Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৫৫, ১২ অক্টোবর ২০২৩
আপডেট: ১৫:০১, ১২ অক্টোবর ২০২৩
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৫৫, ১২ অক্টোবর ২০২৩
আপডেট: ১৫:০১, ১২ অক্টোবর ২০২৩
আরও খবর
তুরস্কের প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজের জরুরি ফোনালাপ
এবার ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিলেন ট্রাম্প
গাজায় ইসরায়েলি গণহত্যা বিশ্ব ব্যবস্থার জন্য বড় হুমকি
দুই বছর পর রাফা সীমান্ত খুলেছে ইসরায়েল
গাজায় এমএসএফের মানবিক কার্যক্রম বন্ধ করে দিচ্ছে ইসরায়েল

ইসরায়েল-হামাস যুদ্ধ : সৌদি যুবরাজ ও ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৫৫, ১২ অক্টোবর ২০২৩
আপডেট: ১৫:০১, ১২ অক্টোবর ২০২৩
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৫৫, ১২ অক্টোবর ২০২৩
আপডেট: ১৫:০১, ১২ অক্টোবর ২০২৩
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান (বামে) ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ছবি : এএফপি

ইসরায়েল ও হামাসের চলমান যুদ্ধ নিয়ে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) খবরে বলা হয়, ‘ইরানের নেতা ইব্রাহিম রাইসি বুধবার (১১ অক্টোবর) সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানকে টেলিফোন করেন। এ সময় তারা গাজার বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।’

যুবরাজ মোহাম্মাদ সালমান রাইসিকে বলেন, গাজায় চলমান উত্তেজনা থামাতে আন্তর্জাতিক ও আঞ্চলিক সব পক্ষের সঙ্গে যোগাযোগ করছে রিয়াদ। ফিলিস্তিনকে সমর্থন করার ক্ষেত্রে সৌদি আরবের দৃঢ় অবস্থানের কথাও জোর দিয়ে বলেন যুবরাজ।  

এ ফোনালাপের ব্যাপারে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, দুই নেতা ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ বন্ধ করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।

শনিবার (৭ অক্টোবর) হামাস ইসরায়েলে আকস্মিক হামলা শুরু করে। ইসরায়েলি বাহিনী বলেছে, এতে দেশটিতে এক হাজার ২০০ জন নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

এদিকে, গাজার কর্মকর্তারা ইসরায়েলের প্রতিশোধমূলক বিমান ও কামান হামলায় এক হাজারেরও বেশি মানুষ নিহত হওয়ার কথা জানিয়েছে।

যুদ্ধে গাজায় হামাসের হাতে বন্দি কমপক্ষে ১৫০ জিম্মির পরিণতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। জিম্মিদের বেশিরভাগই ইসরায়েলি নাগরিক। তাদের মধ্যে বিদেশি ও দ্বৈত নাগরিকও রয়েছেন।

ইরান দীর্ঘদিন ধরে হামাসকে আর্থিক ও সামরিকভাবে সমর্থন দিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। তবে শনিবারের হামলায় ইরানের কোনো সম্পৃক্ততা ছিল না বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

সৌদি আরবের যুবরাজ মোহাম্মাদ বিন সালমান বুধবার (১১ অক্টোবর) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় ৩৮ বছর বয়সী সৌদি নেতা সালমান বলেন, তিনি গাজার বর্তমান উত্তেজনা বন্ধে সমন্বয় সাধনে আঞ্চলিক ও আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ইসরায়েল-ফিলিস্তিন মোহাম্মদ বিন সালমান ইব্রাহিম রাইসি

সংশ্লিষ্ট সংবাদ: ইসরায়েল-ফিলিস্তিন

১৫ ফেব্রুয়ারি ২০২৬
ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১১
০৮ ফেব্রুয়ারি ২০২৬
গাজায় ইসরায়েলি গণহত্যা বিশ্ব ব্যবস্থার জন্য বড় হুমকি
০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই বছর পর রাফা সীমান্ত খুলেছে ইসরায়েল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুদ্ধে প্রাণহানির নিন্দা করে ইরানি নাবিকদের আশ্রয় দিল শ্রীলঙ্কা
  2. ইরান যুদ্ধে জয়ী হতে ধর্মীয় নেতাদের আশীর্বাদ নিলেন ট্রাম্প
  3. কুয়েতে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ড্রোন হামলা ইরানের
  4. মধ্যপ্রাচ্যের যুদ্ধ যেভাবে ক্ষতি করতে পারে বিশ্ব অর্থনীতির
  5. নেপালের নির্বাচনে ভোটগণনায় ওলি’র দুর্গে এগিয়ে ‘বালেন’ শাহ
  6. মধ্যপ্রাচ্য সংকটকে ‘জরুরি মানবিক পরিস্থিতি’ ঘোষণা জাতিসংঘের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x