Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
২১:০৫, ২৭ আগস্ট ২০২৫
আপডেট: ২১:১১, ২৭ আগস্ট ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২১:০৫, ২৭ আগস্ট ২০২৫
আপডেট: ২১:১১, ২৭ আগস্ট ২০২৫
আরও খবর
হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে : ট্রাম্প
প্রচণ্ড সামরিক শক্তি দিয়েও ইরানকে কাবু করতে পারছেন না ট্রাম্প
বাবা-মায়ের সিদ্ধান্তে নয়, জীবনসঙ্গী পছন্দে সন্তানরা স্বাধীন : ভারতের হাইকোর্ট
ইরানি হামলার শঙ্কায় গোপনে বিমান বদল, যা জানালেন ট্রাম্প
ভারতে ভূমিধসে নিহত ৫, ধ্বংসস্তূপে আটকা ৫
আলজাজিরার বিশ্লেষণ

ট্রাম্পের শুল্কারোপে ভারতের কোন খাত ক্ষতিগ্রস্ত হবে, কোনটি অব্যাহতি পাবে?

এনটিভি অনলাইন ডেস্ক
২১:০৫, ২৭ আগস্ট ২০২৫
আপডেট: ২১:১১, ২৭ আগস্ট ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২১:০৫, ২৭ আগস্ট ২০২৫
আপডেট: ২১:১১, ২৭ আগস্ট ২০২৫
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপির ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভারতীয় পণ্যের ওপর বুধবার (২৭ আগস্ট) থেকে ৫০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে। এর ফলে ভারতের কোটি কোটি ডলারের বাণিজ্য ও হাজার হাজার কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়েছে। এই শুল্কের কারণ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের রাশিয়ান তেল কেনার বিষয়টি উল্লেখ করেছে।

প্রথমে ভারত থেকে আসা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়। এরপর রাশিয়ার তেল কেনার জন্য আরও ২৫ শতাংশ জরিমানা যোগ করে মোট শুল্কের পরিমাণ ৫০ শতাংশ করা হয়েছে। এই নতুন শুল্ক এখন রত্ন ও গহনা, পোশাক, জুতা এবং রাসায়নিকসহ বিভিন্ন পণ্যের ওপর প্রযোজ্য হবে।

কোন কোন খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে?

নয়াদিল্লি-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ (জিটিআরআই) জানিয়েছে, এই শুল্কের ফলে ২০২৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় রপ্তানি ৮৬ দশমিক ৫ বিলিয়ন ডলার থেকে কমে প্রায় ৫০ বিলিয়ন ডলারে নেমে আসতে পারে।

টেক্সটাইল, রত্ন, গহনা, চিংড়ি ও কার্পেট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। জিটিআরআই-এর মতে, এই খাতগুলো রপ্তানিতে ৭০ শতাংশ পতনের মুখে পড়বে, যা লাখ লাখ কর্মসংস্থানকে বিপন্ন করবে।

দ্য ওয়্যার নিউজ সাইটের প্রতিষ্ঠাতা সম্পাদক এমকে ভেনু বলেন, পোশাক, রত্ন, মৎস্য ও হস্তশিল্পের মতো শিল্পগুলো এই ক্ষতির মুখে পড়বে। এসব শিল্পে ছোট ছোট কোম্পানিগুলো এই আঘাত সামলাতে পারবে না। ফলে তাদের ব্যবসা ভিয়েতনাম, বাংলাদেশ ও পাকিস্তানের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর কাছে চলে যাবে।

কোন শিল্পগুলো অব্যাহতি পাবে?

তবে কিছু গুরুত্বপূর্ণ শিল্প এই শুল্কের আওতা থেকে অব্যাহতি পেয়েছে, তা হলো—

ওষুধ শিল্প : মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা জেনেরিক ওষুধের প্রায় অর্ধেক ভারত থেকে আসে। সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ভারতীয় ওষুধ শিল্পকে এই শুল্ক থেকে ছাড় দেওয়া হয়েছে।

সেমিকন্ডাক্টর ও কনজিউমার ইলেকট্রনিক্স : এই দুটি শিল্প আলাদা, নির্দিষ্ট শুল্কের আওতায় থাকবে।

অ্যালুমিনিয়াম ও ইস্পাত : যাত্রীবাহী গাড়িসহ এই পণ্যগুলোর ওপর ৫০ শতাংশ হারের চেয়ে আলাদা শুল্ক আরোপ করা হবে।

শুল্ক বৃদ্ধির প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের রক্ষা, কর কমানো ও দেশের উৎপাদন ব্যবস্থা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, ভারত ‘আত্মনির্ভর’ হবে ও বৈশ্বিক অর্থনৈতিক স্বার্থপরতার সামনে হতাশ হবে না।

এ ছাড়াও, ভারতের বাণিজ্য মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত রপ্তানিকারকদের জন্য আর্থিক সহায়তা ও অন্যান্য সুবিধা দেওয়ার পরিকল্পনা করছে, যাতে তারা ল্যাটিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের মতো নতুন বাজারে বৈচিত্র্য আনতে পারে।

তবে বিশ্লেষকরা বলছেন, সরকারের পক্ষ থেকে এখনো সুনির্দিষ্ট নীতির অভাব রয়েছে ও এই বিশাল ক্ষতি কাটিয়ে ওঠা কঠিন হতে পারে।

ট্রাম্প প্রশাসন রাশিয়ার তেল কেনার জন্য ভারতকে শাস্তিমূলক শুল্ক দিয়েছে, যদিও ইউরোপীয় ইউনিয়ন ও চীনও রাশিয়া থেকে তেল আমদানি করছে। এই সিদ্ধান্ত ভারত-মার্কিন সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

দিল্লি বলছে, তাদের রাশিয়ান তেল আমদানি দেশের জ্বালানি চাহিদা মেটানোর জন্য জরুরি। তবে, যুক্তরাষ্ট্র ভারতকে ‘মুনাফাখোর’ বলে অভিযোগ করেছে। ট্রাম্প ভারতের বাণিজ্য বাধা ও উচ্চ শুল্ক নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন।

এই পরিস্থিতিতে ভারত প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছে ও ঐতিহ্যবাহী মিত্র রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করছে।

কিছু বিশেষজ্ঞ মনে করেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে আস্থা বর্তমানে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এতে ভারত রাশিয়া, চীন ও ব্রিকসের দিকে ভারসাম্য তৈরি করতে পারে।

ভারত যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প শুল্কারোপ
১১ আগস্ট ২০২৬
পাঁচ তারকা হোটেলে দুই মেয়েকে হত্যা, আত্মহত্যার চেষ্টা বাবার
১০ আগস্ট ২০২৬
হঠাৎ ঢাকায় ‘র’ প্রধান
০৯ আগস্ট ২০২৬
২৫ বিয়ে করা ব্যক্তির সঙ্গে মেয়ের বিয়ে, থানায় অভিযোগ বাবার
০৯ আগস্ট ২০২৬
গাড়িতে হামলার অভিযোগ করে মমতা বললেন ‘মারা যেতে পারতাম’
০৮ আগস্ট ২০২৬
পকেটে ১০ বুলেট, প্রেমিকের সঙ্গে দেখা করতে জেলে স্কুলছাত্রী
০৮ আগস্ট ২০২৬
ডেটিং অ্যাপ-অন্তরঙ্গ ছবি : ৬ কোটি রুপি হাতিয়ে নিলেন নারী
০৮ আগস্ট ২০২৬
নারী যাত্রীকে কোমরের বেল্ট খুলে পেটানোয় যুবক, পরে গ্রেপ্তার
০৮ আগস্ট ২০২৬
ককরোচ জনতা পার্টির প্রভাবে চাপে মোদি সরকার
০৭ আগস্ট ২০২৬
শেখ হাসিনার বক্তব্যে ভারতের সমর্থন নেই : রণধীর জয়সওয়াল
০৭ আগস্ট ২০২৬
মুখ্যমন্ত্রী বিজয়ের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করলেন সঙ্গীতা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইসলাম গ্রহণ করায় দুই বোনকে গৃহবন্দি, মুক্তির নির্দেশ ও জরিমানা হাইকোর্টের
  2. হরমুজ প্রণালিতে ফের মার্কিন হামলা, জাহাজ অচল
  3. মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে লেবাননে মৃত্যুদণ্ডের প্রথা বাতিল
  4. ইউক্রেনে রুশ হামলায় নিহত ১২, উ.কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ
  5. ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৩০১
  6. প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : রণধীর জয়সওয়াল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x