Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ১৬ জুন ২০২৫
আপডেট: ১০:৪৩, ১৬ জুন ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ১৬ জুন ২০২৫
আপডেট: ১০:৪৩, ১৬ জুন ২০২৫
আরও খবর
এপ্রিলে ৪৬৩ সড়ক দুর্ঘটনায় ঝরেছে ৪০৪ প্রাণ
তেহরানের কাছে বাণিজ্যিক কমপ্লেক্সে আগুন, নিহত বেড়ে ১১
হরমুজের কাছে ড্রোন শনাক্ত, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়
ট্রাম্পের সমালোচনার জবাবে যা বললেন পোপ
যুদ্ধবিরতির আগে রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৬

ড্রোন, মিসাইলে ইসরায়েলের আকাশ দখলে নিচ্ছে ইরান, তেল আবিবে আতঙ্ক

এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ১৬ জুন ২০২৫
আপডেট: ১০:৪৩, ১৬ জুন ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ১৬ জুন ২০২৫
আপডেট: ১০:৪৩, ১৬ জুন ২০২৫
সোমবার ইরানের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে ইসরায়েলি উপকূলীয় শহর নেতানিয়ার আকাশে মিসাইল দেখা যাচ্ছে। ছবি: এএফপি

ইসরায়েলের বিরুদ্ধে আবারও ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যা ইসরায়েলের হামলার পাল্টা জবাব হিসেবে দেখা হচ্ছে। গতাকাল রোববার (১৫ জুন) রাত থেকে এই নতুন হামলার ধাক্কায় ইসরায়েলের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর ইরনার।

ইসরায়েলি সেন্সরশিপ কঠোর থাকা সত্ত্বেও সামাজিক যোগাযোগমাধ্যমে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করেছে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার ভিডিওচিত্র। ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমসের একটি স্থাপনা এবং বেঞ্জুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর কিছু সময় পরই ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে হামলার বিষয়টি নিশ্চিত করে। তারা জানিয়েছে, এই হামলা ইসরায়েলের বিরুদ্ধে চলমান ‘শাস্তিমূলক প্রতিরোধ অভিযানের’ অংশ।

এদিকে ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান মোহাম্মদ কাজেমি এবং তার দুই সহকর্মী হাসান মোহাক্কেক ও মোহসেন বাকেরি নিহত হয়েছেন বলে জানিয়েছে আইআরজিসি। তারা বলছে, এ ঘটনার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের গোয়েন্দা কেন্দ্রগুলোকে লক্ষ্য করে আঘাত হানা হচ্ছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম আরও জানায়, ইয়েমেন থেকেও দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে।

উল্লেখ্য, ১৩ জুন ভোরে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ইসরায়েল ইরানের রাজধানী তেহরানসহ কয়েকটি শহরে ভয়াবহ হামলা চালায়। আবাসিক এলাকায় হামলায় নিহত হন অনেক সাধারণ মানুষ এবং ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারাও প্রাণ হারান।

ঘটনার পরপরই ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি নতুন সামরিক কমান্ডার নিয়োগ দেন এবং বলেন, “ইসরায়েলের জন্য দিনগুলো অন্ধকার হতে চলেছে।”

তার বক্তব্যের পরপরই ইরান তেল আবিব, জেরুজালেম ও হাইফাসহ ইসরায়েলের প্রধান শহরগুলোতে পাল্টা হামলা চালায়। ইসরায়েলি নাগরিকদের অনেকে এখন বোমা আশ্রয়কেন্দ্রে পুরো দিন কাটাচ্ছেন, ফলে জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে।

ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, যতদিন প্রয়োজন এই প্রতিরোধমূলক অভিযান চলবে। যুদ্ধ বন্ধের কোনো ইঙ্গিত এখন পর্যন্ত দেখা যাচ্ছে না।

ইরান-ইসরায়েল যুদ্ধ হামলা নিহত ড্রোন মিসাইল
২৩ জুন ২০২৫
ইরানের হামলার আশঙ্কায় কাতারের আকাশ পথ বন্ধ ঘোষণা
২৩ জুন ২০২৫
কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
২৩ জুন ২০২৫
ইরাক ও ইরান : বুশের প্রতিধ্বনি করছেন ট্রাম্প?
২৩ জুন ২০২৫
মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ইরান
২৩ জুন ২০২৫
ইরান সমৃদ্ধ করা ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে কিনা নিশ্চিত নয় আইএইএ
২৩ জুন ২০২৫
আইআরজিসি সদরদপ্তর লক্ষ্য করে ইসরায়েলের হামলা
২৩ জুন ২০২৫
মোসাদের সঙ্গে সম্পর্কের অভিযোগে আরও এক ইরানির ফাঁসি
২৩ জুন ২০২৫
মধ্যপ্রাচ্যে ‘অনিয়ন্ত্রিত উত্তেজনার’ বিষয়ে সতর্ক করলেন ম্যাক্রোঁ
২৩ জুন ২০২৫
ইরানে মার্কিন হামলার পর প্রতিশোধের চক্র শুরু হতে পারে
২৩ জুন ২০২৫
‘জাতিসংঘের পারমাণবিক চুক্তি ছাড়বে না ইরান’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরান চুক্তি করতে চাইছে, দাবি ট্রাম্পের
  2. ‘হরমুজ প্রণালিতে অচলাবস্থা সত্ত্বেও ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ভাঙেনি’
  3. সরকার গঠনের পথে থালাপতি, যে সমীকরণে বসতে পারবেন মসনদে
  4. ইসরায়েলি হামলায় লেবাননে কমপক্ষে ২ হাজার ৭০২ জন নিহত
  5. ৭ মে মুখ্যমন্ত্রী হিসেবে ‘শপথ নিচ্ছেন’ থালাপতি বিজয়
  6. মমতা পদত্যাগ না করলে কী হবে পশ্চিমবঙ্গে?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x