ইয়েমেনে সৌদির হামলায় নিহত ৬, দাবি হুথিদের

ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ লোহিত সাগরের বন্দরনগরী মোকায় সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৬ জন নিহত ও ৮ জন আহত হয়েছে বলে দাবি করেছে হুথি সমর্থিত সংবাদ সংস্থা সাবা।আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।সাবার প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।এএফপির প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি...