Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১২:০৫, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১২:১৩, ০৭ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:০৫, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১২:১৩, ০৭ অক্টোবর ২০২৬
আরও খবর
গাজায় নিহত বেড়ে ৭৪ হাজার ৩৭০, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও ৮৩৬ মরদেহ
সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানাল কাতার-জর্ডান
গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২২৯, ধ্বংসস্তূপের নিচে লাশের সারি
ইসরায়েলে সব ধরনের ফ্লাইট বন্ধ করল ফ্লাইদুবাই
ইসরায়েলে অস্ত্র রপ্তানিতে যুক্তরাজ্যের কড়াকড়ি, বাতিল ৮০ লাইসেন্স

তিন বছর আগের এই দিনে ইসরায়েলে হামলা চালায় হামাস, এরপর যা হলো

এনটিভি অনলাইন ডেস্ক
১২:০৫, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১২:১৩, ০৭ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:০৫, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১২:১৩, ০৭ অক্টোবর ২০২৬
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বন্দুকধারীরা দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন এলাকায় অনুপ্রবেশ করার পর ইসরায়েলি ভূখণ্ড থেকে ধোঁয়া উঠছে। ছবি : রয়টার্স

ইসরায়েলে হামাসের প্রাণঘাতী হামলার তিন বছর পূর্ণ হলো আজ। ২০২৩ সালের ৭ অক্টোবরের ওই নজিরবিহীন সামরিক হামলা ও পরবর্তী যুদ্ধের স্মৃতি স্মরণে আজ দেশজুড়ে শোক পালন করছেন ইসরায়েলিরা। সংঘাত অনেকটা থেমে গেলেও একদিকে নির্বাচনে বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ, অন্যদিকে গাজার সংকটাপন্ন পরিস্থিতি ঘিরে পুরো অঞ্চলে এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে। খবর রয়টার্সের। 

প্রতিবেদনে জানানো হয়, গাজা সীমান্তের কাছে ‘নোভা মিউজিক ফেস্টিভ্যালে‘ অনুষ্ঠানস্থলে এক বিশেষ প্রার্থনা সভার (ভিজিল) আয়োজন করা হয়েছে, যেখানে হামাসের হামলায় ৩৪৮ জন তরুণ প্রাণ হারিয়েছিলেন। এ ছাড়া তেল আবিবের বিখ্যাত ‘হোস্টেজ স্কয়ারে‘ স্বজনহারা ও সাধারণ মানুষ একত্র হয়ে বিশেষ স্মরণসভার আয়োজন করেছে।

এটিই প্রথম বর্ষপূর্তি, যখন গাজায় কোনো ইসরায়েলি বন্দি অবশিষ্ট নেই। ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে হামাসের কাছ থেকে জীবিত ও মৃত সব জিম্মিকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, যার মধ্যে সর্বশেষ ইসরায়েলি জিম্মির দেহাবশেষ উদ্ধার করা হয় গত জানুয়ারি মাসে।

তবে গাজা যুদ্ধের ধ্বংসযজ্ঞের ক্ষত এখনও শুকায়নি। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। এর জবাবে ইসরায়েলের টানা বিমান হামলা ও স্থল অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হয় গাজা উপত্যকা। তিন বছরে ৭৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে অঞ্চলটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। 

২০২৫ সালের ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও তা পুরোপুরি গাজায় হামলা বন্ধ করতে বা হামাসকে নিরস্ত্রীকরণ করতে পারেনি। সেখানকার চরম মানবিক সংকট এখনও বিদ্যমান। এখনও থেমে থেমে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

আগামী ২০ দিন পর ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা মূলত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ শাসনকালের ওপর এক ধরনের গণভোট। হামলার সময়ের নিরাপত্তাজনিত ব্যর্থতার দায় নিতে অস্বীকৃতি জানানো এবং কোনো স্বাধীন তদন্ত কমিটি গঠন না করায় নেতানিয়াহুর প্রতি দেশজুড়ে তীব্র ক্ষোভ রয়েছে। ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের জরিপ অনুযায়ী, ৬৮ শতাংশ সাধারণ নাগরিকের ভোট দেওয়ার ক্ষেত্রে ৭ অক্টোবরের ঘটনাটি মূল নিয়ামক হিসেবে কাজ করবে।

ইসরায়েল-ফিলিস্তিন ইসরায়েল গাজা হামাস

সংশ্লিষ্ট সংবাদ: ইসরায়েল-ফিলিস্তিন

২৮ জুন ২০২৬
ইসরায়েলি মন্ত্রীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে যুদ্ধাপরাধের মামলার আবেদন
২০ মে ২০২৬
‘গাজা ফ্লোটিলা’র আটক কর্মীদের হাত বাঁধা ও হাঁটু গেড়ে বসা ছবি প্রকাশ
০৩ মে ২০২৬
গাজার ধ্বংসস্তূপের নিচে হাজারো মরদেহ, উদ্ধারে লাগতে পারে ৭ বছর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
  2. ট্রাম্পের সঙ্গে তিক্ততা, ইউরোপীয় মিত্রদের সংগঠিত করছেন জেলেনস্কি
  3. টানা কমার পর স্বর্ণের দামে বড় লাফ
  4. জন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি
  5. মন্দিরে বন্দুক হামলার চক্রান্ত, মার্কিন তরুণ গ্রেপ্তার
  6. সামরিক অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করা উচিত : ট্রাম্প

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x