Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
১১:১০, ০৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১১:১৫, ০৬ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১১:১০, ০৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১১:১৫, ০৬ ডিসেম্বর ২০২৫
আরও খবর
বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
যে কারণে বাংলাদে‌শিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
ট্রাম্পের ঘন ঘন বার্তা পরিবর্তন, ইরান যুদ্ধ শেষ নাকি বিস্তৃত হচ্ছে?
ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি

ইউক্রেন শান্তি আলোচনার অগ্রগতি রাশিয়ার সদিচ্ছার ওপর নির্ভরশীল : যুক্তরাষ্ট্র

এনটিভি অনলাইন ডেস্ক
১১:১০, ০৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১১:১৫, ০৬ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১১:১০, ০৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১১:১৫, ০৬ ডিসেম্বর ২০২৫
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের মধ্যে কিয়েভে হামলার পর একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপের মধ্যে ইউক্রেনীয়রা জরুরি উদ্ধার কাজ করছেন। এএফপির ফাইল ছবি

ইউক্রেনের সঙ্গে টানা তৃতীয় দিনের মতো আলোচনায় বসছেন মার্কিন কর্মকর্তারা। আজ শনিবার (৬ ডিসেম্বর) ফ্লোরিডার মায়ামিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, একটি বিষয়ে উভয় পক্ষই একমত হয়েছে যে, যুদ্ধের অবসানে রাশিয়ার সদিচ্ছার ওপরই ‘বাস্তব অগ্রগতি’ নির্ভর করবে। খবর বার্তা সংস্থা এএফপির। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার ইউক্রেনের শীর্ষ আলোচক রুস্তেম উমেরভ ও কিয়েভের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ আন্দ্রি হ্নাতভের সঙ্গে এই বৈঠক করছেন।

এর আগে গত মঙ্গলবার (২ ডিসেম্বর) উইটকফ ও কুশনার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তবে মস্কো সেই প্রস্তাবের কিছু বিষয় প্রত্যাখ্যান করে।

গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) উইটকফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে মায়ামি আলোচনা সম্পর্কিত একটি বিবৃতিতে বলেন, যেকোনো চুক্তির দিকে বাস্তব অগ্রগতি রাশিয়ার দীর্ঘমেয়াদী শান্তির প্রতি গুরুতর প্রতিশ্রুতি দেখানোর ওপর নির্ভরশীল, যার মধ্যে উত্তেজনা হ্রাস ও হত্যা বন্ধের পদক্ষেপ অন্তর্ভুক্ত।

মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তারা ‘নিরাপত্তা ব্যবস্থার কাঠামো নিয়েও একমত হয়েছেন ও একটি স্থায়ী শান্তি বজায় রাখার জন্য প্রয়োজনীয় প্রতিরোধ ক্ষমতা নিয়ে আলোচনা করেছেন।’

এর আগে ইউক্রেন যুদ্ধ বন্ধে ২৮ দফা পরিকল্পনার খসড়া প্রকাশ করেন ট্রাম্প। পরিকল্পনাটি প্রথম প্রকাশের পর থেকেই কিছুটা সমালোচনার মুখে পড়েছিল। অনেকে বলছেন, এটি রাশিয়ার প্রতি বেশি নমনীয়। এরপর উইটকফ ও কুশনার পুতিনকে বোঝাতে মস্কো গেলেও কোনো চুক্তি ছাড়াই ফিরে আসেন।

তবে ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ মস্কোর পাঁচ ঘণ্টার বৈঠকটিকে ‘আন্তরিকতাপূর্ণ’ বলে অভিহিত করেন। তিনি বলেন, পুতিন ও উইটকফের মধ্যে ‘জেনুইনলি ফ্রেন্ডলি কথোপকথন’ হয়েছে এবং তারা একে অপরকে পুরোপুরি বোঝেন।

গতকাল ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক সোশ্যাল মিডিয়ায় লেখেন, কূটনৈতিক প্রক্রিয়া বেশিরভাগই পর্দার আড়ালে ঘটে। ইউক্রেন যুদ্ধ শেষ করতে চায় এবং আলোচনার জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্র একটি বাস্তবসম্মত প্রক্রিয়ায় দ্রুত যুদ্ধের সমাপ্তি চায়, উভয় পক্ষের কাছ থেকে আপসের প্রত্যাশা করে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যুক্তরাষ্ট্র
২৩ জানুয়ারি ২০২৬
ইউক্রেনের ডনবাস থেকে সেনা প্রত্যাহারের দাবিতে অনড় ক্রেমলিন, ত্রিপক্ষীয় বৈঠক আজ
১১ ডিসেম্বর ২০২৫
ইউক্রেনের ২৮৭ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার
০৮ ডিসেম্বর ২০২৫
ইউরোপীয় মিত্রদের সঙ্গে বৈঠক করতে লন্ডনে জেলেনস্কি
০৭ ডিসেম্বর ২০২৫
থেমে গেছে শান্তি আলোচনা, ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলা
৩০ নভেম্বর ২০২৫
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রে শান্তি আলোচনা
২৬ নভেম্বর ২০২৫
মস্কো যাচ্ছেন ট্রাম্পের দূত, ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তির আশা
২৫ নভেম্বর ২০২৫
কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই যুক্তরাষ্ট্র-রাশিয়া শান্তি আলোচনা
২৫ নভেম্বর ২০২৫
কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ২, আহত ৬
২৩ নভেম্বর ২০২৫
ট্রাম্পের পরিকল্পনা নিয়ে জেনেভায় বসছে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইইউ
২১ নভেম্বর ২০২৫
ট্রাম্পের ২৮ দফা পরিকল্পনা, ভূখণ্ড ছাড়তে হতে পারে ইউক্রেনকে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরান কি সত্যিই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে?
  2. বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো
  3. ইরানের পর কোন ‘শত্রু’ ট্রাম্পের সামনে?
  4. বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
  5. ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প
  6. ট্রাম্পের ঘন ঘন বার্তা পরিবর্তন, ইরান যুদ্ধ শেষ নাকি বিস্তৃত হচ্ছে?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x