন।

কখন স্বাভাবিক হবে ফ্লাইট চলাচল?

শন ডাফি জানিয়েছেন, ফ্লাইট চলাচল আগের সক্ষমতায় ফিরতে কিছুটা সময় লাগবে। তবে থ্যাংকসগিভিংয়ের ব্যস্ত ভ্রমণ মৌসুম শুরু হওয়ার আগেই কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে তিনি আশা করছেন।

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং উৎসবকে কেন্দ্র করে প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ আকাশপথে ভ্রমণ করেন। ফলে এ সময় দেশটির বিমানবন্দরগুলোতে যাত্রী ও ফ্লাইটের চাপ অনেক বেড়ে যায়।

বিমান চলাচল বিশেষজ্ঞ টড কার্টিসের মতে, প্রযুক্তিগত সমস্যা পুরোপুরি সমাধান হলেও স্বাভাবিক অবস্থায় ফিরতে এক দিনের বেশি সময় লাগতে পারে। কারণ, বিভিন্ন এয়ারলাইনসের উড়োজাহাজ ও যাত্রীদের নতুন করে গন্তব্য অনুযায়ী সমন্বয় করতে হবে।

বিশেষ করে যেসব যাত্রী একাধিক বিমানবন্দর হয়ে গন্তব্যে পৌঁছানোর পরিকল্পনা করেছিলেন, তাদের ভোগান্তি আরও বাড়তে পারে।

এ পরিস্থিতিতে যাত্রীদের ফ্লাইটের সর্বশেষ অবস্থা জানতে সরাসরি সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। আকাশসীমা খুলে গেলেও পরবর্তী কয়েক দিন ফ্লাইট বাতিল ও বিলম্বের আশঙ্কা থাকছে।

যুক্তরাষ্ট্র ফ্লাইট উড়োজাহাজ স্থবিরতা বিপর্যয়

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

১ ঘন্টা আগে
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবির পর যুক্তরাষ্ট্রের উদ্দেশে অভিবাসীদের ঢল
৫ ঘন্টা আগে
কয়েক ঘণ্টার অচলাবস্থা শেষে যুক্তরাষ্ট্রের ফ্লাইট চলাচল শুরু
৬ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইট বন্ধ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভারতে ‘গণতন্ত্র সম্মেলনে’ যোগ দিতে বক্তাদের বাধা দিচ্ছে সরকার
  2. আলিঙ্গনে এগোলেন ম্যাক্রোঁ, পিছিয়ে গেলেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী!
  3. মোদির বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ তুললেন রাহুল গান্ধী
  4. ক্ষমতা ছাড়ার আগে আরেক দেশ আক্রমণের ইঙ্গিত দিলেন ট্রাম্প
  5. কপ-৩১ অগ্রাধিকার তালিকায় জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয় অন্তর্ভুক্ত
  6. বিশ্ববাজারে স্বর্ণের দাম হঠাৎ বৃদ্ধি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x