Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাজ্য
এনটিভি অনলাইন ডেস্ক
১১:২০, ০৫ জুলাই ২০২৪
আপডেট: ১১:২৫, ০৫ জুলাই ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১১:২০, ০৫ জুলাই ২০২৪
আপডেট: ১১:২৫, ০৫ জুলাই ২০২৪
আরও খবর
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম, জানা গেল পরবর্তী পরিকল্পনা
লেবার পার্টির নেতা ও পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম
ইসরায়েলে সাধারণ নির্বাচন অক্টোবরে, নেতানিয়াহুর বড় পরীক্ষা
ফিলিস্তিনে ২০ বছর পর নির্বাচনের ঘোষণা মাহমুদ আব্বাসের
দুর্যোগ ব্যবস্থাপনায় যুক্তরাজ্য ও আইআরসির সঙ্গে দুই সমঝোতা

আবারও যুক্তরাজ্যের এমপি হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক

এনটিভি অনলাইন ডেস্ক
১১:২০, ০৫ জুলাই ২০২৪
আপডেট: ১১:২৫, ০৫ জুলাই ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১১:২০, ০৫ জুলাই ২০২৪
আপডেট: ১১:২৫, ০৫ জুলাই ২০২৪
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে টিউলিপ সিদ্দিক। ছবি : টিউলিপ সিদ্দিকের এক্স অ্যাকাউন্ট থেকে        

যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) অনুষ্ঠিত নির্বাচনে যুক্তরাজ্যের লেবার পার্টির প্রার্থী টিউলিপ তার নির্বাচনি এলাকা হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের আসন থেকে কজারভেটিভ প্রার্থী ডন উইলিয়ামসকে পরাজিত করেন। খবর হ্যাম অ্যান্ড হাই অনলাইনের।

লেবার পার্টির প্রার্থী টিউলিপ সিদ্দিক মোট ভোট পেয়েছেন ২৩ হাজার ৪৩২টি, যা ২০১৯ সালে অনুষ্ঠিত নির্বাচনে পাওয়া ভোটের চেয়ে ১৪ হাজার ১১৮টি বেশি। দ্বিতীয় অবস্থানে থাকা কনজারভেটিভ পার্টির প্রার্থী ডন উইলিয়ামস পেয়েছেন আট হাজার ৪৬২টি ভোট। তৃতীয় অবস্থানে থাকা গ্রিন পার্টির লরনা রাসেল পেয়েছেন ছয় হাজার ৬৩০টি ভোট।

হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের আসনটি এবারের নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার কারণে বেশ আলোচিত ছিল। এবারের নির্বাচনের জন্য ২০২৩ সালে হ্যাম্পস্টেড ও কিলবার্নের আসনটি পুনর্গঠন করা হয় হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট হিসেবে। এই আসন থেকে ২০১৫ সাল থেকে এমপি নির্বাচিত হয়ে আসছেন টিউলিপ সিদ্দিক।

নির্বাচনে বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় টিউলিপ সিদ্দিক বলেন, হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের প্রতিনিধিত্ব করতে পারাটা তার জীবনের অনন্য সম্মানের। তিনি ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘যারা আমাকে ভোট দেননি, আমি তাদেরও প্রতিনিধি হিসেবে কাজ করব। সবার জন্য কঠোর পরিশ্রম করব।’

টিউলিপ সিদ্দিক হলবোর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস আসন থেকে লেবার পার্টির শীর্ষ নেতা স্যার কিয়ার স্টারমারের বিজয়ে তাকে অভিনন্দন জানান। তিনি বলেন, হেইট স্পিচের শিকার হওয়ার পর যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রথম তাকেই ফোন করেছিলেন। এ ছাড়া ২০১৬ সালে তার সহকর্মী জো কক্স খুন হওয়ার পরও স্টারমারই প্রথম তার পাশে দাঁড়িয়েছিলেন।

So, you’ve won a landslide huh? pic.twitter.com/kNLlQZJznr— Tulip Siddiq (@TulipSiddiq) July 5, 2024

যুক্তরাজ্যের জনগণের উদ্দেশে টিউলিপ সিদ্দিক বলেন, ‘আপনারা পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন এবং আপনারা চেয়েছেন স্টারমারের মতো একজন সহানুভূতিশীল ও বিনয়ী নেতা।’

যুক্তরাজ্য নির্বাচন টিউলিপ সিদ্দিক
২৭ জুন ২০২৬
শরণার্থীদের স্পনসর করার সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য
২৩ জুন ২০২৬
পার্টির নেতৃত্ব ছাড়ার ঘোষণা স্টারমারের, এবার নতুন প্রধানমন্ত্রী বাছাইয়ের লড়াই
২২ জুন ২০২৬
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ
২০ জুন ২০২৬
যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ৩৩
১৯ জুন ২০২৬
‘নতুন পথের’ প্রতিশ্রুতি দিয়ে স্টারমারকে হটাতে প্রস্তুত বার্নহাম
১৪ জুন ২০২৬
ইংলিশ চ্যানেলে রুশ ‘শ্যাডো ফ্লিট’ ট্যাংকার আটকের দাবি ব্রিটেনের
২১ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর সাথে যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্য দপ্তরের কর্মকর্তাদের বৈঠক
১৪ মে ২০২৬
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, আরও চাপে স্টারমার
১২ মে ২০২৬
একই মায়ের যমজ সন্তান, কিন্তু বাবা আলাদা
১২ মে ২০২৬
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগ চান ৭০ লেবার এমপি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘কৌশলগত সুবিধা পেলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করবে ইরান’
  2. ইরানি ড্রোন নিষ্ক্রিয় করতে গিয়ে ইরাকে মার্কিন সেনা নিহত
  3. ইরানে টানা নয় রাত মার্কিন হামলা, পরমাণুকেন্দ্র আক্রান্ত
  4. ৩৮ হাজারের চাকরি ছেড়ে চা বিক্রি করে যুবকের আয় ১ লাখ ৮০ হাজার
  5. ইরানের হামলায় মার্কিন সৈন্য নিহতের জেরে পাল্টাপাল্টি আক্রমণে উত্তপ্ত মধ্যপ্রাচ্য
  6. ইরান যুদ্ধে ১৬ সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x