ভারতে মন্দিরের কাছে ভক্তদের ওপর ট্রাক, নিহত ১৫

ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে ভক্তদের ওপর নিয়ন্ত্রণহীন একটি ট্রাক উঠে গেলে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় শনিবার (১৭ অক্টােবর) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির। গোয়ালিয়রের জ্যেষ্ঠ পুলিশ সুপার ধর্মবীর সিং জানান, রাত দেড়টার দিকে ধানবোঝাই ট্রাকটি চিনোরের দিক থেকে আসছিল। ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা থাকা একটি ঢালু পথে ট্রাকটি...