Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১৫, ০২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৮:২০, ০২ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১৫, ০২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৮:২০, ০২ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
ওআইসি বৈঠকে বাংলাদেশের ফিলিস্তিনের পক্ষে দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত
আমি প্রধানমন্ত্রী থাকতে ফিলিস্তিন স্বাধীন হতে পারবে না : নেতানিয়াহু
মিয়ানমারে বৌদ্ধ বিহারে জান্তার বিমান হামলা, নিহত ১৪
রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় ইউক্রেনে নিহত ১৭
গাজায় পুলিশ স্টেশনে ইসরায়েলি হামলায় নিহত ৯

ইসরায়েলের ফের হামলায় নিহত ৫ ফিলিস্তিনি

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১৫, ০২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৮:২০, ০২ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১৫, ০২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৮:২০, ০২ সেপ্টেম্বর ২০২৬
গাজা শহরে ইসরায়েলি হামলায় নিহত পাঁচজনের মধ্যে একজনের মরদেহের পাশে স্বজনরা শোক প্রকাশ করছেন। ছবি : এএফপি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা।

স্থানীয় সময় সোমবার (৩১ আগস্ট) গাজা সিটির একটি মিউনিসিপ্যাল পাবলিক পার্কের কাছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ভিড় লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুজন প্রাণ হারান। এ হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। খবর আলজাজিরার। 

অন্যদিকে গাজা সিটির পশ্চিমাঞ্চলীয় তাল আল-হাওয়া এলাকায় গাড়ি লক্ষ্য করে চালানো পৃথক বিমান হামলায় আরও অন্তত ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বরাবরের মতো কোনো স্পষ্ট প্রমাণ ছাড়াই নিহতদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্য বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সোমবার হামলায় নিহতদের মরদেহ স্বজনরা গাজার সর্ববৃহৎ চিকিৎসা কেন্দ্র আল-শিফা হাসপাতালে নিয়ে যান এবং ধর্মীয় আচার শেষে স্থানীয় কবরস্থানে দাফন করেন।

গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও গাজাজুড়ে ধারাবাহিক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এর আগে রোববার মধ্য গাজার দেইর আল-বালাহে ইসরায়েলি হামলায় এক তিন বছরের শিশুসহ ২ ফিলিস্তিনি এবং শনিবারের হামলায় অন্তত ৪ জন নিহত হন।

ইসরায়েলি আগ্রাসন নিয়ে নিহত এক ফিলিস্তিনির স্বজন আমজাদ আবু আবদো বার্তা সংস্থা রয়টার্সকে ক্ষোভ প্রকাশ করে বলেন, এখানে বলতে গেলে কোনো যুদ্ধবিরতি নেই। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজাবাসী একটা ভালো দিনও দেখেনি। ড্রনের শব্দে আমরা রাতে ঘুমাতে পারি না, সবসময় বোমা হামলার আতঙ্কে দিন কাটে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবরে তথাকথিত ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় ১ হাজার ৩১৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

এদিকে গত শনিবার ‘প্যালিস্টিনিয়ান সেন্টার ফর মিসিং অ্যান্ড ফোরসিবলি ডিসঅ্যাপিয়ার্ড পারসন্স’ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও আনুমানিক ৪ থেকে ৫ হাজার ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন, যাদের সবাই প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বিপরীতে ইসরায়েলি সেনাবাহিনী অক্টোবরের পর থেকে তাদের মাত্র ৫ জন সদস্য এবং ১ জন বেসামরিক ঠিকাদারের মৃত্যুর কথা স্বীকার করেছে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ৭৩ হাজার ৫০০ জনের কাছাকাছি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। হতাহতদের সিংহভাগই নারী ও শিশু।

ফিলিস্তিন ইসরায়েল-ফিলিস্তিন গাজা উপত্যকা ইসরায়েল বিমান হামলা যুদ্ধবিরতি
সর্বাধিক পঠিত
  1. চলন্ত স্লিপার বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
  2. নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৩৯
  3. নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা
  4. নেপালের বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ ৫ হাজার
  5. নিউইয়র্কে আরএসএসের বিরুদ্ধে বিক্ষোভ, ভারতের পতাকা ছিঁড়ল খালিস্তানপন্থীরা
  6. নেপালে নতুন করে বন্যার আশঙ্কা, নিহত ৮০০ ছাড়িয়েছে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x