Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৫০, ১৪ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৫:১৬, ১৪ জানুয়ারি ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৫০, ১৪ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৫:১৬, ১৪ জানুয়ারি ২০২৪
আরও খবর
ইসরায়েলে ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দেয়ার আইনে ইইউর নিন্দা, জার্মানির উদ্বেগ
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
মুক্তিযুদ্ধের গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
গাজায় ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ১৩
গাজায় ইসরায়েলি হামলায় বাবা-মেয়ে নিহত, সংঘাত চলছেই
গাজায় সংঘাতের ১০০তম দিন

বিশ্বজুড়ে ইসরায়েলের গণহত্যা বন্ধের ডাক

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৫০, ১৪ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৫:১৬, ১৪ জানুয়ারি ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৫০, ১৪ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৫:১৬, ১৪ জানুয়ারি ২০২৪
দক্ষিণ আফ্রিকার মোমবেলায় আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানো হয়। ছবি : এএফপি

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার ১০০তম দিনে আজ রোববার (১৪ জানুয়ারি) ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে বিশ্বজুড়ে। ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রতিবাদ জানানো হচ্ছে। খবর আলজাজিরার।

গাজায় যুদ্ধে ১০০তম দিনে এসেও ইসরায়েলি নৃসংশতা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কয়েক যুগ ধরে চলতে থাকা ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের অংশ হিসেবে যে যুদ্ধ শুরু হয়, গত ৭ অক্টোবর তা ইতোমধ্যে ধ্বংসযজ্ঞের ও রক্তাক্ততার সব সীমাকে ছাড়িয়ে গেছে।

গাজা যুদ্ধে এ পর্যন্ত ২৩ হাজার ৮৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। পক্ষান্তরে ইসরায়েলি নাগরিক মারা গেছে এক হাজার ৩০০ জন। অবরুদ্ধ পশ্চিম তীরে ফিলিস্তিনি নাগরিক মারা গেছে ৩৪৭ জন।

গাজার ৪৫ থেকে ৫৬ শতাংশ ভবন ধ্বংস হয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩৬টি হাসপাতালের মধ্যে ১৫টি চলছে কোনোভাবে। পৌনে ছয় লাখ অধিবাসী ক্ষুধায় জর্জরিত হয়ে না খেয়ে থাকার ঝুঁকির মুখে রয়েছেন। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত  হয়েছে ১৪২টি মসজিদ ও তিনটি গির্জা। উপত্যকাটির ৬৯ শতাংশ স্কুলই প্রায় ধ্বংস হয়ে গেছে। সোয়া ছয় লাখ শিক্ষার্থীর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। এ ছাড়া যুদ্ধের ১০০তম দিনে এসে প্রায় ১৮ লাখ ফিলিস্তিনি এখন বাস্তুচ্যুত।

যুদ্ধে গাজায় ২৯ হাজার ইসরায়েলি বোমা ও কামানের গোলা আঘাত হেনেছে। অন্যদিকে, ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে ১৪ হাজার রকেট।

গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়, ইসরায়েলি সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাহায্য সংস্থাগুলো থেকে এসব তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে ইসরায়েলের রাজধানী তেল আবিববে যুদ্ধের ১০০তম দিনে অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী বিক্ষোভ। হামাসের হাত থেকে যুদ্ধবন্দিদের ফেরাতে ও নেতানিয়াহু সরকারের বিরোধীতা করে ভোরে দুটি জায়গায় বিক্ষোভ হয়। এতে কয়েক হাজার মানুষ যোগ দেন।

অন্যদিকে, গাজার রাফাহ সীমান্তে গতকাল শনিবার সারা রাত ধরে চালানো ইসরায়েলি হামলায় দুই বছরের এক মেয়ে শিশুসহ নিহত হয়েছে ১৪ জন।

ফিলিস্তিন গাজা গণহত্যা

সংশ্লিষ্ট সংবাদ: ফিলিস্তিন

১৬ ফেব্রুয়ারি ২০২৬
পশ্চিম তীরের বড় অংশকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে নিবন্ধনের অনুমোদন ইসরায়েলের
১৫ নভেম্বর ২০২৫
শীতকালীন ভারি বৃষ্টিতে গাজাবাসীর অবর্ণনীয় কষ্ট
১৪ অক্টোবর ২০২৫
ফিলিস্তিন ফিলিস্তিনিদের দ্বারা পরিচালিত হওয়া প্রয়োজন : যুক্তরাজ্য
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানকে অস্ত্র দিলেই ৫০ শতাংশ শুল্ক, ট্রাম্পের নতুন হুঙ্কার
  2. ন্যাটো পাশে না থাকায় ফের গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ট্রাম্পের
  3. লেবাননে সংঘাত, পুনরায় যুদ্ধ শুরুর হুমকি ইরানের
  4. ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব ডেমোক্র্যাটদের
  5. লেবাননে ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
  6. যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x