Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪০, ০৭ মে ২০২৪
আপডেট: ১৩:০৩, ০৭ মে ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪০, ০৭ মে ২০২৪
আপডেট: ১৩:০৩, ০৭ মে ২০২৪
আরও খবর
যুদ্ধবিরতির ‘চরম লঙ্ঘন’ উল্লেখ করে মার্কিন হামলার নিন্দা ইরানের
কাতারে ইরানি প্রতিনিধি দল, নতুন পর্যায়ে যুদ্ধবিরতি আলোচনা
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তিতে নিজেদের বিজয় দেখছেন ইরানিরা
যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২০
গাজায় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিল হামাস

এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪০, ০৭ মে ২০২৪
আপডেট: ১৩:০৩, ০৭ মে ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪০, ০৭ মে ২০২৪
আপডেট: ১৩:০৩, ০৭ মে ২০২৪
হামাস যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার ঘোষণা দিলে সোমবার গাজার রাফাহ শহরে একটি রাস্তায় উদযাপন করেন ফিলিস্তিনিরা। ছবি : এএফপি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছে, তারা কাতার ও মিসরের মধ্যস্ততায় উত্থাপিত যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে। যদিও ইসরায়েল বলেছে, প্রস্তাবটি তাদের দাবি পূরণ করে না। খবর আলজাজিরার।

সোমবার (৬ মে) হামাস তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায়, ‘হামাস আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহ কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি ও মিসরের গোয়েন্দা বিভাগের মন্ত্রী আব্বাস কামেলকে টেলিফোনে জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে তাদের প্রস্তাব হামাস গ্রহণ করেছে।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে, প্রস্তাবিত চুক্তিতে ইসরায়েলের দাবি পূরণ হয়নি এবং দেশটি আলোচনাকারীদের সঙ্গে বৈঠকের জন্য একটি প্রতিনিধি দল পাঠাবে। নেতানিয়াহুর কার্যালয় এক্সে এক পোস্টে জানায়, ‘যদিও হামাসের প্রস্তাবটি ইসরায়েলের প্রয়োজনীয়তা থেকে অনেক দূরে, তবুও গ্রহণযোগ্য শর্তে একটি চুক্তিতে পৌঁছাতে মধ্যস্থতাকারীদের কাছে একটি প্রতিনিধি দল পাঠানো হবে।’

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাংক। একজন ফিলিস্তিনি নিরাপত্তা কর্মকর্তা ও একজন মিসরীয় কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এ তথ্য জানিয়েছেন। এ ছাড়া গাজা সীমান্ত কর্তৃপক্ষের একজন মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ইসরায়েলি ট্যাংকের উপস্থিতিতে গাজায় সাহায্য সরবরাহের প্রধান পথ রাফা ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে।

মিসরীয় কর্মকর্তা এপিকে বলেন, অঞ্চলটিতে অভিযান সীমিত পরিসরে হবে বলে মনে হচ্ছে। ওই কর্মকর্তার পাশাপাশি আল-আকসা টিভি বলেছে, ইসরায়েলি কর্মকর্তারা মিসরকে জানিয়েছে, তাদের বাহিনী অভিযান শেষ করার পরে প্রত্যাহার করা হবে।

রাফায় ট্যাংক অনুপ্রবেশের বিষয়ে অবশ্য মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

এপি জানিয়েছে, রাফার মিসরীয় প্রান্তে নিয়োজিত ফিলিস্তিনি নিরাপত্তা কর্মকর্তা ও মিসরীয় কর্মকর্তা তাদের নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানিয়েছেন। কারণ তাদের গণমধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি নেই।

এদিকে, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলি সামরিক বাহিনীর বোমাবর্ষণে অন্তত ১৫ জন নিহত হয়েছে। ফিলিস্তিনি গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

বার্তা সংস্থা ওয়াফা জানায়, রাফার পশ্চিমাঞ্চল তাল আস-সুলতান এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলায় পাঁচজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে। এ ছাড়া পশ্চিম রাফায় অপর একটি বাড়িতে বোমা হামলা চালিয়ে এক শিশুসহ অন্তত তিনজনকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

এদিকে ফিলিস্তিনি গণমাধ্যম প্যালেস্টাইন ইনফরমেশন সেন্টারের খবরে বলা হয়, রাফার পূর্বাঞ্চলে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় চারজন নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনীর ছোড়া বোমা গাজার দক্ষিণাঞ্চলীয় শহটির আল-জাইনা এলাকার একটি বাড়িতে আঘাত হানে। এতে আল-হামস পরিবারের সদস্যরা থাকতেন।

এ ছাড়া আলজাজিরার প্রতিবেদক জানান, রাফার পশ্চিমাঞ্চলে একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হয়েছে। এতে আল-দারবি পরিবারের সদস্যরা থাকতেন।

ইসরায়েলি সামরিক বাহিনী স্থল ও আকাশ থেকে রাফায় অবিরাম বোমাবর্ষণ করছে। শহরটিতে হামাসের লক্ষ্যবস্তুতে আঘাত করছে বলে দাবি তাদের।

ইসরায়েলি সামরিক বাহিনী লিফলেটের মাধ্যমে রাফায় বড় ধরনের আক্রমণ শুরুর ঘোষণা দিয়ে সেখান থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেয়। এরপর থেকে ফিলিস্তিনিরা রাফা ছেড়ে যেতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন। রাফাকে ইসরায়েলি সামরিক বাহিনী ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা দেওয়ার পর গাজার উত্তরাঞ্চল থেকে পালিয়ে এসে প্রায় ১৫ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল।

ইসরায়েল-ফিলিস্তিন গাজা হামাস যুদ্ধবিরতি

সংশ্লিষ্ট সংবাদ: ইসরায়েল-ফিলিস্তিন

২০ মে ২০২৬
‘গাজা ফ্লোটিলা’র আটক কর্মীদের হাত বাঁধা ও হাঁটু গেড়ে বসা ছবি প্রকাশ
০৩ মে ২০২৬
গাজার ধ্বংসস্তূপের নিচে হাজারো মরদেহ, উদ্ধারে লাগতে পারে ৭ বছর
৩১ মার্চ ২০২৬
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভারত-যুক্তরাষ্ট্রের খনিজ চুক্তি স্বাক্ষর : এতে কী আছে, কেন এটি গুরুত্বপূর্ণ?
  2. নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান
  3. ইরানে ৩ মাস বন্ধ থাকার পর ইন্টারনেট সেবা চালু
  4. যুদ্ধবিরতি লঙ্ঘনের ‘চূড়ান্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  5. অবরুদ্ধ ২ হাজার ৪০০ কোটি ডলারের সম্পদ মুক্ত করার চেষ্টা ইরানের
  6. ইরানে নতুন করে হামলার জেরে বেড়েছে জ্বালানি তেলের দাম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x