হরমুজ প্রণালি খুলে দেওয়ার শর্ত যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিয়েছে ইরান

ইরানের শীর্ষ মধ্যস্থতাকারী জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের পুরো যুদ্ধজুড়ে তারা যে কৌশলগত হরমুজ প্রণালি অবরুদ্ধ করে রেখেছে, তা পুনরায় খুলে দেওয়ার শর্তগুলো মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনকে জানিয়েছে তেহরান। খবর বার্তা সংস্থা এএফপির। ফেব্রুয়ারির শেষের দিকে ইরানে মার্কিন-ইসরায়েলি বিমান হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই সংঘাতের কয়েক মাস পেরিয়ে গেলেও দুই চিরশত্রু দেশই এখনো এক অচলাবস্থায় আটকে আছে...