Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২০, ২২ এপ্রিল ২০২৪
আপডেট: ২২:০৪, ২২ এপ্রিল ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২০, ২২ এপ্রিল ২০২৪
আপডেট: ২২:০৪, ২২ এপ্রিল ২০২৪
আরও খবর
বিভক্ত বিরোধীদের নিয়ে সরকার গঠন করতে পারবেন আইজেনকোট?
আরব লিস্টের সমর্থনে ইসরায়েলে সরকার গঠনে এগিয়ে আইজেনকোট
রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা
ধনকুবেরের অর্থের স্রোতে আটকে থাকেনি অ্যামি অ্যাক্টনের জয়
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেট নির্বাচন টেক্সাসে

মালদ্বীপের নির্বাচনে চীনপন্থি মুইজ্জুর দলের বড় জয়

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২০, ২২ এপ্রিল ২০২৪
আপডেট: ২২:০৪, ২২ এপ্রিল ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২০, ২২ এপ্রিল ২০২৪
আপডেট: ২২:০৪, ২২ এপ্রিল ২০২৪
নির্বাচনি প্রচার চালানোর সময় কর্মীসমর্থকদের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। ছবি : এএফপি            

মালদ্বীপের এবারের নির্বাচনকে প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর জন্য কঠিন পরীক্ষা বলে মনে করা হচ্ছিল। কারণ, গত বছরের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ভারতবিরোধী অবস্থান প্রকাশ করে চীনপন্থি মুইজ্জু প্রেসিডেন্ট হলেও সংখ্যাগরিষ্ঠতা না থাকায় পার্লামেন্টের নিয়ন্ত্রণ ছিল তার পূর্বসূরি ভারতপন্থী ইব্রাহিম মোহামেদ সালেহর দল মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) হাতে। ফলে মুইজ্জুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি) এবার পার্লামেন্টের নিয়ন্ত্রণ নিতে পারবে কি না, তা ছিল চ্যালেঞ্জ। অবশেষে সেই চ্যালেঞ্জ জিতেছে পিএনসি। নির্বাচনে গতকাল রোববার (২১ এপ্রিল) ভোটগ্রহণ শেষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেয়েছে দলটি। খবর এএফপির।

দেশটির পার্লামেন্ট পিপলস মজলিশের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নির্ধারণে রোববার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়। প্রায় সাড়ে ৯ ঘণ্টা ভোট গ্রহণ চলে। দেশটির নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফলে দেখা যায়, পার্লামেন্ট নির্বাচনে ৯৩ আসনের মধ্যে পিএনসি দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়েছে। যদিও ৮৬টি আসনের ফলাফল ঘোষণা করা হয়। অর্থাৎ সাতটি আসনের ফল ঘোষণা বাকি থাকতেই মুইজ্জুর দল ৬৬টি আসনে জয় পায়।

মালদ্বীপের স্থানীয় সংবাদপত্র ‘মিহারু’র প্রতিবেদন অনুসারে, এই নির্বাচনে ৪১ জন নারী প্রার্থী অংশ নেয়। তবে, তাদের মধ্যে কেবলমাত্র তিনজন জয়ী হয়ে আসতে পেরেছেন। সেই তিনজনও মুইজ্জুর দলেরই সদস্য।

এএফটির প্রতিবেদন বলছে, দেশটিতে সরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করতে এক সপ্তাহ লেগে যাবে। তারপর মে মাসের শুরুতে বসবে নতুন পার্লামেন্টের অধিবেশন।

এই নির্বাচনকে চীনের সঙ্গে দেশটির ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতা স্থাপনে মুইজ্জুর পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল। এই পরিকল্পনার অংশ হিসেবে ছিল বিতর্কিতভাবে পুনরুদ্ধার করা জমিতে হাজার হাজার অ্যাপার্টমেন্ট নির্মাণের উদ্যোগ। এ মাসের নির্বাচনি প্রচার চলাকালেই মুইজ্জু চীনা রাষ্ট্রীয় কোম্পানির সঙ্গে তার হাইপ্রোফাইল অবকাঠামো নির্মাণ পরিকল্পনার বিষয়ে চুক্তি সেরে ফেলেন। তার নেতৃত্বাধীন প্রশাসন মালদ্বীপের বিশাল সমুদ্রসীমা নজরদারির কাজে নিয়োজিত ৮৯ জন ভারতীয় সৈন্যের বহরকে নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়েও বেশ তৎপর রয়েছে। এসব পরিকল্পনা মুইজ্জুকে জিততে সহযোগিতা করেছে বলে মনে করা হচ্ছে।

বিষুবরেখা জুড়ে ৮০০ কিরোমিটার ব্যাপ্তি নিয়ে এক হাজার ১৯২টি প্রবাল দ্বীপের এই দেশটি বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে নিজের অস্তিত্বের ঝুঁকির মুখে রয়েছে। প্রাচীন সাদা বালির সমুদ্র সৈকত ও নিরিবিলি রিসোর্টের কারণে মালদ্বীপ অন্যতম শীর্ষ বিলাসবহুল অবকাশ গন্তব্য হিসেবে বিশেষভাবে পর্যটকদের কাছে আকর্ষণীয়। যদিও সম্প্রতি এটি অন্যতম ভূরাজনৈতিক ‘হটস্পট’ হিসেবে আবির্ভূত হয়েছে, যার প্রধান কারণ এই দ্বীপপুঞ্জের পাশ ঘিরেই রয়েছে পূর্ব ও পশ্চিমের সংযোগকারী আন্তর্জাতিক নৌবাণিজ্যের রুট।

বর্তমান প্রেসিডেন্ট ও দেশটির সাবেক নির্মাণবিষয়ক মন্ত্রী মুইজ্জু বেশ কিছু উচ্চাভিলাষী পরিকল্পনা হাতে নিয়েছেন। এর মধ্যে রয়েছে সরকারি জমি পুনরুদ্ধার ও দ্বীপগুলোকে উঁচু করে ফেলার মতো কাজ যার ফলে সমুদ্রের ঢেউ কোনো ক্ষতি করতে পারবে না নাগরিকদের বসবাসের ক্ষেত্রে। তবে পরিবেশবাদীরা বলছেন, তার এই পরিকল্পনা বন্যার ঝুঁকিকে আরও বাড়িয়ে দেবে।

মালদ্বীপ নির্বাচন মোহামেদ মুইজ্জু

সংশ্লিষ্ট সংবাদ: মালদ্বীপ

২৮ অক্টোবর ২০২৬
মালদ্বীপের স্পিকারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
২২ অক্টোবর ২০২৬
মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা খুলে প্রবাসী আয় বাড়ানোর উদ্যোগ
১৬ জুন ২০২৬
পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ-মালদ্বীপ যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হোটেলকক্ষে দম্পতি যা আবিষ্কার করলেন, রীতিমতো আঁতকে ওঠার মতো
  2. মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি: ট্রাম্পের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন মাগা সমর্থকেরা
  3. চীনা গোয়েন্দা-সংশ্লিষ্ট নারীর সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে এনভিডিয়া সিইও
  4. ‘২০২৯ সালে মোদি সরকারের পতন নিশ্চিত’
  5. নীল নদের ব-দ্বীপে মাটির নিচে মিলল ২৬০০ বছরের পুরোনো স্থাপনা
  6. মিসরে ট্রেন দুর্ঘটনায় ৭ জন নিহত, আহত শতাধিক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x