Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
২০:০০, ২৬ এপ্রিল ২০২৬
আপডেট: ২০:০৫, ২৬ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২০:০০, ২৬ এপ্রিল ২০২৬
আপডেট: ২০:০৫, ২৬ এপ্রিল ২০২৬
আরও খবর
ইরানের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান ট্রাম্পের, অবরোধ অব্যাহত রাখার ঘোষণা
ইরানি সামরিক বাহিনীর ‘ধৈর্য ফুরিয়ে আসছে’, ফের যুদ্ধের শঙ্কা
ইরান যুদ্ধে ৬০ দিনেই যুক্তরাষ্ট্রের খরচ আড়াই হাজার কোটি ডলার
মুদ্রাস্ফীতির চাপে আবারও কমল স্বর্ণের দাম
চাবাহার বন্দর : ভারতের এক দশকের স্বপ্ন কি তবে শেষ?

ফের পাকিস্তানে আলোচনায় বসবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

এনটিভি অনলাইন ডেস্ক
২০:০০, ২৬ এপ্রিল ২০২৬
আপডেট: ২০:০৫, ২৬ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২০:০০, ২৬ এপ্রিল ২০২৬
আপডেট: ২০:০৫, ২৬ এপ্রিল ২০২৬
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ফাইল ছবি

ওমান সফর শেষে আবারও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফিরে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আজ রোববার (২৬ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো সফরের আগে পাকিস্তানে আরও একটি সংক্ষিপ্ত বিরতি দেবেন তিনি। গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয়ে আলোচনা করবেন সেখানে।

আজ সন্ধ্যা ৭টায় আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী আরাঘচিকে বহনকারী বিশেষ বিমান ‘মেরাজ’ তেহরান থেকে উড্ডয়ন করেছে। দুই ঘণ্টার মধ্যে ইসলামাবাদের উপকণ্ঠে অবস্থিত নূর খান এয়ারবেসে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। মাস্কাট থেকে ফেরার পথে তার প্রতিনিধি দলের একটি বড় অংশও তার সঙ্গে যোগ দিচ্ছে।

আরও পড়ুন : অতি ভারী বর্ষণ কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

উল্লেখ্য, এই প্রতিনিধি দলটি প্রথম দফার আলোচনার পর দিকনির্দেশনা নিতে তেহরানে ফিরে গিয়েছিল।

সফরের উদ্দেশ্য ও পূর্ববর্তী বৈঠক

প্রথম সফরের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দায়ের এবং সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছিলেন আরাঘচি। এবারের দ্বিতীয় দফার সফরে তিনি মূলত যুদ্ধের অবসান ও আঞ্চলিক নিরাপত্তাসংক্রান্ত প্রস্তাবগুলো নিয়ে পুনরায় সমন্বয় করবেন।

এর আগে আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছিলেন, মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় বৃদ্ধির অংশ হিসেবে তিনি ইসলামাবাদ, মাস্কাট ও রাশিয়ার রাজধানী মস্কো সফর করছেন।

আরও পড়ুন : লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে হিজবুল্লাহ : নেতানিয়াহু

পরবর্তী গন্তব্য মস্কো

ইসলামাবাদে কয়েক ঘণ্টার এই সংক্ষিপ্ত সফর শেষে আরাঘচি রাশিয়ার উদ্দেশে রওনা হবেন। কূটনৈতিক মহলের মতে, ইসলামাবাদ ও মাস্কাটের আলোচনার সারসংক্ষেপ নিয়ে তিনি মস্কোতে রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পারস্য উপসাগরে চলমান উত্তেজনা ও মার্কিন নৌ-অবরোধের মুখে ইরানের এই কূটনৈতিক তৎপরতাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

পাকিস্তান ইসলামাবাদ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইরান-ইসরায়েল যুদ্ধ

সংশ্লিষ্ট সংবাদ: পাকিস্তান

২৮ এপ্রিল ২০২৬
ফাতেহ-২ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পাকিস্তানের
২৬ এপ্রিল ২০২৬
ফের পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
২৫ এপ্রিল ২০২৬
নিরাপত্তার চাদরে ঢাকা ইসলামাবাদ, আলোচনার খবর কী?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এবার মার্কিন ভিসা আবেদনে নতুন দুই প্রশ্ন, গড়বড় হলেই বাতিল
  2. স্বর্ণের বাজারে অস্থিরতা, কমেছে গ্রাহক
  3. ইরানের পারমাণবিক অস্ত্র ঠেকাতে রাজা চার্লসও একমত, দাবি ট্রাম্পের
  4. ট্রাম্পের বুকে কাঁপন ধরানো ভাষণ দিলেন রাজা চার্লস
  5. পশ্চিমবঙ্গে দ্বিতীয়দফায় ভোটগ্রহণ চলছে
  6. যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার ও যুদ্ধ শেষ হলে হরমুজ খুলে দেবে ইরান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x