Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • পাকিস্তান
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:১৫, ১৫ মে ২০২৫
আপডেট: ১৫:১৮, ১৫ মে ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:১৫, ১৫ মে ২০২৫
আপডেট: ১৫:১৮, ১৫ মে ২০২৫
আরও খবর
দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা
ভারতের ককরোচ আন্দোলন নিয়ে মন্তব্যে অনীহা পাকিস্তানের
গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায় ঢাকা
মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলার চায় পাকিস্তান
প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সরকারের সহায়তা কার্যক্রম অব্যাহত

ইমরান খানের সঙ্গে আলোচনায় বসবে পাকিস্তান সরকার

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:১৫, ১৫ মে ২০২৫
আপডেট: ১৫:১৮, ১৫ মে ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:১৫, ১৫ মে ২০২৫
আপডেট: ১৫:১৮, ১৫ মে ২০২৫
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও দেশটির বিরোধী দল পিটিআই কারাবন্দি নেতা ইমরান খান। ছবি : বাসসের প্রতিবেদন থেকে নেওয়া

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে নাটকীয় মোড় নিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দেওয়া সংলাপের প্রস্তাব গ্রহণ করেছেন প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কারাবন্দি নেতা ইমরান খান। বৃহস্পতিবার (১৫ মে) স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রতিবেশী ভারতের সঙ্গে কয়েকদিনের যুদ্ধের পর কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সরাসরি সংলাপের প্রস্তাব দেন। গত সোমবার (১২ মে) আদিয়ালা জেলে ইমরান খানের সঙ্গে বিষয়টি আলোচনা করেন পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলি খান। ওই সময় আলোচনা এগিয়ে নেওয়ার ব্যাপারে সম্মতি দেন ইমরান খান।

তবে ইমরান খান স্পষ্ট করে জানিয়েছেন, এই আলোচনা অবশ্যই টেলিভিশন ক্যামেরার পেছনে তথা গণমাধ্যমের নজরের বাইরে হতে হবে, যাতে অর্থপূর্ণ ফলাফল নিশ্চিত করা যায়।

পিটিআই নেতারা এখন বলছেন, দল এখন আলোচনার জন্য আনুষ্ঠানিকভাবে সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করবে। দলটির নেতারা মনে করেন, অতীতে আলোচনার প্রয়াস গণমাধ্যমে অতিরিক্ত প্রচারের কারণে ব্যর্থ হয়েছে। তাই এবার তারা আরও বেশি গোপনীয়তা ও আলোচ্য বিষয়ের ওপর জোর দিতে চান।

‘দ্য নিউজ’ পত্রিকাকে ব্যারিস্টার গওহর জানান, তিনি প্রধানমন্ত্রীর প্রস্তাব দলের নেতা ইমরান খানের কাছে পৌঁছে দেন। নেতা আলোচনা এগিয়ে নেওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন। তবে আলোচনার বিষয়বস্তু নিয়ে গওহর কোনো কথা বলেননি। তার ভাষায়, ‘আমাদের মধ্যে কী আলোচনা হয়েছে তা বলা যাবে না।’

ভারতের সঙ্গে তীব্র সংঘাতের মধ্যে সম্প্রতি পাকিস্তানের জাতীয় পরিষদে দেওয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পিটিআই’কে জাতীয় সংলাপে যোগ দেওয়ার আহ্বান জানান। ব্যারিস্টার গওহর সেই প্রস্তাবকে স্বাগত জানালেও পিটিআই স্পষ্ট করে জানায়, ইমরান খানের সম্মতি ছাড়া কোনো প্রস্তাব নিয়ে এগোনো সম্ভব নয়।

দলের ভেতরের সূত্রগুলো বলছে, ইমরান খান চান আলোচনায় সেনাবাহিনীর পরোক্ষ বা প্রত্যক্ষ সমর্থন থাকুক। এমনকি একটি সূত্র দাবি করেছে, প্রয়োজনে তিনি সেনাবাহিনীর একজন প্রতিনিধির সঙ্গেও বৈঠকে বসতে রাজি।

পাকিস্তান ইমরান খান আলোচনা সরকার
১০ ফেব্রুয়ারি ২০২৪
এআই ভিডিওতে নিজেদের বিজয়ী ঘোষণা করলেন ইমরান
১০ ফেব্রুয়ারি ২০২৪
এগিয়ে ইমরান সমর্থিতরা, সরকার গঠনে দর কষাকষি শুরু পাকিস্তানে
০৯ ফেব্রুয়ারি ২০২৪
ফলাফলে পিছিয়ে নেওয়াজ শরিফের দল, বিজয়ী স্বতন্ত্রদের সঙ্গে ঐক্য করতে চায় পিএমএল-এন
০৯ ফেব্রুয়ারি ২০২৪
পাকিস্তানে তাক লাগিয়ে এগিয়ে যাচ্ছে ইমরান সমর্থিতরা
০৯ ফেব্রুয়ারি ২০২৪
পাকিস্তানে ১২৫ আসনের মধ্যে ৪৯ আসনে বিজয়ী ইমরান সমর্থিতরা
০৯ ফেব্রুয়ারি ২০২৪
নির্বাচনের ফলাফল নিয়ে মুখ খুললেন মরিয়ম নওয়াজ
০৯ ফেব্রুয়ারি ২০২৪
নওয়াজকন্যা মরিয়ম বিজয়ী
০৯ ফেব্রুয়ারি ২০২৪
পাকিস্তানের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইমরানের মিত্ররা
০৯ ফেব্রুয়ারি ২০২৪
প্রাথমিক ফলাফলে ইমরান সমর্থিত প্রার্থীরা এগিয়ে
০৯ ফেব্রুয়ারি ২০২৪
পাকিস্তানের নির্বাচনে পিটিআই সমর্থিত প্রার্থীদের আশাতীত সাফল্য?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভারতের ককরোচ আন্দোলন নিয়ে মন্তব্যে অনীহা পাকিস্তানের
  2. হুথিদের যেকোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে : ট্রাম্প
  3. শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ না করার আহ্বান আন্না হাজারের, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
  4. যুক্তরাষ্ট্রকে আধিপত্যবাদী দৃষ্টিভঙ্গি বদলাতে হবে : পেজেশকিয়ান
  5. শুক্রবার সারা ভারতে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির
  6. আন্দোলনের সমর্থনে পোস্ট সরাতে শিক্ষার্থীদের নির্দেশ আইআইটি মাদ্রাজের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x