Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
২২:১০, ০৬ জুলাই ২০২৫
আপডেট: ২২:১৪, ০৬ জুলাই ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২২:১০, ০৬ জুলাই ২০২৫
আপডেট: ২২:১৪, ০৬ জুলাই ২০২৫
আরও খবর
ফাতেহ-২ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পাকিস্তানের
এবার পাকিস্তান থেকে রাশিয়ার পথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ফের পাকিস্তানে আলোচনায় বসবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ক্লান্তি দূর করতে আনারসের জুস
আলুর তিন জাদুকরী ব্যবহার

সুস্বাদু খাবার হালিম যেভাবে ঐতিহ্য, একতা ও ত্যাগের প্রতীক

এনটিভি অনলাইন ডেস্ক
২২:১০, ০৬ জুলাই ২০২৫
আপডেট: ২২:১৪, ০৬ জুলাই ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২২:১০, ০৬ জুলাই ২০২৫
আপডেট: ২২:১৪, ০৬ জুলাই ২০২৫
ছবি : এএফপি

হালিম একটি সুস্বাদু ও ঐতিহ্যবাহী খাবার। তবে পাকিস্তানে এটি শুধু খাবারের পদ নয়; শত শত বছর ধরে চলে আসা সংস্কৃতির অংশ। মহররম মাস এলেই করাচি, লাহোরসহ সারা দেশে এক বিশেষ চিত্র চোখে পড়ে— ঐতিহ্যবাহী খাবার হালিম তৈরির মহোৎসব। যা শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্ব, একতা এবং সহমর্মিতার এক অনন্য প্রতীক হয়ে উঠেছে। 

সম্মিলিত আয়োজন

মহররমের ৯ ও ১০ তারিখে (আশুরার আগের ও আশুরার দিনে) শহরের অলিগলি, রাস্তাঘাট, ফুটপাত ও খোলা মাঠে হালিম রান্নার আয়োজন করা হয়। যে তরুণরা সাধারণত খেলাধুলায় মত্ত থাকে, তাদেরই দেখা মেলে অস্থায়ী চুলা তৈরি করতে ইট বা কাঠের টুকরা সংগ্রহ করতে। কচি হাতগুলো তখন ব্যস্ত থাকে পেঁয়াজ কাটতে, গম ও ডাল ধুতে, মাংস পরিষ্কার করতে এবং বিশাল কড়াইয়ে হালিম নাড়তে। সারারাত ধরে চলে রান্না। ঘণ্টার পর ঘণ্টা হালিম নাড়াচাড়া করা, উপকরণ প্রস্তুত করা—এসব কাজে কেউ ক্লান্ত হলে অন্য কেউ এগিয়ে আসে। পালা করে কাজ চলে, কিন্তু কেউ পিছিয়ে পড়ে না। এই সম্মিলিত প্রচেষ্টা কেবল একটি খাবার তৈরির উদ্যোগ নয়, বরং একটি মিলনমেলার প্রতিচ্ছবি। 

'নিয়াজ' বিতরণ

এই দুই দিনে যে হালিম তৈরি হয়, তার সিংহভাগই ‘নিয়াজ’ হিসেবে বিতরণ করা হয়। নিয়াজ হলো ধর্মীয় মানত বা শ্রদ্ধার প্রতীক হিসেবে বিতরণ করা খাবার। আশুরার দিনে মানুষরা যখন ইমাম হুসাইন (রা.)-এর শাহাদাতের শোক পালন করেন। তখন এই হালিম শোকাহত মানুষের মধ্যে বিতরণ করা হয়। এর পাশাপাশি বন্ধু, আত্মীয়স্বজন ও দরিদ্রদের মাঝেও এটি বিতরণ করা হয়। এটি শোকের সময় সকলের প্রতি সহানুভূতি ও দুঃখ ভাগ করে নেওয়ার এক মহৎ প্রথা।

একতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি

হালিম বিতরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হলো এর মধ্য দিয়ে ফুটে ওঠা সাম্প্রদায়িক সম্প্রীতি। এই ঐতিহ্যবাহী খাবারটি যারা রান্না করেন, তাদের বেশিরভাগই সুন্নি সম্প্রদায়ের মানুষ। তারা স্বতঃস্ফূর্তভাবে কোনোরকম ভেদাভেদ ছাড়াই এই খাবার তৈরি করে তাদের শিয়া ভাই-বোনদের কাছে পৌঁছে দেন। এর মাধ্যমে ধর্মীয় সম্প্রীতির এক নজিরবিহীন উদাহরণ সৃষ্টি হয়। এটি দেখিয়ে দেয়, বিশ্বাসের ভিন্নতা সত্ত্বেও মানুষ কীভাবে মানবিক বন্ধনে আবদ্ধ হতে পারে এবং একে অপরের প্রতি সহানুভূতি ও শ্রদ্ধা প্রদর্শন করতে পারে।

পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদন থেকে অনূদিত।

পাকিস্তান হালিম খাবার
১২ নভেম্বর ২০২৫
ইসলামাবাদে আত্মঘাতী হামলার দায় স্বীকার পাকিস্তানি তালেবানের
১১ নভেম্বর ২০২৫
দিল্লির পর এবার ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১২
১০ নভেম্বর ২০২৫
পাকিস্তানে সংবিধান সংশোধনী বিল অনুমোদন, বাড়ছে সেনাপ্রধানের ক্ষমতা
০৫ নভেম্বর ২০২৫
তালেবান ইস্যুতে যে কারণে ভারতকে সামনে আনছে পাকিস্তান
০৩ নভেম্বর ২০২৫
হাসপাতালের বিল মেটাতে নবজাতককে ‘বিক্রি’
০১ নভেম্বর ২০২৫
চীনকে নিয়ন্ত্রণে রাখতে পাকিস্তানের সহায়তা চায় যুক্তরাষ্ট্র
৩১ অক্টোবর ২০২৫
সংঘর্ষ বন্ধে সম্মত পাকিস্তান-আফগানিস্তান, ফের আলোচনার সিদ্ধান্ত
৩০ অক্টোবর ২০২৫
আফগানিস্তানকে ভারতের ‘দালাল‘ বললেন পাকিস্তানের মন্ত্রী
৩০ অক্টোবর ২০২৫
টমেটোর পর পেঁয়াজের বাজারে আগুন, চরম ভোগান্তিতে পাকিস্তানের ক্রেতারা
৩০ অক্টোবর ২০২৫
পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ক্যাপ্টেনসহ ৬ সেনা নিহত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানের সর্বশেষ প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প
  2. নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ২৯
  3. ইরানের বিরুদ্ধে কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবেন ট্রাম্প?
  4. সরবরাহ অনিশ্চয়তায় আরও বাড়ল তেলের দাম
  5. মেলানিয়াকে নিয়ে কৌতুক, জিমি কিমেলকে বরখাস্তের দাবি ট্রাম্প দম্পতির
  6. কমেছে স্বর্ণের দাম, অন্য ধাতুর দামও নিম্নমুখী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x